আমার প্রিয় পোস্ট

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।

ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না

২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:০৮

শেয়ারঃ
0 0 0

ব্লগের কিছু লিখা পড়ে বুঝলাম অনেকের কাছেই ইসলাম শুধু একটা ধর্ম।

আসলে ইসলাম শুধু কোন ধর্ম নয়। ইসলাম হলো একজন মানুষের পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। আর ধর্ম তো মানব জীবনেরই একটা অংশ। সুতরাং ধর্ম ইসলামেরও একটা অংশ। যারা মনে করেন যে ধর্মটাই হলো ইসলাম তারা অনেক বড় ভুলের মধ্যে আছেন। ইসলামের একটা অংশকে সম্পুর্ণ ইসলাম মনে করা আসলে তাদের অজ্ঞতারই ফল।

ইসলাম কি?
ইসলাম হলো পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থাটা আবার কেমন?

ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি খাবেন কি খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি ধরণের জামা গায়ে দিবেন কি ধরণের জামা গায়ে দিবেন আর কি ধরণের জামা গায়ে দিবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি পরিমান ঘুমাবেন কি পরিমান জেগে থাকবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি ছোটদের সাথে কিভাবে কথা বলবেন বড়দের সাথে কি কথা বলবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কাকে বিয়ে করতে পারবেন আর কাকে বিয়ে করতে পারবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি ঘুষ খাবেন নাকি খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে সুদ আপনার জন্য জায়েজ নাকি নাজায়েজ। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কোন হত দিয়ে ভাত খাবেন আর কোন হাত দিয়ে খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন আর কি শিক্ষা দিবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি আপনার স্ত্রীর সাথে কি রকম ব্যাবহার করবেন। ইসলাম আপনাকে বলে দিবে বিজ্ঞান দিয়ে আপনি কতটুকু কি করতে পারবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি কি জিনিস কিনতে পারবেন আর কি কি কিনতে পারবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি যদি রাষ্ট্র পরি চালনা করেন তবে নাগরিকদের অধিকার কিভাবে রক্ষা করবেন। ইসলাম আপনাকে বলে দিবে কি ধরণের অপরাধের কি ধরণের সাস্তি হওয়া উচিত। ইসলাম আপনাকে বলে দিবে আপনি জন্মের আগে কোথায় ছিলেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনার মৃত্যুর পর কি হবে?

ইসলাম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট বড় প্রতিটি কাজ কিভাবে করবেন তার দিক নির্দেশনা দিবে।

কাজেই ইসলামকে ধর্মের মধ্যে আবদ্ধ করে ইসলামকে অপমান করবেন না।

পরিশেষে একটা হাদিস বলে শেষ করি।

রাসুলুল্লাহ (সা:) বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানব সন্তানের পা এক কদমও নড়তে পারবে না।
১। তুমি তোমার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছ?
২। তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ?
৩। তুমি টাকা পয়শা কোন পথে আয় করেছ?
৪। তুমি টাকা পয়শা কোন পথে ব্যায় করেছ?
৫। তুমি যে পরিমান জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ?

আল্লাহ হাফিজ
________________________________

বি: দ্র: এই পোষ্টটা কার কিরকম লেগেছে সে অনুযায়ী রেটিং করুণ।

 

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২১
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: হইলো না। অন্য ধর্মও ঐ একই ধরনের গাদি গাদি নিদেশে ভরা। না জানা মানে এই না যে নাই।

শুধু বৌদ্ধ ধমর্র উদাহরনই দিতে পারি। কি খাওন যাইবো আর যাইবো না, কি পোশাক পড়তে হইবো, এমনকি কি রং এর সেইটাও পুংখানুপুংখ বলা আছে।

সুতরাং অন্য ধর্ম সম্পকে অল্প বা না জাইনা এমনে একপেশে পোষ্ট না দেওয়াই ভালো।
২. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২৪
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: সাদিক ভাইকে ধন্যবাদ।
আমি অন্য ধর্মের নাম তুলে নিচ্ছি।
৩. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২৬
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: শুকরিয়া।
আপনার খোলা মনের এ্যাটিচুডের জন্য প্রশংসা থাকলো।
৪. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আমি অন্য ধর্মকে কখনওই ছোট করে দেখি না। আসলেই আমি অন্য ধর্মকে নিয়ে কম গবেষনা করেছি।

