আমার প্রিয় পোস্ট

গরু কেনা:DX(

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮

শেয়ারঃ
0 0 0

অফিস ছুটি হতে হতে ঈদের আগের দিন। সব ভাইবোন মিলে জড়ো হলাম বড় ভাইয়ের বাসায়। বাসায় এসেই সবারই প্রথমেই কথা এখনই গরু কিনতে যেতে হবে। চলো চলো।

দুপুর ২টা নাগাদ তিন ভাই ও জামাই চারজনই বের হয়ে গেল গরু কিনতে। প্রথমে গেল বসসুন্ধ্রা হাটে। সেখানে যেয়ে দেখা গেল মাত্র তিনটা গরু ওদের চার জনের দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা চারজন এদিক ওদিক ঘুরে সিদ্ধান্ত নিল উত্তরার হাটেই যাওয়া যাক।

উত্তরা হাট। হাটে বেশ গরু ছাগল দেখা যাচ্ছে। চারজনই বেশ খুশি মনে এগিয়ে গেল হাটের ভিতরে। এই গরু দেখে ওই গরু দেখে। তবে যেটা পছন্দ হয় তার দাম শুনে পিছু হাঁটে। মেজ ভাই বলল-- এটা কেমন কথা? রাম ছাগল সাইজের গরুর দামইতো দেখি আমাদের বাজেটের বাইরে। সারা হাট ঘুরে তারা আবার সিদ্ধান্ত নিল গাবতলীর হাটেই যাওয়া ভাল।

গাবতলীর হাট তো হাটই। এখানে এসে তারা পরলো গরুর মহাসাগরে। চারিদিকে দালালেরা শুধু টানাটানি করে। টানাটানির চোটে চারজনই বারবার আলাদা হয়ে যাচ্ছে।-- এখানে এসে তো আরও বিপদে পরলাম রে ছোট?- বললেন বড় ভাই। কি করা যায় ভাবতে ভাবতেই সামনে পরে গেল মেজ ভাইয়ের এক মামা শ্বশুর। তিনি নাকি গরু বিশেষজ্ঞ। তার হাতে সমস্ত দায়িত্ব ন্যাস্ত করে দিয়ে চারজন মামার পিছু পিছু পরম নিশ্চিন্তে ঘুরতে লাগল।

অবশেষে রাত ১১টার দিকে একটি গরু কেনা হল। সব কাজ শেষ হতে হতে রাত ১২টা। এবার গরু নিয়ে উত্তরা আসতে হবে। গরু সাথে কে কে আসবে? সাবস্ত্য হল ছোট দুইজন গরু নিয়ে ভ্যানে করে আসবে। আর বড় দুই ভাই আগেই বাসায় চলে আসবে। ছোট দুইজনের একজন হলেন বেলাল অপর জন রফিক। রফিক হল ছোট বনের হাসবেন্ড। আর বেলাল হল তিন ভাইয়ের ছোট। যেহেতু ছোট - তাদের গরু কেনার ব্যাপারে কোন দায়িত্ব না থাকতে পারে কিন্তু গরু বাড়ি নিয়ে যাবার গুরু দায়িত্ব মাথা পেতে নিতেই হল। এখানে বলে রাখা ভালো যে বেলাল প্রায় চল্লিশের কাছাকাছি বয়সের একজন যুবক ও রফিকও তেমনি কাছাকাছি।

গরু তোলা হল ভ্যানে। এর কৃতৃত্ব সম্পূর্নটাই ভ্যানওয়ালার। গরুর পাশে সামনের দিকে বসল বেলাল। আর পিছন দিকে বসল রফিক। ভ্যান চলছে তার আপন গতিতে মধ্যরাতে ঢাকা শহরের মধ্যে। বেলাল আর রফিক তাদের ছাত্র জীবনের সৃত্মি রমন্থন করতে করতে চলছে। কত দিন গভীর রাতে রাস্তায় হাঁটেনি। ছাত্র জীবনে কতই না ঘুরেছে। গরুর সাথে রাতের রাস্তা ভ্রমন এইপ্রথম। সেই কথা স্মরন করেই হয়তো বেলাল একটা দীর্ঘ শ্বাস ফেলেছে। আর গরুও তার প্রতি সমবেদনা জানানোর জন্য হয়তো তার দিকে তাকিয়ে মাথা দুলিয়ে সমর্থন জানাতে গেছে । আর কোথায় থাকে এমন চমকে উঠেছে বেলাল যে মুহূর্তেই রফিক তাকে আবিষ্কার করল রাস্তায় একেবারে চিৎপটাং। ভ্যান থেকে লাফিয়ে নেমে রফিক তারাতারি বেলালকে ধরে তুলল। গা ঝেরে দিল। কোথায় কোথায় ব্যাথা পেয়েছে দেখল। জিন্স ছিল বলে রক্ষা কিন্ত হাতের কনুই দুটোই যে গেল।

