আমার প্রিয় পোস্ট
- ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ, আর ব্লগ দিবসের ছবি (বিজয়ী কয়েকজন ব্লগারদের ছবি সহ আপডেটিত) - অন্যমনস্ক শরৎ
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- একজন ব্যক্তি বঙ্গবন্ধু কেন আজো প্রাসঙ্গিক - তায়েফ আহমাদ
- গল্পঃ নৈঃশব্দ্যের ভাঁজে ভাঁজে - ভাঙ্গন
- ইন্টারেষ্টিং কিছু ওয়েবসাইট..... শেয়ার করতেই হলো - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- অটিজম, নুশেরার পোস্ট, ফারহানের কমেন্ট ও আমার কিছু অর্থহীন রোবোটিক প্রলাপ - রোবোট
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- আহ্ নারী ! ওহ্ নারী ! উফ্ নারী ! ... ... ... হায় নারী !!! - আইরিন সুলতানা
- মা-ই সন্তানের প্রধান অভিভাবকঃ - জুল ভার্ন
- বেবি এ্যালবাম - অপ্সরা
- 'যদি আর বাঁশী না বাজে' - কবি নজরুলের জীবনের শেষ অভিভাষণ - তায়েফ আহমাদ
- আপনার অ্যান্টিভাইরাস নিজেই টেস্ট করুন!! (রিপোস্ট) - অমিত০৯৭
- রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে - অপ্সরা
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- এক মুক্তিযোদ্ধার করুন কাহিনী (গল্প নয় সত্য ঘটনা ) - নিলআকাশেরদুঃখ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- আমাদের মেয়েরা কি পারে, কি পারে না... প্রসঙ্গঃ নারী আমার নারী - জাতেমাতাল
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।

২৫শ ডিসেম্বর--এক বিস্ময়
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৩
![]()
প্রতি বছরে ২৫শ ডিসেম্বর যখন সূর্য উদয় হয়ে উত্তর প্রান্তে যাত্রা শুরু করতো প্রাচীন কালের মানুষেরা এই দিনকে সূর্যের জন্ম দিন বলে উৎসব পালন করতো। মনে করা হতো যেন এই দিনে সূর্য তার কুমারী মাতার গর্ভ থেকে নিঃসৃত হয়ে পূর্ব দিগন্তে উদিত হচ্ছে এবং শীতের আগমন বার্তা বয়ে আনছে।
প্রাচীন মিসরের ধর্মীয় ভিত্তি পুরোপুরি ভাবে Sun-Mythsএর উপর নির্ভরশীল ছিল। Seb ও Nut এর ছেলে Osiris ২৫শ ডিসেম্বর জন্ম গ্রহন করেন। তার জন্মের সময় দৈব বাণী হয়েছিল,The ruler of all earth is born. প্রাচীন বাইবেল The Egyptian Book of the Dead-এ তাকে সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা এবং মানুষের সর্বময় কর্তা হিসাবে দেখানো হয়েছে। তিনি রাজদন্ড ও ক্রস-চিহ্ন ধারন করে উঁচু স্তম্ভের উপরে বসে মৃত ব্যাক্তিদের বিচার করতেন। তার মাথায় Leaf of Bel-Tree, which is triple in form এর মুকুট শোভা পেত। মিসরীয় পবিত্র গ্রন্থে লেখা আছে--I know the mystrery of Divine word: the word of the . Lord of All, which was the maker of it, the word is the first person after himself. Uncreated, infinite ruling over all things that were made by him.
![]()
সূর্যকে Horus নামে ডাকত প্রাচীন মিসরীয়গন। হোরাসের কুমারী মাতা ইসিস চন্দ্রদেবীর গর্ভে জন্মগ্রহন করেন ২৫শ ডিসেম্বর। এই দিনে শিশু হেরাসের মুর্তি গামলায় রেখে আনন্দ উৎসব করা হতো। হোরাসের উপাধির মধ্যে “Royal Good Shepherd, Lord of life, Only begotton, Saviour, the Anointed one the Christ, The Redeemer, উল্ল্যেখ যোগ্য।
![]()
গ্রীক মাইথোলজিতে হারকিউলিস ছিল জিউস ও এলেমেনের পুত্র এবং তার জন্ম ২৫ ডিসেম্বর। হারকিউলিসের জন্মের সময় আকাশবানী হয়েছিল This day shall a child be born of the race of Perseus , who shall be the mightiest of the sons of man.
