আমার প্রিয় পোস্ট
- তুমি এসেছিলে......... - অজানা অচেনা
- ধর্ম বিষয়ে জানতে চাই (১) এর উত্তর [এই পোষ্টটিই হতে পারে আমার জীবনের সর্বশেষ পোষ্ট] - মাহমুদ মামূন
- বিদ্রোহী (কাজী নজরুল ইসলাম) - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- মোবাইলে মানুষ খুনঃ আমার বন্ধুর কান্ড (উৎসর্গঃ স. উ. তরঙ্গকে) - মাহমুদ রহমান
- কঠিন বাস্তবতা (আমার মৃত্যু ভাবনা)... - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- কুরআনিক প্রত্যাদেশের বৈজ্ঞানিক প্রমাণঃ আহমদ দিদাত - মাহমুদ রহমান
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না - সমুদ্রের উত্তাল তরঙ্গ
স্বাধীন সেই পাখিটি
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৬
যখনই আকাশের পানে চেয়ে দেখি,
চোখে পড়ে সেই অচিন মুক্ত পাখি;
তখনই আমার মনে জাগে সাধ,
যেন হয়ে যাই আমি মুক্ত, অবাধ।
পাখাটি তার ডানা দুটি মেলে,
উড়ে চলে যায় কোন সে হেয়ালে,
আমি শুধু অপলক তাকিয়ে থাকি,
পাখিটির স্বাধীনতা দুচোখ ভরে দেখি।
তখনই আমার মনে প্রশ্ন আসে,
স্বাধীনতা কি আজ নেই আমাদের পাশে?
আজ ও কি কাটেনি একাত্তরের কালরাত?
এখনও কি স্বাধীনতার হয়নি প্রভাত?
কখন আসবে সকাল স্বাধীনতার?
কখন ভাঙবে শৃঙ্খল পরাধীনতার?
স্বাধীনতার খোঁজে আমি আজ বন্য।
স্বাধীনতা কি শুধু ঐ পাখিটির জন্য?
বি.দ্র: কবিতাটা আমার ছোট বোন লিখেছে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কবিতাটা আমার ছোট বোন লিখেছে।
আলহামদুলিল্লাহ ভালো আছি। ![]()
লেখক বলেছেন: হা হা হা...
কণা বলেছেন:
তুমি কোথায় এখন?
লেখক বলেছেন: আমি এখন চট্টগ্রামে। নিজের বাসায় আছি।
২য় জীবনানন্দ বলেছেন:
আপনার বোন চমৎকার লিখেছে। আর নিজের বোনের সুন্দর লেখা সবার সামনে তুলে ধরেছেন বলে আপনাকেও অভিনন্দন জানাই। ভালো থাকবেন
নিলা বলেছেন:
ভাই, বোন দুজনই দেখি চমৎকার লেখে! বোনকে বলবেন, নিয়মিত লিখতে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















+
আছো কেমন?