কিন্তু ইসলামকে কম জেনে কেউ ইসলামকে ছোট করলে সেটা সহ্য করতে পারি না।
৫. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৩০
সাঈফ শেরিফ বলেছেন: হতভাগা মুসলমানরা জানেনা কি নিয়ে তাদের জন্ম হয়েছে। অতএব ধর্ম একটা হলেই হলো।
৭. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৩৭
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: ইসলামকে মূলত ছোট করেছে মুসলমানরাই। কারণ অন্যরা মুসলমাদেরকে দেখেই ইসলাম শিখবে। আমরা মুসলমানরাই ইসলামের সকল বিধান ঠিক মতো পালন করি না বলেই অন্যদের চোখে ইসলামকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি না।
৮. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৩৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আমরা আজ মসজিদে নামাজ পড়তে গেলে আমাদের সবচেয়ে বড় দুঃশ্চিন্তা থাকে আমাদের জুতা নিয়ে।
তাহলে অন্যরা কিভাবে ইসলামকে সঠিক ভাবে জানবে?
১০. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:২৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: এত ধর্ম ভালো লাগেনা।
১১. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:২৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: নিজের পোস্ট দিয়েই "আমার প্রিয় পোস্ট" এর লিস্ট?
নারশিসিস্ট আর কতো দেখবো দুনিয়ায় !
১২. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:০৬
আসল ট্র্যাপ বলেছেন: পাদ দেয়া সম্পর্কে ইসলামের মতামত কি।এটা কি নির্দিষ্ট কোন সময়ে দিতে হবে নাকি যখন তখন দেয়া যাবে?
১৩. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩২
বিজলীর খড়ি বলেছেন: অত্যন্ত সুন্দর পোষ্ট। তাহলে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই কে, মানে যারা নিজেদের মুসলিম দাবী করি, তাদের চেষ্টা করা উচিত। আমাদের কর্তব্য হল ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌছানোর জন্য চেষ্টা করে যাওয়া। আল্লাহ বলেছেন : তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, সত কাজ করে এবং বলে আমি মুসলমান দের অন্তর্ভূক্ত।'
১৪. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৬
ফারহান দাউদ বলেছেন: লেখা চালিয়ে যান।আরেকটা অফ টপিক প্রশ্ন,"আমার প্রিয় পোস্ট" টা কিভাবে দেয়? আমি পারছিনা,একটু সাহায্য করবেন??
১৫. ২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৪২
মাহমুদ রহমান বলেছেন: এই প্রশ্ন আমারও, প্লিজ হেল্প করেন।
১৬. ২০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪৮
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আবার ধর্মের মধ্যে বেঁধে ফেলছেন কেন? @ অন্যমনস্ক শরৎ
১৭. ২০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪৮
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আমার পোষ্ট আমার প্রিয় হতেই পরে। তা না হলে আর কারও বা কেন ভালো লাগবে? @ অনুভূতি শূন্য কেউ একজন
১৮. ২০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: পাদ সম্পর্কে ও ইসলামে কিছু বলার আছে। তবে সেটা তো আর যখন খুশি দেওয়া যায় না (অন্তত আমি পারি না। আপনি পারেন কিনা আমি জানি না।) কাজেই যখন আসে তখন দিতে হবে। আসলে নামাজ বা ওযু ভঙ্গের ব্যাপারে পাদের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে ততক্ষন ওযু বা নামাজ ভাংবে না যতক্ষন কোন স্পষ্ট লক্ষন (আপনি সিওর কিনা)বা গন্ধ পাওয়া না যায়। @ আসল ট্র্যাপ
১৯. ২০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: ধন্যবাদ বিজলীর খড়ি আপনি ঠিক বলেছেন। আমাদেরকে এই ইসলামেরই দাওয়াত দিতে হবে। কথায়, কাজে এবং ব্যাবহারে। আয়াত লিখলে রেফারেন্স দিয়েন। আপনি যে আয়াতটা দিলেন তার রেফারেন্স আমি দিলাম: সূরা হা মীম-আস-সাজদাহ এর আয়াত নং ৩৩।
২০. ২০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৫০
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: ফারহান দাউদ এবং মাহমুদ রহমান,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

প্রতিটা পোষ্ট-এর নিচে যেখানে রেটিং দেয় তার নিচে দিইটা আইকন থাকে একটা মেইল (এটা দিয়ে পোষ্টটা মেইল করে কাউকে পাঠানো যায়) আরেকটা নীল রংএর আইকন থাকে ওইটা ক্লিক করলেই আপনার "আমার প্রিয় পোষ্ট" এ যোগ হয়ে যাবে।