সূর্য-দেবতা ডাইয়োনিসিয়াস ছিলেন থিবসের রাজা ক্যাডমাসে কুমারী কন্যা সিমিলের পুত্র। ডাইয়োনিসিয়াস ও জন্ম গ্রহন করেন ২৫শ ডিসেম্বর। ডাইয়োনিসিয়াস তার লাঠি দ্বারা লোহিত সাগরকে দ্বিখন্ডিত করতে পারতেন। তার মাথায় শিং ছিল।
মহা ভারতে আছে কর্ণ সুর্যের পুত্র এবং তার জন্মও হয় কুমারী মতার গর্ভে। এই কর্নের জন্ম ও ২৫শ ডিসেম্বর।
পার্সিয়ানরা বিশ্বাস করত সূর্যপুত্র মিথারাস পৃথিবীতে নেমে আসে ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতা করতে। যাতে মানুষ পাপ মুক্ত হয়। তারা বিশ্বাস করত ২৫শ ডিসেম্বরে এই ঈশ্বর পুত্র জন্ম গ্রহন করেছেন।
বুদ্ধদেব জন্ম নিলেন ২৫শ ডিসেম্বর যখন নতুন সূর্য উঠে। ঋক্-বেদের মার্তন্ডের শিশু সূর্য বলে ধরা হয়। কথিত আছে, বিশাখা তারা থেকে বোধিস্তত্ব শুভ্র হস্তি শাবকের আকারে নেমে এসে মহামায়ার শরীরের দক্ষিন দিকে প্রবেশ করে। এ ঘটনা মহামায়া স্বপ্নেও দেখেছিলেন। শুধু তাই নয়, বোধি্সত্ত্ব প্রবেশের সঙ্গে সঙ্গে একটি পদ্মফুলের আবির্ভাব ঘটে যা ব্রক্ষ্মর প্রতিক।
সূর্যদেবতা ক্রিষ্টানিটি ২৫শ ডিসেম্বর নতুন ভাবে জন্ম নিয়ে মায়ের সাথে পুনর্মিলিত হলো। এই জন্ম থেকেই Nativity পাশিয়ান ম্যাগী ও কলদিয়রা তাদের শিশুদের কোষ্ঠী তৈরী করে।
প্রাচীন এসিরিয়া ও ব্যাবিলীয়রাও একজন দেবী-মাতা ও তার পুত্রের পূজা করতো। মায়ের নাম ছিল মাইলিট্টা এবং পুত্রের নাম তাম্মুজ বা এডোনিস। এই পুত্র ছিল ত্রানকর্তা ও মধ্যস্থকারী। তাম্মুজও ২৫ ডিসেম্বর জন্ম গ্রহন করে।
আমাদের নবী হযরত ইশা (আঃ) অর্থাৎ যীশু খ্রিষ্টও জন্ম গ্রহন করেন ২৫শ ডিসেম্বর। পবিত্র বাইবেল অনুযায়ী তার জন্মও হয় কুমারী মাতা মেরীর গর্ভে। তিনিও মানুষের ত্রান কর্তারূপে পৃথিবীতে আসেন।
সুত্রঃ দা অরিজিন অব রিলিজিয়নস,দা ভিসু পুরান, দা অরিজিন অব অল রিলিজন্স অরসিপ
প্রকাশ করা হয়েছে: ইতিহাস ও সংস্কৃতি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখাজোকা শামীম বলেছেন:
আশ্চর্য ! ২৫ ডিসেম্বর তো একটা অদ্ভুত দিন।
লেখক বলেছেন: ২৫শ ডিসেম্বর শুধু একা নয় আরও একটা মজার জিনিস হচ্ছে এরা সবাই কুমারী মাতার সন্তান।
সাঈফ শেরিফ বলেছেন:
সূর্য উপাসক প্যাগানদের হাত ধরে 'সানডে' আজ পবিত্র দিন, তাদের হাত ধরেই যীশুর অন্তর্ধানের ৪০০ বছর পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব। যীশু বা তার সহচররা কেউ দেখে যেতে পারলেন না, তাদের বিদায়ের চারশত বছর পরে তাদের ব্যক্তিত্বগুলোকে পুজি করে মানুষ কীভাবে নতুন ধর্ম খ্রিস্টবাদ বানিয়ে পৃথিবী জয় করল। আফসোস।
লেখক বলেছেন: ঠিকই বলেছেন। যীশু খ্রিষ্ট দেখে যেত পারলনা তাম জয় জয়কার।
সৌরভ১৩ বলেছেন:
ভাল লাগ্লো এই অন্তমিল গুলো জানতে পেরে...
