বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম বিমান বন্দরে গত রাজনৈতিক সরকারের সময়ে সংযোজিত শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনাপত্র সাম্প্রতিক সময়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক বিযুক্তিকরণ (খুলে ফেলা) নিয়ে সরকারের মানসিকতার সমালোচনা হচ্ছে। বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার এবং এ সরকারের আচরণ রাজনৈতিক আচার-আচরণের বাইরে কিছু হবেনা। তা শিষ্টাচার হোক বা না-ই হোক। কিন্তু আমার কিছু কথা রয়েছে "শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনাপত্র" এ কথাটি নিয়ে। আমার জানামতে শহীদ জিয়ার কোন স্বাধীনতার ঘোষনাপত্র ছিলনা। শহীদ জিয়া একটি স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেছিলেন যে ঘোষনাপত্রটি সম্বন্ধে উক্ত ঘোষনাটি প্রচারের কয়েকঘন্টা পুর্বেও তাঁর নিজের কোন ধারনা ছিলনা। এটি তাঁকে দিয়ে পাঠ করানো হয়েছিল সে সময়ে শুধুমাত্র এ উদ্দেশ্যে যে, সে সময়ে সাধারণ মানুষ যাতে একটু আত্নবিশ্বাস লাভ করে যে এই যুদ্ধে মানুষের পাশে সেনাবাহিনীও রয়েছে। আর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত কোন মুরালে শহীদ জিয়ার স্থান দিলে সে ক্ষেত্রে অন্যান্য সেক্টর কমান্ডারদের স্থান না দিলে তা যুক্তি যুক্ত হবেনা। কেননা পরবর্তিকালে শহিদ জিয়া যদি প্রেসিডেন্ট না হতেন তা হলে শহীদ জিয়ার এ স্বাধীনতা পত্র পাঠ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যান্য ইতিহাসের মতোই বইয়ের পাতায় ঞ্জানার্জনের বিষয় হিসেবে শোভা পেতো, এ নিয়ে তর্কের টেবিলে ঝর উঠতো না। স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান আমাদের অন্যান্য সেক্টর কমান্ডারদের অবদানের মতোই। তবে, দেশগঠনে তার অপরিসীম অবদান রয়েছে যা কোন ভাবেই অঘ্রায্য করা যাবেনা। আর এ কারণেই এ দেশে তার অসংখ্য গুনগ্রাহি এবং সমর্থক রয়েছে। এ ব্যাপারটা অঘ্রায্য করাটা্ও কোন ভাবেই যুক্তিযুক্ত হবে না।
"শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনাপত্র" এবং কিছু কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।