somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোটবোনটার জন্য তার ক্লাসের এক ছেলে হাত কেটেছে

১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবোনটার জন্য তার ক্লাসের এক ছেলে হাত কেটেছে । সেটা নিয়ে তাকে খুব ক্ষেপাচ্ছি। আজকালের ছেলেদের কি হয়েছে জানি না। ইচড়ে পাকা হয়ে যাচ্ছে মনে হয়। ক্লাস সেভেনে পড়ে মাত্র ।এখনি পীরিতির আঠা লাগানোর শখ। বসুনিয়া ক্লাসে একটা জোকস সব সময় বলতেন, এখনকার ছেলেরা নাকি আমাদের চেয়ে স্মার্ট। ক্লাস ফোরে থাকতেই চিঠি লিখে বান্ধবীকে, আমি তুমারে ভালবাসি। বড় হয়ে “বিয়া” করব।

যদিও হাসাহাসি করেছি কিন্তু বিষয়টা ভাবিয়ে তুলেছে। এই বয়সের ছেলে একটা মেয়ের জন্য হাত কাটতে যাবে কেন? কাহিনী কি? পোলার কি বা_ পেকে গেছে নাকি? আমরা যেসব ভেজাল খাই তাতে অল্প-বয়সে কারো বা_ পেকে যাওয়া অসম্ভব না।

আমরা হাসাহাসি করেছি প্রচুর। আমার বোনটাকে খুব খেপিয়েছি। এমনভাবে বলার চেষ্টা করেছি যেন একটা ছেলে তার জন্য হাত কেটেছে সেটা তার কাছে খুব স্বাভাবিক মনে হয় । একটা ছোট হুমকিও দিয়ে এসেছি। বললাম তুমি প্রেম কর সমস্যা নাই। কিন্তু একটা ছেলের সাথে করতে পারবে না। একসাথে ৫/৬ জনের সাথে করলে ঠিক আছে। কিন্তু একজনের সাথে করলে......একজনের সাথে করলে তোমাকে কিছু বলব না। কিন্তু ছেলেটার হাড্ডি গুড়া করে দিব।

আমার মা বলে, ছেলের কি দোষ? তোর বোনের দোষ হতে পারে না?
আমি যুক্তি দেই। ধর যদি ছেলেটা এগিয়ে আসে প্রথম, তাহলে তার “মাইর” পাওনা কেননা সে এগিয়ে না এলে আমার বোন আগাত না। আর যদি আমার বোন এগিয়ে যায় তবেও ছেলেটার “মাইর”পাওনা কেননা সে এত চমৎকার কেন হল যে আমার বোন resist করতে পারল না। অর্থাৎ যাই হোক ছেলেটা মাইর খাবে।

কথাগুলা হাসাহাসির ভিতর দিয়ে গেছে। সিরিয়াস না আমরা কেউই। কিন্তু পরে আমার মনে হল যে আকাশ সংস্কৃতি আমরা ঘরে বয়ে নিয়ে আসছি তার প্রভাব নয় ত?

ইন্ডিয়ান এক অনুষ্ঠানে দেখলাম আট বছরের ছেলে কোমড় দুলিয়ে গাইছে “ইশক কমিনা” (হিন্দীটা ঠিক আছে কিনা কে জানে) যতটুকু বুঝি এর অর্থ ছোটলোক প্রেম। এই সংস্কৃতি আমরা বয়ে আনছি। ভারত সরকার আমার জানা মতে এইডস কে মহামারী রোগ হিসাবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্র সীমানা চিনে , রোগ না। আর তাদের গা ঘেষেই আমরা আছি।
আমরা পালটিয়ে যাচ্ছি। এই জেনারেশন মোবাইল জেনারেশন। এরা কি করবে আমি অনুমান করতে পারছি না।
আজকে আমার বোনের জন্য তের বছরের এক ছেলে হাত কেটেছে, বিশ বছর পরের অবস্থা ............ থাক।
৩৮টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×