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, অন্তমিল তো বটেই।
লেখক বলেছেন: হ্যাঁ আমিও বইগুলি পড়তে পড়তে হঠাৎ এই মিলগুলি খুঁজে
পেয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
ভাল আছি ভাইয়া।
লেখক বলেছেন: কি খাইছে রে ভাই????
সেতূ বলেছেন:
প্রাচীন মিসরীয়গন। তো ফেরাওনের সময়কাল ....অবাক করার ব্যাপার সকলের জন্ম ২৫শ ডিসেম্বর।
অনেক কিছু জানলাম ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
+++
লেখক বলেছেন: ফেরাউনের সময়কাল তারও আগের এবং পরের ঘটনা।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু। ভাল আছ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: তাই লিংক পেলে খুব ভাল হয় ভাই, আমার আজ সারাদিন এই বিষয়টি নিয়ে কাজ করেছি। আমি খুব ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়ে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আকাশ অম্বর বলেছেন:
চমৎকার!
হ্যাঁ, আপনার কথার রেশ ধরে বলতেই হয়, সূর্য-উপাসক প্যাগানদের সাথে খ্রিষ্ট-ধর্মের মিথোস্ক্রিয়া ঘটাতে ঐদিন যীশূকে জন্ম নিতেই হয়েছে !! একই কারণে কেল্টিক-ক্রস্ও নয় সাধারণ কিছু!
অনেক ধন্যবাদ, আপু।
লেখক বলেছেন: আমার কাছে অবাক লেগেছে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত সকলেরই বিশ্বসের ধরনটা একই রখম ছিল।
২৫শে ডিসেম্বর এবং কুমারী মাতা ।
ধন্যবাদ।
ডগরোজ বলেছেন:
ভাই, যীশু খ্রীষ্টের সাথে মিলাইয়েন না। যার যার ধর্ম তার তার কাছে। মিলটা জটিল। ২৫ শে ডিসেম্বর ও কুমারী মাতা। এইডাই বালা লাগছে।
লেখক বলেছেন: জী আমার কাছে এটাই বিস্ময়। ২৫ শে ডিসেম্বর
ও কুমারী মাতা।
ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: আগেই ধন্যবাদ দিচ্ছি, লিংকটা দেবার জন্য।
আলাউদ্দীন মিলন বলেছেন:
হযরত ইশা (আঃ) অর্থাৎ যীশু খ্রিষ্টও জন্ম গ্রহন করেন ২৫শ ডিসেম্বর। ঈসা আ: ২৫শে ডিসেম্বর জন্মগ্রহন করেন এমন কোন প্রমান পাওয়া যায় নি এখনও। বাকি সব ঠিক আছে।
সবুজ ভাই
রোম, ইটালী
লেখক বলেছেন: ধন্যবাদ, আমি কোন বিতর্কে যাব না , কারন এই মতবাদ গুলি যুগ যুগ ধরে প্রচলিত।
আমি বইএ পড়েছি আমার ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি।
জুল ভার্ন বলেছেন:
খুব ভাল লেগেছে এই অন্তমিল গুলো জানতে পেরে... য়াসলে কত কিছুইনা জানার আছে, কত কিছুইনা শেখার আছে!আপনার পোস্ট পড়া মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা!!!
ধন্যবাদ উইথ প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। কিযে বলেননা আপনি? আমি খুব সাধারন একজন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
উদাসী স্বপ্ন বলেছেন:
আপনের এই পোস্ট পইড়া কুটিকালে দেখা হারকিউলিসের কথা মনে পইড়া গেলো!ইসসসসস.......আগে কি সুন্দর দিন কাটাইতাম!
লেখক বলেছেন: আপনার কথা শুনে আমারও হারকিউলিসের কথা মনে পরে গেল। নায়কটার নাম যে কি ছিল।
.আগে কি সুন্দর দিন কাটাইতাম!