রফিক বলল-- ছোটভাই, আপনি তো গরু ভয় পান, আপনি পিছনে বসেন আমি সামনে বসি। যদিও বেলালের প্রচন্ড আপত্তি ছিল --গরু ভয় পায় এই কথাতে। তবুও আর একবার ভ্যান থেকে পরার চেয়ে পিছনেই বসা ভাল মনে করে পিছনেই বসল বেলাল।

কিছুক্ষন পরে বেলালের মুখের মাছি তাড়াতে শুরু করলো গরু লেজ দিয়ে। বেলাল তখন গরুর দিকে পিঠ দিয়ে বসল। আসল সমস্যাটা কোথায় বেলাল ঠিক বুঝতে পাড়ছিল না।
অনেক্ষন বসে থাকতে থাকতে বোধ হয় গরুর পা ধরে আসছিল তাই বিনা বাক্যে গরু তার পাটা একটু ঝেড়ে নিল। আর গরুর পায়ের চাটী খেয়ে বেলাল আবারও রাস্তায়। রফিক খুব মেজাজ দেখিয়ে গরুকে বলল --X(এই ব্যাটা গরু পা ঝাড়বিতো একটু জানান দিবি না। X((
গরু এখন কি ভাবে বলে --:Dআমি যদি জানান দেই তা হলে যে আপনে ভ্যানের উপরে থাকেন না । আপনাকেও রাস্তায় খুঁজে পাওয়া যাবে। :P

এবারে ভ্যানওয়ালা ভ্যান থামিয়ে গরু দড়ি দিয়ে ভ্যানের সাথে কষে বাঁধলো । যেন আর কেউ ভ্যান থেকে না পরে। এর পরের রাস্তাটুকু পরম আনন্দে তাহারা পার হইল।

তার ২টার সময় বাসার গেটে মহা হইচই। বাচ্চারা বুড়ারা সব গরু দেখতে এল। ভ্যানচালক সহ সবাই মিলে চেষ্টা করে গরুকে বসা অবস্থা থেকে দাড় করানো গেল না। ভ্যান চালক ভ্যান কাত করে গরু মাটিতে ফেলে দিয়ে ভ্যান নিয়ে চলে গেল। গরু আর দাড়াঁয় না। বেলালের মেয়ে বলল-- /:)বাবা তুমি হেঁটে হেঁটেই আসতে, তাই বলে গরুকে বাঁধতে গেছ কেন??:(( গরুটা যে রাগ করেছে।?X((

সবাই বেশ চিন্তিত হয়েই পরলো --কী গরু কিনলাম অসুস্থ্য নাকি। না সকালে নামাজ পরতে যাবার সময় দেখা গেল গরু বেশ প্রফুল্ল চিত্তে খাওয়া দাওয়া করছে আর বেলালকে আড় চোখে দেখছে। :|

 

প্রকাশ করা হয়েছে:  ফ্যান্টাসি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২
সহেলী বলেছেন: গরুও অভিনয় জানে !
শিখে নাও !!!!!

শুভকামনা , ঈদের শুভেচ্ছা তোমার জন্য ; তোমাদের জন্য ।
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী। ঈদমোবারক। কাল গ্রামের বাড়ি যাব ঈদ করতে। ভাল থেকো।

২. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
অন্যরকম বলেছেন: আহারে। কি ভুলটাই না করলেন! যাওয়ার আগে তাঁদেরকে এই পোস্টের একটা প্রিন্ট করা কপি ধরিয়ে দিতেন । তাহলে আর এত কষ্ট করে গরু কিনতে হতো না! /:)
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: এবার এক্ষুনি ওদের মেইল করে দিচ্ছি।

ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: =p~ =p~

৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপু, আপনি এত সুন্দর আর মজা করে লিখেন!!! এটা কি এবারকারই কাহিনি নাকি?
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ভাইয়া এটা তো গত বারের কাহিনি। এবারের ঈদের তো এখন ও দুইদিন বাকি আছে।

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: =p~ =p~ ধন্যবাদ।

৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
ম্যাভেরিক বলেছেন: মানবিক আনন্দময় হোক ঈদ। :)
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। ঈদ মোরারক।

৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২০
প্রচেত্য বলেছেন: ওয়াও, জোশ হইছে লেখাটা ... কোরবানীর গরু নিয়ে চমতকার একটা লেখা পড়ার অভিজ্ঞতা হোলো।

ঈদের দুইদিন আগের শুভেচ্ছা নিবেন
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ঈদ মোবারক। কাল সকালেই গ্রামে চলে যাচ্ছি। আগাম মোবারকবাদ না জানিয়ে উপায় নাই।

৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২০
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: গরু কেন বেধে আনা হলো?
গরুতো ভ্যান থেকে পইড়া যায় নাই।
যে দুজন পড়ছিলো ওদের বান্ধা দরকার ছিলো :)

তাইলে সম সমস্যার সমাধান হয়া যাইতো :)
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আপনার মন্তব্যটা যথার্থ হইছে? এইটা তো বুঝি নাই। আমি ভাই হাসতে হাসতে শেষ। ধন্যবাদ।

৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২২
পুরাতন বলেছেন: হা হা হা হা .... অনেক মজা করে লিখেছেন :)
ঈদের শুভেচ্ছা রইল :)
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মোবারক। কবে বাড়ি যাচ্ছেন? নাকি চলে গেছেন?

১০. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৪
নীল ভোমরা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

১১. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৪
ধ্রুবমেঘ বলেছেন: হুম। ভালা হইছে। ঈদের শুভেচ্ছা রইল।
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।

১২. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৮
অন্যরকম বলেছেন: জাঝা @ বায়োলজি....ছেলে =p~ =p~ =p~ !!!!!!
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: বায়োলজির মন্তব্য আসলেই জাঝা।

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
মুকুট বলেছেন: এ নিয়ে দু'বার গরুর হাটে যাওয়া মিস করলাম। রিস্ক থাকলেও অনেক মজা।

ঈদ মোবারক
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: আহারে। আমি গেছি জীবনে দুইবার। শেষবার গরুর গোবরে পিছলে পরার পর বাবা আর নেন নি? বাবা খুব ভয় পেয়েছিলেন। বার বার বলছিলেন তুমি তো গরুর পায়ের তলায় পরতে পারতে। তখন কি হত।?? তবে রে ভাই মির্জা আব্বাসের কল্যানে বাড়ির পাশে গরুর হাট ১/১১ এর আগে পরপর চার বছর খুব কষ্ট পেয়েছি। সারাদিন মাইকে গান উহ্‌ সে কথা আর ভাবতে চাই না।

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: আহারে ভাইয়া। মন খারাপ করো না মাঝে মাঝে এমন সময় আসে। আবার সব ঠিক হয়ে যাবে। এটা তো সাময়িক। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ত্যাগ করতেই হয় ভাইয়া, ভাল থাকুন।

১৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
মুকুট বলেছেন: ভয় করলে মজা পাওয়া যাবে না :) যদিও একবার বড়মামা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন গরু হাট থেকে, এখনকার গরুতো আগের সেই শান্ত শিষ্ট গরু থেকে আলাদা, সব কিছু উন্নতির সাথে সাথে এখনকার গরুগুলোও ডিজুস হয়ে গেছে, হাটে কেও কারো সাথে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে না, আমাদের রাজনৈতিক নেতাদের মত :`> ;)
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: হা হা হা এক্কেরে হক কথা।

১৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
মুকুট বলেছেন: গরু কিনতে ক্লিক করুনঃ http://gorurhat.com/
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৯
আহমেদ রাকিব বলেছেন: মজা পেলাম পড়ে। আর সাথে বায়লজিরে ৮ নম্বরে জাঝা।
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: হাসতে সাহতে চেয়ার থেকে পরে গেলাম রে! =p~ =p~ =p~ =p~ হি হি হি হা হা হা! দারুন! আহারে বেচারা! =p~ =p~ =p~ :P :P =p~ =p~
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ বাবুনি। ঈদ মোবারক।