পোষ্টটা রেটিং করে যাইয়েন ;)
২১. ২০ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:০১
মাহমুদ রহমান বলেছেন: দিলাম ৫ , খুশিও হইলাম।
২২. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:০৩
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: প্প্ব্মপ্প্ব্যপ্প্ম প্প্বসপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্ব প্প্বষপ্প্বজ্জপ্প্বগ্গপ্প্বষপ্প্ম প্প্ব্ব প্প্ব্লপ্প্বজ্জপ্প্বপ্প্মেম
প্প্বপ্প্ব্রেপ্প্ব্যপ্প্বজ্জপ্প্বক্ক ুধযড়ড় রফ প্প্ব্বপ্প্বজ্জ প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্ব্লপ্প্মপ্প্ব্যে?
প্প্বপ্প্বেষপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ব্বপ্প্বজ্জ প্প্বসপ্প্ম্কপ্প্ব্ত প্প্বঙ্প্প্বক্কপ্প্বমপ্প্ম েপ্প্ব্রপ্প্বজ্জপ্প্বক্কপ্প্মপ্প্ব্যেপ্প্মম
ংযড়সঁফৎবৎথঁঃঃধষথঃড়ৎড়হমড়@ুধযড়ড়.পড়স
২৩. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:২৩
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ।

আপনার ইমেইল এড্রেসটা দিবেন?

আমার ইয়াহু আইডিটা এড করতে পারেন।
shomudrer_uttal
২৪. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:০৬
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: যারা বারবার "ধর্ম নিয়ে রাজনীতি"-র কথা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,

রাজনীতি মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, সেহেতু রাজনীতি ইসলামের একটি অংশ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে রাজনীতি করতে চাইলে আপনাকে জানতে হবে ইসলাম রাজনীতি সম্পর্কে কী বলে।
২৫. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১০
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: প্রদীপের স্বার্থকতা মাজারে নয় অন্ধকার জঙ্গলে, যেখানে পথিক পথের দীশা পায় না। ঠিক তেমনি ইসলামের স্বার্থকতা মসজিদে নয় ময়দানে।
কাজেই ইসলামকে মসজিদবন্দী করবেন না। তা না হলে ইসলামের মৃত্যু হবে।
২৬. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৬
মাহমুদ রহমান বলেছেন:
২৭. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৪
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আমার ম্যাসেঞ্জারে আপনাকে এড (উল্টাপাল্টা আসে বলে য-ফলা দিলাম না (ক্লোজআপহাসি)) করতেছি।
ধন্যবাদ @ মাহমুদ।
২৮. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৫১
স্বরহীন বলেছেন: ১।ধর্ম কি ? তা আগে ডিফাইন করেন।
২।অন্য ধর্মের সাথেঐসলামের তুলনা মূলক আলোচনা কেন।
৩।তার পর বলে, ইসলামে কি আছে, অন্য ধর্মে কি নাই।

৪।ইসলামের প্রসারের জন্য সেই সব জায়গা বেছে নেন, যারা জানে না ধর্ম কি? ইসলাম কি?

যাদের কাছে শিক্ষার আলো পৌছায়নি, বা তাদের সে সুজোগ নেই,যে নিজে পড়ে জানতে পারবে, তাদের শিক্ষার আলো দিন, তার পর হাতে কোরআন ধরিয়ে দি।

যাদের নিজে জানার, বুঝার ক্ষমতা আছে, তাদের কাছে ধর্ম প্রচার করা জরুরী না।
২৯. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৫
ফাদ বলেছেন: সমুদ্রের উত্তাল তরঙ্গ পরকালে সবাই আরবী বলবে ?এইটা কই পাইলেন?
৩০. ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৯
শাওন বলেছেন: ভালো লেখা । আজকাল আর তর্ক ভালো লাগেনা । না হলে কিছু ঝাড়তাম । :)
৩১. ২১ শে এপ্রিল, ২০০৭ সকাল ৭:২৬
ত্রিভুজ বলেছেন: গুড পোষ্ট.... কিপ ইট আপ...