রাজর্ষী বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: সত্যিই অদ্ভুত একটা দিন....!! ধন্যবাদ।
লেখক বলেছেন: তাই না ভাই কি করব ঘটনা যে অনেক। অনেকগুলি দেবতার জন্ম যে একইদিনে।
ইমন জুবায়ের বলেছেন:
চমৎকাল। কাল অনেক রাতে পোস্ট করেছেন বলে চোখে পড়েনি। অল্পবিস্তর জানতাম এ বিষয়ে-তবে আরও পরিস্কার হল। এ নিয়ে ডকু ফিলম্ আছে। ছবি নাম zeitgeist; দু পর্বের ছবি। প্রথম পর্বে বিস্তারিত আছে। সম্ভব হলে যোগার করে দেখবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আসলে আমি আপনার লিংক এ ঘুরে এই ব্যাপারটা পাই। তখন মাইথলজীর উপর যে বইগুলি আছে তাতে বিস্তারিত পেয়ে এই পোস্টে শেয়ার করি।
"দুরের পাখি" আমাকে লিঙ্কটা দিয়েছে ডকুমেন্টারীটা দেখার জন্য।
গ্রীক মিথোলজী পড়ার অনেক চেষ্টা করেছি। ব্যাপারগুলো (বিশেষকরে ঘটনা ও সম্পর্ক ) এতই প্যাঁচাইল্লা যে, দ্বিতীয় পৃষ্ঠায় যেতে যেতে প্রথম পৃষ্ঠার সব ভুলে বসে থাকি।
আপনার ভাল লেখাটার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আমারও একই অবস্থা।
তাইতো এখানে সবচেয়ে সহজ বদ্ধ অন্তমিলটাই খুঁজে বের করেছি।
লেখক বলেছেন: আর বলো না -- বিষয়টা হটাৎ করেই নজরে পড়লো ভালো লাগল তাই শেয়ার করলাম।
জাতেমাতাল বলেছেন:
চমৎকার পোষ্ট, ভাল লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ।
সুবিদ্ বলেছেন:
বুদ্ধদেব কি কুমারী মাতার সন্তান???? নাকি আমার বুঝতে কোন ভুল হচ্ছে.......
লেখক বলেছেন: না মহামায়া বিবাহিত ছিলেন কিন্তু কথিত আছে, বিশাখা তারা থেকে বোধিস্তত্ব শুভ্র হস্তি শাবকের আকারে নেমে এসে মহামায়ার শরীরের দক্ষিন দিকে প্রবেশ করে।
অর্থাৎ শিশুদের আগমন যেভাবে হয় সেই ভাবে বুদ্ধুদেব পৃথিবীতে আসেননি।
বলা হয় মায়া, আকাশের কূমারীদেবী, বুদ্ধের জন্মের সময় --২৫শ ডিসেম্বর মধ্যরাতে--মাত্র দিগন্তে উত্থিত হচ্ছিল,
সৌর বিপ্লবের শুরুতে এই স্বর্গীয় মাতার মৃত্যু হয় সাত দিনে।
বৃত্তবন্দী বলেছেন:
একটা লেখায় আমি পড়েছিলাম, যে যীশুর জন্ম হয়েছিলো মার্চের শেষ সপ্তা বা এপ্রিলের প্রথম সপ্তায়। পরবর্তীতে খ্রীস্টধর্মকে অলৌকিক একটা রূপ দেবার নিমিত্তে এই তাৎপর্যময় ২৫শে ডিসেম্বরে তার জন্মদিনে পরিণত করে তৎকালীন পাদ্রীরা।
লেখক বলেছেন: যিশুর জন্ম কবে তা নিয়ে প্রচুর মতভেদ আছে। তবে সর্বজন গৃহিত জন্মদিন ২৫শ ডিসেম্বর।
কাব্য বলেছেন:
হুমায়ুন আহমেদ এখন গল্পের বইয়ের সাথে অডিও সি.ডি দেয়, যাতে আমার মতো আইলসা পাবলিক বই না পড়লেও যেন সি.ডি শুনে
কইচিলাম কি, ই-য়ে মানে ই-য়ে........আপনার লেখার সাথে সাথে এইটারে রেকর্ড কইরা কোনো একটা সাইটে আপলোড কইরা দিলে, আমার মতো পাবলিক ডাউনলোড কইরা শুনতে পারতো
লেখক বলেছেন: কইচিলাম কি, ই-য়ে মানে ই-য়ে.. মাইর খাওয়ার সখ হইছে।
শাওন৩৫০৪ বলেছেন:
সেইতো, এইগুলা পড়লে মনে হয়, হয়তো কাহিনী কমন ছিলো....মানে, অনেকগুলা ঘটনার আসল ঘটনা হয়তো একটাই, কিন্তু দিকে দিকে ছড়াইতে ছড়াইতে গিয়া, আর সব জাতি সন্মান টা নিজেদের কইরা নিতএ গিয়া কাহিনীতে যেই এ্যডাপটেশন আনছে, তাতেই কাহিনীগুলা আলাদা আলাদা হইয়া গ্যাছে......ইতিহাসে এইরকম আরো অনেক উদাহরন আছে...এমনী অনেক দূরবর্তী দেশের রুপকথাও অনেক সময় মিলা যায়...আজব....লেখাটার জন্য অনেক ধন্যবাদ...
