আমার প্রিয় পোস্ট

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।

আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো সবচেয়ে বড় সাফল্য

০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৪

শেয়ারঃ
0 0 0

মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর। খারাপ কাজের হুকুম দেয়, ভালো কাজে নিষেধ করে কল্যান থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ও তাদেরকে ভুলে গেছেন। নিশ্চিতভাবেই এ মুনাফিকরাই ফাসেক। এ মুনাফিক পুরুষ ও নারী এবং কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। তার মধ্যে তারা চিরকাল থাকবে। সেটিই তাদের জন্য উপযুক্ত। আল্লাহর অভিশাপ তাদের ওপর এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব।
---সূরা আত্ তাওবা (৬৭-৬৮)

মুমিন পুরুষ ও নারী, এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী। এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের ওপর আল্লাহর রহমত নাযিল হবেই। অবশ্যি আল্লাহ সবার ওপর পরাক্রমশালী জ্ঞানী ও বিজ্ঞ। এ মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে তিনি এমন বাগান দান করবেন যার নিম্নদেশে ঝরনাধারা প্রবহমান হবে। এবং তারা তার মধ্যে চিরকাল বাস করবে। এসব চির সবুজ বাগানে তাদের জন্য থাকবে বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটিই সবচেয়ে বড় সাফল্য।
---সূরা আত্ তাওবা (৭১-৭২)

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
পথহারা বলেছেন: সাগরের উথাল পাতাল ঢেউ,


মুমিন পুরুষ ও নারী, এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী।



এর মানে কি? তোমরা নিজেরা ( পোলা মাইয়া) নিজেগো মইদ্যে যা ইচ্ছা তা করতারবা আমরা করলে দোষ?

২. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৫
পান্জেরী বলেছেন: আ.আলাইকুম।
ভাল পোস্ট। keep it on.
৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫
দ্বীপবালক বলেছেন: পথহারা বলেছেন:
তোমরা নিজেরা ( পোলা মাইয়া) নিজেগো মইদ্যে যা ইচ্ছা তা করতারবা আমরা করলে দোষ?
=========
ভাইজান আপ্নে কিতা? পোলা-মাইয়া কোন্ডার মইধ্যে ফড়েননা নি?
দুঃকিত এরম ফ্রশ্ন গরনের লাগি।
৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪০
পথহারা বলেছেন: মুমিন পোলা মাইয়া @দ্বীপবালক
৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৫
দ্বীপবালক বলেছেন: হা হা হা! এখন 'মুমিন' ডা লাগাইয়া দিলেন। জাউকগা তার মানে আফনে মুমিন পোলাও না মাইয়াও না।
৮. ০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৮
তীর্যক বলেছেন: সুন্দর লেখা
১০. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৯
িদদারুল আলম বাননা বলেছেন: ভাই ওয়াহিদ সালাম নিবেন । ভাই এ রকম আরো ব্লগ দিবেন। ধন্যবাদ
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ওয়ালাইকুম-আস্ সালাম দিদারুল আলম ভাই। পড়ার জন্য ধন্যবাদ।

১১. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩১
হলদে ডানা বলেছেন: সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য মুবারকবাদ।


সুযোগ পেয়ে একটু ওয়াজ করি, নাকি বলেন?

মানুষ পৃথিবীতে জন্মগত দাস। শুনতে খারাপ শুনালেও এটাই সত্য। শুধু মানুষ নয়, এ মহাবিশ্বের প্রত্যেকটি সৃষ্টিই আল্লাহর দাস। চন্দ্র, সূর্য, তারকা, গ্রহ, সব আল্লাহর দেখানো নিয়মে সৃষ্টির শুরু থেকে শুধু চলছে। এরা এমনই দাস যে নিজের সামান্য স্বাধীনতা প্রয়োগের সুযোগ নেই । মানুষও এদের মতই মহাপরাক্রমশালী আল্লাহর সৃষ্টি। তবে মানুষকে কিছু স্বাধীনতা দেয়া হয়েছে। আবার কিছু স্বাধীনতা দেয়া হয়নি। যেমন কান দিয়ে সে খেতে পারেনা, আর চোখ দিয়ে পারেনা নিশ্বাস নিতে। এখানে সে সৃষ্টিকর্তার নিয়ম পালনে বাধ্য। কিন্তু জীবন পথ নির্ধারণে তাকে স্বাধীনতা দেয়া হয়েছে, অবশ্য তাকে সত্য পথ দিয়ে দেয়া হয়েছে তার সামনে। বলে দেয়া হয়েছে- যদিও তোমাকে জীবন ব্যাবস্থা বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হয়েছে, তথাপি তোমার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে ইসলামকে। এটি মেনে চললে তোমারই লাভ, না মেনে চললে শাস্তি।

ইসলাম মেনে চলার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আল্লাহর সন্তুষ্টিই এনে দেয় মানব জীবনের চূড়ান্ত সফলতা। যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণ থেকে পালিয়ে যাবার সাধ্য মানুষের নেই, অতএব, মানুষের জন্য সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারই প্রদানকৃত ব্যাবস্থা অনুযায়ী জীবন চালানো।

ভাল থাকুন, থাকুন শান্তিতে।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার সাথে একমত। আল্লাহ মানুষকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর ইবাদত করে তাঁকে সন্তুষ্ট রাখা।
অন্যভাবে বলা যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাই করা হোক তাই ইবাদত। আবার আল্লাহকে বাদ দিয়ে অন্যকাউকে সন্তুস্ট করার জন্য যত ভালো কাজই করা হোকনা কেন তা ইবাদত হতে পারে না।

ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯০১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুর্মার! আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যতো বন্ধন যতো নিয়ম কানুন শৃঙ্খল!
wahidxp@yahoo.com,
shomudrer_uttal_torongo@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