somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামছা আকিদা জাহান
কতগুলি প্রশ্ন আমাকে ছেলেবেলা থেকেই চিন্তান্বিত করেছে, এগুলোর উত্তর আমি বহু জায়গায় খুঁজেছি, কিন্তু বৎসর বৎসর চলে যায় মেলেনি উত্তর

জালুয়া----------১

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোর নাম বাউরা। মুই মাইনষ্যার বাড়ীত বলদের লাহান খাটম।মুই সারা দিন কাম করম ওমার বাড়ীর সউগ কাম। গরুগুল্যা দেখম, খ্যেত নিড়ানী দ্যায়া ফির পাছে এমার হাস মুরগী গইলঘর সউগ পরিস্কার করম,ফির ওমার ভ্যান খান মুই ছারা কায় আর চালাইবে। মুই না হইলে এমার ধান কায় চাতালত ন্যেবে , আর ওমার কৃষান ঘরোক কায় খাবার নিয়া যায়া দেবে???? উঁ উইঙ্কা কাওওক যবার পাইবে।তারবাদে পুকুরের মাছধরা এই কাম মোর লাহান আর কেউ পারি্বার না ।

মোক এর বাদে বছরে দেয় পাঁচ হাজার টাকা, তিন বেলা ভাত আর বছরে দুইখান তবন, এখান পিরান আর এখান গামছা ।মানুষগুলা খুব ভালাই, মোক ছাও্যালের নাহান আদর করে।

মুই কোন দিনও এলগাড়িত চড়ম নাই। মোর খুব শখ এলগাড়িত চড়ার। তো শখ থাকলে কি হৈবে মুই কোন কামত এলগাড়িত চরিম। হারা শুনছোম ট্রেনের আগ পাকে একখান ইঞ্জিন থাকে। সেখানের গাওত এত জোড় পাছপাকে আট নও খান ছিটয়ালা ঘর টানি নিয়া যায়।

মুই যে বলদের নাহান খাটম এটা মুই বুঝবারে পাড়ম নাই।মোর চোখোত আঙ্গুল দিয়া দেখে দেইল মোর সম্মুন্ধি তোমিজ মিয়া। তায় কইল তুই যদি রংপুরত ইস্কা চালাতু তাও দিন পঞ্চাশ টাকা করি হইলে মাসে পনেরশ টাকা করি বছরে কত হইল হায়? মুই কনু তুই কনা কত হইল হায়? ওমরা হিসাব করি মোক কইল আঠার হাজার টাকা। মুই শুনি আজ্ঞান হবার ধচ্ছিনু। মুই কনু --------------------ঠীক কইছিস বাহে। মুই নাত্থি মারম এই চাকরীর পাছত। তোমরায় মোক আস্তা বাতে দেন। মোর সম্মুন্ধি মোক কইল আরো দুইজন জোগার করি চল হামরা ঢাকাত যাই। মুই আস্তা ঘাট সউগ চেনম। কোন আসুবিধা হবাড় নয়।

মুই খলিল আর বাবু এই তিনজনে ঠিক কন্‌নু ঢাকাত যামো।
বাবু কইলঃ- তোরা যে ঢাকা যাবার চাওছেন, কেমন করি ঢাকা যাইবেন?
তমজঃ- ক্যান ট্রেনোত করি ঢাকা যামো।
বাবুঃ- এইয়া তোর বাপ হয়, ট্রেনোত চড়বার দিবেআলা, ট্রেনোত যারা প্যান শার্ট পড়ে তাকে ছাড়া কাকো চোড়বার না দেয়।
তমিজঃ- নানা তুই মোর মাথা জানিস গ্রামের কোন লোকোক ট্রেনত চড়বার দেয়না এটা কথা হইল??? --মোইষ কনঠেকার??
ম্যালাক্ষন ধরি চলিল কাজিয়া। তারপাছে ঠিক হইল তমিজ ঢাকাত আগে গেইছে অয় যা কইবে তাই হবে।
হামরা বাসত করি ঢাকাত যাইম ঠীক হইলু।

:Dঢাকাত যাবার জন্যে বাসোত চড়িবার বুলি হামরা গুলা একশ করি টাকা দেনু। আমরা গুলাক কইল-------- মই বায়া উপরোত চড়ো--- চনন--ু। ওমা এটা কেনবা বাসের ছাদ।
তমিজক জিজ্ঞাস করার সাথে সাথে আগ হয়া উঠিল। কইল "একশ টাকা দিয়া ঢাকা যাওছেন তার আবার ছাদ কী।? ভিতোরোত বসি যাবু তে দে আর একশ টাকা। মুই আর কিছু না কওম বাহে।

:Dওরে বাপরে কি বাতাস মুই কেঙ্কাকরি নিঃশ্বাস নেও। তমিজ কইল গামছা দিয়া নাক মুখ বান্ধ। আর কইল শুতি পর। নামার সময় ডাকিম এলা। কি সুন্দর আরাম!! মুই শোতার সাথে সাথে ঘুম। এক ঘুমে ঢাকা।

:|/:)এক্কেরে কুটকুটা আন্ধার। অন্ধ ফকিরের নাহান সাবধানে হাটা নাগে। ম্যালাখান ফাকত দুইজন মানুষ মাটি কাটপার নাগছে। আমরা তিন জালুয়া - তোমিজের পাশে হাটতে হাটতে গরু রাখা গইল ঘরের নাখান একটা ডেরার ভিতর সান্দালু। তমিজ হামাকগুলাক কয় কেউ কোন কথা না কয়া চুপ করি শুতি পড়ো।
কিছু হদিস করবার না পায়া হামারাও বোকার নাখান চুপ মারি যাই।

:-/:-/তা ফজরের আজানের আগোত কাঁচা নিন্দ থাকি টানি তুলি কয়, তারাতারি হাটো। সোময় নাই। তখনও আবছা আবছা আন্ধার। হামরা টলতে টলতে কেউ বেড়ার সাতে ঢেক্কা খাই, কেউ গাছের সাথে ধেক্কা খাই,কেউ উষ্ঠ্যা খায়া পরি যাই। তাপাছে না বুঝি --এটা গাছ নোয়ায় কারেনের থাম্বা। মুই খলিলক কনু এই তুই বড়বাঁচা বাঁচি গেলু। ভাগ্যিস সকাল হছে তাই কারেন বন্ধো । :-/:-/:-/
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×