আসল কথা তো বলিনি। রাতে তো বেলালের জ্বরও চলে এসেছিল পরে যাওয়ার জন্য অথবা ঠান্ডার জন্য। =p~ =p~

২০. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
লুকার বলেছেন: খুব মজা করে লিখেছেন তো!
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ঈদ মোবারক।

২১. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
পুরাতন বলেছেন: বাড়ি যাচ্ছিনা :)
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: তাই না এবার বাড়ি যাচ্ছেন না। ভালো থাকুন ঈদ মোবারক।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
শয়তান বলেছেন: এইবারও এভাবে আনলে বলবেন একটা ফটুক তুইলা রাখতে ।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: ঠিক আছে। :) কিন্তু ছবি তুলবে কে? :-B যে মেজাজে থাকবে?? তবে আজ নাকি কেনা হয়ে গেছে। কোন ঘটনা ছাড়াই।

২৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩
বড় বিলাই বলেছেন: ভারী মজার তো। আমি তো এত জোরে হেসে উঠেছি যে শাশুড়ি খেতে খেতে চমকে তাকিয়েছেন।

এইবার পুরা কাহিনী ভিডিও করে রাখতে ভুলবেন না যেন।
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আপু আজ এক বছর পর আবার ঈদ আসায় সেই কাহিনি মনে পরল। আমি তো মনে পরার পর থেকেই হাসছি। ভিডিওটা করবে কে?? আর রাতে যে বেলালের জ্বরও আসলো।

ভালো থেকো আপু । ঈদ মোবারক।

২৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩০
অন্যরকম বলেছেন: "তবে রে ভাই মির্জা আব্বাসের কল্যানে বাড়ির পাশে গরুর হাট ১/১১ এর আগে পরপর চার বছর খুব কষ্ট পেয়েছি। সারাদিন মাইকে গান উহ্‌ সে কথা আর ভাবতে চাই না।" -- হুমম আপনার বাসাও ঐ এলাকায়? তাহলে তো মনে হয় আমার প্রতিবেশী! :P
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: এক সময় ছিলাম। আজ দেড় বছর ধরে পার্বতিপুরে। দিনাজপুর জেলায়।

২৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১১
তায়েফ আহমাদ বলেছেন: আমি জীবনেও গরু কিনতে হাটে যাই নাই।
ফলে, এ জাতীয় অভিজ্ঞতা ও নাই!
ঈদ মোবারক।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।

২৭. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
কাব্য বলেছেন:
গরু বইল্ল্যা তাগোরে এক্টুষ্খানি সম্মান দিবেন না,তাতো হইবার পারে না :P:P। লেখা পইড়া মনে হইলো, আপ্লেও যাত্রা পথের সঙ্গী ছিলেন B:-) B:-/
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: হা হা হা নারে বান্দর ভাই যাত্রা পথের সাথী আমি ছিলাম না আমি হলাম শ্রতা। তবে যাত্রা পথের সাথী হইলে আরও অনেক কাহিণী পাইতেন মনে হয়। :P

২৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
আমার কবিতা বলেছেন: এই পোস্টে সমালোচনামূলক একটি কমেন্টের অনুরোধ রইল Click This Link
০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪০
দূর্ভাষী বলেছেন: ঈদ মোবারক,

আপনার পোস্ট দেখে বুঝলাম ঈদ ভালোই কেটেছে। ভালো থাকবেন আপু।
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ঈদ আমাদের বেশ মজা করেই কেটেছে। তবে এই কাহিনী টা গত ঈদের। ধন্যবাদ।

৩০. ০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
তাজা কলম বলেছেন: কোরবানী গরু মহাভারত।

ভাল লাগলো প্রিয় লেখক। বিলম্বিত ঈদ মোবারক।
Click This Link
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: নামটা ভালো হয়েছে কোরবানী গরু মহাভারত।ধন্যবাদ।

৩১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫২
দূর্ভাষী বলেছেন: আপু কেমন আছেন, নতুন পোস্ট কই।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ভাল আছি ভাই। আপনিই ও ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৯৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছন্নছাড়া, গৃহহারা, বাউন্ডুলে, ভবঘুরে, যাযাবর-------- কত হরেকরকম রংবেরঙ্গের শব্দই না আছে বাংলাতে ভ্যাগাবন্ড বোঝাবার জন্য। কিন্তু সত্যিকার বাউন্ডুলিপনা করতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