লেখক বলেছেন: রূপকথা মিলুক তাই বলে ধর্ম--- যা প্রায় এক সময়ে ভিন্ন ভিন্ন জাতিতে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে।
শাওন৩৫০৪ বলেছেন:
@বৃত্তবন্দী : দ্যা ডা ভিঞ্চিকোডেও ফ্যাক্ট হিসেবে এইরকম হিন্টস দেয়া আছে...
লেখক বলেছেন: যিশুর জন্ম কবে তা নিয়ে প্রচুর মতভেদ আছে। তবে সর্বজন গৃহিত জন্মদিন ২৫শ ডিসেম্বর।
সহমত। । ।
হেমায়েতপুরী বলেছেন:
বানানটা কি আইসি... নাকি ইসিস???বৃত্তবন্দী বলেছেন: একটা লেখায় আমি পড়েছিলাম, যে যীশুর জন্ম হয়েছিলো মার্চের শেষ সপ্তা বা এপ্রিলের প্রথম সপ্তায়। পরবর্তীতে খ্রীস্টধর্মকে অলৌকিক একটা রূপ দেবার নিমিত্তে এই তাৎপর্যময় ২৫শে ডিসেম্বরে তার জন্মদিনে পরিণত করে তৎকালীন পাদ্রীরা।
সহমত। । ।
লেখক বলেছেন: Isis -- আইসিস নাকি ইসিস।
আমি বলছি ইসিস।
যিশুর জন্ম কবে তা নিয়ে প্রচুর মতভেদ আছে। তবে সর্বজন গৃহিত জন্মদিন ২৫শ ডিসেম্বর।
সহমত। । ।
উদাসী স্বপ্ন বলেছেন:
ক্যাভিন সরবো!
লেখক বলেছেন: ধন্যবাদ।।
উদাসী স্বপ্ন বলেছেন:
বয়স কিন্তু তেনার ৫০ অখন!
লেখক বলেছেন: পুরানো চাল ভাতে বাড়ে।।
Click This Link
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ।
কাব্য বলেছেন:
আমিতো সবার কথা চিন্তা কইরা কইছিলাম।তাইলে কইলাম মাইর আমারে একলা না, সবাইরেই.................. ভাইবা দেইখেন
লেখক বলেছেন: হা হা হা তুমি আসলেই দুষ্ট ভাইটি আমার।
সবুজ বলেছেন:
কাব্য বলেছেন: আমিতো সবার কথা চিন্তা কইরা কইছিলাম।তাইলে কইলাম মাইর আমারে একলা না, সবাইরেই.................. ভাইবা দেইখেন
সহমত।
---------------------------------------------------
একবার পড়ে ফেলছি, কিন্তু অডিও পেলে আরো ১ বার শুনতে আপত্তি থাকবে কেন?
+
লেখক বলেছেন: ধন্যবাদ।।
কাব্য বলেছেন:
নিজেরে নিয়া অনেক অনেক গর্ব হইতেছে
এক আপু আমারে ফাজিল উপাধি দিছে,একজন দিছে বান্দর আর আপনি দিলেন দুষ্টু
নিজেরে আগে কোনো কাজের লোকই মনে হইতো না। কিন্তুক আমরো দেখতেছি গুণের অভাব নাই
লেখক বলেছেন: আরে ভাইয়া তোমার এই দুষ্টামিগুলি আছে দেখেই তো আমরা আপুগুলি এত্ত ভালো আছি।
কাব্য বলেছেন:
অডিও ফাইল আপলোড করলেন না
এতো সব দেবতাদের মইধ্যে কাইব্য দেবতার(
লেখক বলেছেন: শোন ভাই এরপর আমি লিখে পোস্ট করব। তুমি মাত্র একবার পড়েই অডিও করে পোস্ট করে দিও কেমন?
তাতে তোমার আমার আরও দশ জনের উপকার হবে। ছোট ভাই হয়ে বড় বোনদের একটু আধটু কাজ করে দিতে হয় তাই না।
লেখক বলেছেন: ধন্যবাদ।।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। +++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
কাব্য বলেছেন:
অকাজ কইলাম কাজের-ই একটা অংশ।ছোট ভাই হয়ে বড় বোনদের এইরকম একটু আধটু না বরং বেশী-ই করে দিমুনে, ওক্কে
আপনার বাসাটা আমার পছন্দ হইছে, বিশেষ কইরা পুকুরগুলা।অনেকদিন সাঁতার কাটিনা
লেখক বলেছেন: যেদিন সময় হবে চলে এসো। এই তো তিনটা দিন ছুটি ছিল।
লেখক বলেছেন: আহারে????
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