ঝেড়ে আর কি হবে শাওন.. ....
৩৩. ২১ শে এপ্রিল, ২০০৭ সকাল ৭:৪৯
হোঁদল কুঁত কুঁত বলেছেন: হ টিক কইচো। তোর মন্তব্যডা আসলেই হুদাই @ আলুতে কিক মাইরা হাসা+ন
৩৪. ২১ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:১৫
শাওন বলেছেন: অবশ্য ঝেড়ে লাভ নেই । কে বুঝবে ? শত বছরের পুরানো বটগাছ তো আর কথা বুঝেনা ।
৩৫. ২১ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:২১
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: বুঝবে বুঝবে...
একটু ধৈর্য্য ধরুণ।
যতটুকু পারি সহজ করে লিখে যাবো।
সবারইতো বিবেক আছে।
আর বিবেক কখনও ভুলটাকে সাই দেয় না।
মনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করতে পারলেই আমার জন্য যথেষ্ট।
৩৬. ২১ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:২৪
আশরাফ রহমান বলেছেন: পড়লাম। ভাল লিখেছেন ।
৩৭. ২১ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৫
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: স্বরহীনকে গুরুত্বপূর্ণ পশ্নের জন্য ধন্যবাদ।

সমস্যাটা তাহলে এখানেই। ধর্মটাই বুঝানো হয় নাই।

মানুষ বড়ই অসহায় প্রানী। তার নিজের করার ক্ষমতা কতটুকু? চোখ দিয়ে অনেক কিছুই দেখতে পারে কিন্তু নিজের মাথার পিছনের অংশটা কেমন সেটা দেখার জন্য আয়নার কাছে সাহায্য চাইতে হয়(তাও বহুত কষ্টে ঠাওর করতে পারে)। চোখের ১০ সে.মি. এর মধ্যে কোন কিছু নিয়ে আসলে সেটা ঝাপসা দেখে। আবার একটা নির্দিষ্ট দুরত্বের বাইরে নিয়ে গেলেই অদৃশ্য হয়ে যায়। কি অসহায় এ মানুষ। গলার ভিতর একটা কাঁটা আটকালেই নাকের জল চোখের জল সব এক হয়ে যায়। আদি কাল থেকেই মানুষ নিজের এই অসহায়ত্ব জেনেই স্বাভাবিক ভাবে কোন একটা পরম শক্তির উপর নির্ভর করতে চায় (নাস্তিকদের জন্য প্রযোজ্য নয়)। কারো কাছে আগুন হলো সবচেয়ে শক্তিশালী তাই আগুনের উপাসনা করে। আবার কেউ সূর্যের। আবার কেউ পাহার, নদ, নদী, বাতাস, নিজ হাতে গড়া মূর্তি..... এরকম আরও কত কি? উদ্দেশ্য হলো পরম শক্তিশালী কারও কাছে নিজেকে সঁপে দেওয়া। একটা বিশ্বাস, আর কিছু না। (বিশ্বাসে মিলায় বস্তু)

মানুষের এই বিশ্বাস এর সাথে সম্পৃক্ত যা কিছু করে সেটাই হলো ধর্ম। ইসলামের ধর্মীয় দিক গুলোর মধ্যে আছে : ঈমান, নামাজ, রোজা ইত্যাদি।
ঠিক তেমনি হিন্দুরা কতক উপাসনা ও উপবাসের মাধ্যমে ধর্ম পালন করে। খ্রিষ্টানরা প্রতি রোববার গির্জায় গিয়ে উপাসনা করে। এরকম একেক জাতি একেক ভাবে নিজ নিজ ধর্ম পালন করে।

ইসলামের ক্ষেত্রে ব্যাতিক্রম হলো ইসলাম ধর্মীয় জীবন আর দুনিয়ার জীবনকে আলাদা করে দেখে না। মুসলমানের সামগ্রিক জীবনের উপর ধর্মীয় দিকের এমন প্রবাব রয়েছে যে মনে হয় সকল দিকই ধর্মীয় দিকের অধীনে। আল্লাহ তাআলার দাসত্ব, রাসূল (সা:) এর আনুগত্য এবং আখিরাতের জবাবদিহিতা -এ তিনটি ধর্মীয় নীতি হলেও মুসলমানের গোটা জীবনের সাথেই এগুলোর ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। এগুলো মেনে কাজ করলে মুসলমানের সকল কাজই ইবাদতে পরিণত হয়।
৩৯. ২১ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৩৪
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ @ সন্ধ্যাবাতি

 

মোট সময় লেগেছে ১.৪৮০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুর্মার! আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যতো বন্ধন যতো নিয়ম কানুন শৃঙ্খল!
wahidxp@yahoo.com,
shomudrer_uttal_torongo@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