উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন।

০৬ ই জুন, ২০০৮ রাত ১০:১৫

শেয়ারঃ
0 0 0

উইনএক্সপি অপারেটিং সিস্টেম এ প্রবলেম হলে অনেক সময় বিভিন্ন ধরণের এরর মেসেজ দেয়। ফাইল করাপ্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন- লোডশেডিং বা ভোল্টেজ আপ/ডাউন এর কারণে (যদি ইউপিএস না থাকে) হঠাৎ পিসি বন্ধ হয়ে গেলে, কোন সফটওয়ার ইনসটল/আনইন্সটল করতে গেলে, ভাইরাস এফেক্ট এর কারণে সর্বোপরি পাইরেটেড এক্সপি হলে যে কোন সময় এই সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সমাধান হিসেবে আমরা সাধারণত নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে নেই যা বেশ ঝামেলা এবং সময় সাপেক্ষ। শুধু একটি এক্সপি অপারেটিং সিসেটম এর ডিস্ক দিয়ে নীচের পদ্ধতিটি এপ্লাই করে এক্সপির ডিএলএল ফাইল এবং সিস্টেম ফাইল গুলো নতুন করে লোড করা যায় যার ফলে সময় এবং পরিশ্রম দুই বাঁচানো যেতে পারে। নতুন সেটাপ শুরু করার আগে একবার ট্রাই করে দেখুন সমাধান হয় কিনা।
কিভাবে করবেনঃ
কম্পিউটারটি স্বাভাবিক ভাবে চালু করুন। স্বাভাবিক ভাবে চালু না হলে এফ৮ চেপে সেইফমোডে চালু করুন। ডিস্কটি ড্রাইভ এ প্রবেশ করান এবং স্টার্ট থেকে রান ওপেন করুন।
রান এ লিখুন sfc /scannow এবং এন্টার দিন। স্কেনিং চালু হবে এবং উইন্ডোজের সবগুলি ফাইল স্কেন করবে এবং করাপ্টেড ফাইলগুলি অটোমেটিক রিপ্লেস করে দিবে।
সবাইকে শুভকামনা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:০৩
শফিকুল বলেছেন: আপনি অসাধারন বুদ্ধিমান।
৫. ১০ ই জুন, ২০০৮ রাত ১০:৩৫
ত্রিভুজ বলেছেন: sfc হলো বহু পুরানো ও চরম উপকারী একটা টুল... দীর্ঘদিন যাবৎ যেটা কৃতজ্ঞ করেই চলেছে।


(পোস্টগুলো কম্পু গ্রুপে যাচ্ছে না কেন? ঠিক্না... একদম ঠিক্না..!)
৭. ১০ ই জুন, ২০০৮ রাত ১১:২৭
মিয়াভাই সিলটী বলেছেন: না আমি এখানে লুলু ভাই বলনা,আমি চাই আপনার এই নিকে সবার কাছে পরিচিত হন।
কায়েস ভাই ধন্যবাদ।
১০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
অদ্ভূতছেলে বলেছেন: ধন্যবাদ ,এ রকম আর কিছু জানা থাকলে জানাতে পারেন?????????????
১১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
জামান বলেছেন: কামের জিনিস দিলেন .....।thanks
১২. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৫
ট্যামটেমি বলেছেন: এসএফসি ব্যবহার করতাম, স্ক্যাননাউ প্যারামিটার ইউজটা নতুন শিখলাম, অ--নে--ক ধন্যবাদ।
১৩. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৮
অনন্ত দিগন্ত বলেছেন: দরকারি পোষ্ট ............ ধন্যবাদ ।
১৮. ০১ লা মে, ২০০৯ দুপুর ২:৩১
অরনঝ বলেছেন: আপনি অসাধারন বুদ্ধিমান
ভালো লাগলো++++++++++

ধন্যবাদ
১৯. ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:৪৮
শওকত বলেছেন: এই সমস্যাতে আমি নাজেহাল.
২১. ০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৫
সুজন_আকতার বলেছেন: আমার কম্পিউটারে উইন্ডোজ সমস্যা দেখা দিলে তখন তো Safe Mode এ রান করে না সে ক্ষেত্রে কি করব।

 

মোট সময় লেগেছে ১.০৫৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশ ও জাতির জন্য যদি কিছু করতে পারি সেটাই হবে আমার জীবনের পরম পাওয়া।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই