মনে পড়ে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে এমনই একটি দিনে এইচ এস সির ফল প্রকাশের সময়ের কথা। আমি এবং আমার আরেক খুব কাছের দোস্ত মিলে গিয়েছিলাম ফলাফল দেখতে তেজগাওয়ের বিজ্ঞান কলেজে। বুক দুরুদুরু, বাসের ভেতর দুইজন অনেক কৌতুক করলাম এই দুরু দুরু ভুলে থাকার জন্য। ফার্মগেটে বাস থেকে নেমে হেটে যাচ্ছি, আর সেই কলেজ কাছে আসছে..... সাথে সাথে মনে হচ্ছিলো পায়ের নিচে মাটি যেন থাকতে চাচ্ছে না- টিপে টিপে হাটতে হচ্ছে। দুর থেকেই দেখতে পেলাম কলেজের গেইটে আমাদের আরেক দোস্ত দাড়িয়ে -- মন খুব খারাপ.. চোখে জল! হায় কপাল! ওই দোস্ত যদি খারাপ কিছু করে তাইলে আমরা দুইজন ভালো রেজাল্ট কোনভাবেই করবো না - এটা ছিল আমাদের ফুল ফেইথ। আমি তাকালাম আমার পাশের দোস্তের দিকে, দেখি ওরে মামদো ভুতের মত লাগতেছে - চেহারা সাদা, রক্তশুন্য, হাসি না কান্নার কারনে ঠোট একটু ল্যাপটে আছে বোঝা যাচ্ছিলো না। ওইদিকে গেইটে দাড়ানো দোস্ত আমাদের দেখে আর ভিতরের জোয়ার থামাতে পারলো না... হাউমাউ করে কেঁদে উঠলো। আমরাও ওকে জরিয়ে ধরলাম। অজান্তে চোখের কোনে পানি জমে গেল। (দুএক ফোটা ঝরেও পড়েছিল কিনা মনে নেই) আমাদের দেখে মুটামুটি গেইটের কাছে একটা জটলার সৃষ্টি। এদিকে ওর মা ও এসেছেন, দেখি আন্টির মনও খুব খারাপ। আমরা আর কিছু জিজ্ঞেস করলাম না। কিছুক্ষনের মধ্যে আমাদের অন্যান্য বন্ধুরাও এসে উপস্থিত হল। কেউই আর কাদছে না দেখে আমরা আস্বস্ত হলাম যে ফল তাহলে ওরই খুব খারাপ হয়েছে। সান্তনা দেয়ার জন্য ওকে জড়িয়ে ধরেই দাড়িয়ে রইলাম। তখন আন্টি বললেন বাড়ি যাবেন। আমাদেরকেও বললেন সাথে যেতে তাহলে দোস্তের একটু মানসিক প্রশান্তি হবে। আমরাও গাড়িতে চড়ে বসলাম। ওদের বাসায় যেতে যেতে মুটামুটি ভারি আবহটা কেটে গেছে, দোস্ত কান্না থামিয়ে একটু একটু হাসার চেষ্টা করতেছে। এমন সময় আমার সাথের জন জিজ্ঞেস করলো কোন সাবজেক্টে ধরাটা খাইছিস্ বলে মনে হয়! ও উত্তর দেয়ার আগেই আন্টি বললেন যে, খারাপ ভালো তো এখনো বুঝা যাচ্ছে না। আমরা অবাক হলাম, এটা কি বলে! আন্টি যোগ করলেন, রেজাল্ট "উইথেলড"। আমরা সবাই হা হয়ে গেলাম ! এরমধ্যেই ওদের বাসায় পৌছে গেছি। সবাইতো অবাক হয়ে নিশ্চুপ। আন্টি ভিতরে যেতেই সব বন্ধুরা ধরে কিলানো শুরু করলাম (গণ ধোলাই না কিন্তু)। শালা, উইথেলড রেজাল্ট নিয়া কান্না কাটি, তা ও আবার হাউমাউ করে। এরমধ্যে আমাদের একজন আবার তার গার্লফ্রেন্ড সহ আসছিলো, যার রেজাল্ট তেজগাও কলেজে। একসাথেই বাদাম চিবুতে চিবুতে
আজকে নেটের বিভিন্ন জায়গায় রেজাল্ট দেয়ার খবরটা দেখে মনে পড়ে গেলো পুরনো দিনের কিছু কথা! শুভেচ্ছা রইলো আজকের দিনে যারা রেজাল্টের আশায় অধির আগ্রহে বসে আছেন! আল্লাহ্ আপনাদের মনোবাসনা পূরন করুন! তবে উইথেলড দেখে ভরকে যাইয়েন না আরকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



