somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবচেয়ে সস্তায় যা পাওয়া যায় তার নাম উপদেশ।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম যেদিন কলেজে যাই সেদিন আব্বু আমাকে কাছে ডেকে বলেছিল। " দেখ বাবা তুমি যদি আমাকে অনুসরন কর তাহলে আমার মধ্যে ভালো-মন্দ যে দুটি গুন আছে তা থেকে ভালোটাই অনুসরন করবে। অনুরূপ তোমার চলার পথে যারা আসবে তাদেরকে সেভাবেই অনুসরন করো।" এই উপদেশটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপদেশ। কিন্তু উপদেশ মতে কি আর সবাই চলে। নিয়ম ভাঙ্গতে আর উপদেশ এড়িয়ে যেতেই বোধহয় সবচেয়ে বেশি আনন্দ ! আর উপদেশ কিনতেও হয়না তাই এর মুল্যও নেই, অমুল্য ! আমি সেই রকম কিছু অমুল্য উপদেশ কিংবা বানী আমার সংগ্রহ থেকে সবার সাথে শেয়ার করলাম।



::: অন্যের কল্যান করার সময় অন্তরে বিশ্বাস রেখো যে, তুমি নিজেরই কল্যান করছো। - ফা'রাবী

::: হারিয়ে যাওয়া মুহুর্তগুলোর জন্য অনুশোচনা করো না। কারন সেগুলো আর ফিরে আসবে না। - ওমর খৈয়াম।

::: শক্ত কথায় রেশমের মতো কোমল অন্তরও পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। - ইমাম গাজ্জালী (রহ)

::: ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও। - হযরত সোলায়মান (আ)

::: বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করতে পারেনা। - ইমাম শাফেই (রহ)

::: যারা সময়ের সদ্বব্যবহার করেন তারাই লাভবান হন, যারা সময় মতো অর্থ সন্ঞ্চয় করেন তারাও কখনো অর্থকষ্টে পড়েন না। - হযরত আলী (রা)

::: লৌহদণ্ড প্রস্তর পাত্রে যেমন বিদ্ধ হয় না, তেমনি কৃষ্ণ অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না। - শেখ সাদী (রহ)

::: অজ্ঞ ব্যাক্তি নিজের ভাল নিজেই বুঝে না, তাছাড়া অন্যের উপদেশ তাচ্ছিল্যের সাথে প্রত্যাখান করে। - হযরত আলী (রা)

::: চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান, গৌরব আভিজাত্য সবই বৃথা। - আল্লামা রুমি (র)

::: তোমার কথায় অহংকার বা ভীতিজনক কিছু না থাকলেই তুমি প্রিয়ভাষী হবে। -বেল জনসন

::: বৃষ্টি যেমন শুষ্ক জমিনকে জীবিত করে, জ্ঞানও তেমনি নির্জীব অন্তরকে সজীব করে। - লোকমান হাকিম (র)

::: লজ্জাশীলতা কেবল কল্যাণই বয়ে আনে। - বুখারী মুসলিম

::: কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। - অলিভার গোল্ডস্মিথ

::: বিশ্বাসের প্রধান অংশ হচ্ছে ধৈর্য। - ক্রিস্টিনা রসেটি

::: যদিও ভুল কর তবে তা সংশোধনের জন্য বিলম্ব বা লজ্জাবোধ করো না। - কনফুসিয়াস

::: যে বাগান ভালবাসে সে গৃহের সজীবতাকেও ভালবাসে। - কুপার

::: তুমি নিজেকে যতটা ভাল পরামর্শ দিতে পার, অন্য কেউ ততটা পারেনা। - আর্থার হেল্প

::: বিবেকের শাসনকে অস্বীকার করে কাজ করলে শীঘ্রই বিবেকের কাছে নতি স্বীকার করতে হয়। - এন্ড্রিড কলিন্স

::: বন্ধু থাকা ভাল কারন প্রয়োজনে বন্ধুরাই এগিয়ে আসবে। - ফ্লেচার

::: অপরের প্রতি বিশ্বস্ত হতে গেলে আগে নিজের প্রতি বিশ্বস্ত হও। - টমসন

::: ভাল খবর যে কোন সময় বলা যায়, কিন্তু খারাপ খবর বলতে হয় চিন্তাভাবনা করে। - সিডনি স্মিথ

::: যৌবনের অপরিমেয় আনন্দকে রোধ করাই বার্ধ্যকের ধর্ম। - সেন্ট লিভার

::: হৃদ্যতাপূর্ণ ব্যাবহারের মধ্য দিয়েই মহৎ ব্যাক্তির শ্রেষ্ঠত্বের প্রমান মেলে। - কারলাইল

::: সৎ কর্ম অবশ্যই অসৎ কর্মকে দুর করে দেয়। - আল-কোরআন

::: দক্ষতা এবং দৃঢ়বিশ্বাস হলো একজন অজেয় সৈনিকের মতো। - জর্জ হাবার্ট

::: তোমার ভালভাবে বাঁচার পথ তোমাকেই জানতে হবে। - উইলিয়াম মরিস

::: আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম গুঢ় তত্ত্ব। - এমারসন

::: পুর্ব প্রস্তূতির উপরই সকল বিষয়ে সাফল্য নির্ভর করে। - কনফুসিয়াস

::: যার মধ্যে পরোপকারের প্রবণতা নেই সে নিষ্ঠুর। - ইংরেজী প্রবাদ

::: যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। - আল কোরআন

::: যে উপদেশই দাওনা কেন অল্প কথায় দাও। - হোরেস

::: আদর্শ হচ্ছে এমন এক প্রহরী, যা মানুষকে সৎ পথে চলতে শেখায়। - স্পেন্সার

::: সম্পদ অস্থায়ী কিন্তু সুনাম দীর্ঘস্থায়ী। - এস গিলবার্ট

::: জগতে কোন সম্পর্কই স্বার্থহীন নয়। - ডি এইচ লরেন্স

::: আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়। - আল কোরআন

::: সুনিয়ন্ত্রিত কর্মের মধ্য দিয়ে অন্তরের অনুভবের প্রকাশই হচ্ছে সুখ। - এরিষ্টটল

::: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। - ফ্রান্কলিন

::: সদর দরজা দিয়ে যে বেহেশতে যেতে চায়, সে তার পিতা-মাতাকে সন্তুষ্ট করুক। - আল হাদিস

::: মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ ক্ষুধার্থ থাকে। - জন পিয়ারসন

::: সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না। - শেক্সপীয়ার

::: একজন মহাবিলাসী লোকের কাছে সম্পদ খুব প্রিয়। - প্লেটো

::: যে ব্যাক্তির স্বভাবে নম্রতা নেই সে সব রকমের কল্যাণ থেকে বন্চিত। - আল হাদীস

::: বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। - জর্জ হাবার্ট

::: খ্যাতি ও যশকে সবাই ধরে রাখতে পারে না। - মেকলে

::: সৎ লোক সর্বদা পরিতৃপ্ত। - জর্জ মেকলে

আপনার চোখে শ্রেষ্ঠ উপদেশ কোনটা ? এখান থেকে হোক অথবা আপনার নিজের সংগ্রহে থেকে হোক।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×