somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিমানবন্দরে ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ হচ্ছে না

২২ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হচ্ছে না ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি। বিমানবন্দর ইমিগ্রেশনে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন বিমানের যাত্রীরা। চাঁদা না দিলে বিমানে যাত্রীদের আটকে দিচ্ছে ইমিগ্রেশন। সন্দেহে আটকে দেওয়া পাসপোর্টগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে মালিবাগ পুলিশের বিশেষ শাখায়। বিমানবন্দর কাস্টমসও পিছিয়ে নেই। বিদেশগামী কিংবা স্বদেশফেরত যাত্রীরা কাস্টমস কর্মকর্তাদের খুশি করতে না পারলে যাত্রী সাধারণকে হতে হচ্ছে নাজেহাল। সারা বছরই ইমিগ্রেশন ও কাস্টমসের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা যাত্রী সাধারণকে হয়রানি করে আসছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের মনোভাব দেখে মনে হয়, তাদের টাকা দেওয়ার জন্যই মানুষ বিদেশ যাচ্ছে এবং দেশে ফিরছে। যাত্রীদের কেন্দ্র করে রীতিমতো হরিলুট চালায় ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তারা। অনুসন্ধানে জানা গেছে, যাদের টাকায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে, সেই প্রবাসী বাংলাদেশীরাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন। কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন পুলিশের অযাচিত জেরায় নাকাল হতে হচ্ছে তাদের। হয়রানি থেকে নিস্তার পাচ্ছেন না ব্যবসায়ী, ছাত্র, রাজনীতিক এমনকি পর্যটকরাও। ইমিগ্রেশন পুলিশ এসব যাত্রীর পাসপোর্ট আটকে রাখার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। আবার কারও পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে মালিবাগ পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রধান দফতরে। অথচ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গলাকাটা পাসপোর্টধারী অবৈধ যাত্রীরা বিনা বাধায় উড়োজাহাজে চেপে বসছেন। ভুক্তভোগীরা বলছেন, কী কারণে পাসপোর্ট আটকিয়ে রাখা হচ্ছে এমন প্রশ্ন করা হলে তারা জবাব পান না। উল্টো ইমিগ্রেশন কর্মকর্তাদের হুমকি-ধমকি শুনতে হয়। তাদের অভিযোগ, মালিবাগ এসবি অফিসে মোটা অঙ্কের টাকা না দিলে পাসপোর্ট উঠানো যায় না। রাজনীতিকদের বলা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিনা দেখতে হবে, তদন্ত হবে। নানাভাবে জেরা করা হয় তাদের। ব্যবসায়ীদেরও একই কায়দায় হয়রানি করছেন তারা। বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ট্রাভেল এজেন্টরা পাচারের জন্য মানুষের জোগান দেয়। আর পাসপোর্ট জোগান দেয় বিমানবন্দরকেন্দ্রিক একটি ছিনতাইকারী চক্র। এরা প্রবাসী যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট ছিনতাই করে ফকিরেরপুলে নিয়ে যায়। সেখানে ট্রাভেল এজেন্সির অফিসে এসিড দিয়ে ছিনতাই করা পাসপোর্ট থেকে ছবি তুলে ফেলা হয়। এরপর সেখানে যাদের পাচার করা হবে তাদের ছবি সংযুক্ত করা হয়।
দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো এদের বোর্ডিং কার্ড ইস্যু করে। এরপর ইমিগ্রেশন পুলিশের কতিপয় দুর্নীতিবাজ সদস্য পাচারকৃতদের বিমানবন্দর থেকে উড়োজাহাজে তোলার বন্দোবস্ত করে। মালয়েশিয়া ও মধ্যপাচ্যের দেশের জন্যে যাত্রী পিছু ১০ থেকে ১৫ হাজার টাকা করে রাখা হচ্ছে।
প্রায় প্রতিদিনই এই দুই দেশে যাওয়ার একাধিক ফাইট রয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এমন একজন ব্যবসায়ী জানান, প্রতি পাসপোর্টের জন্য তাকে ইমিগ্রেশন পুলিশকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিতে হয়। অনেক সময় এই টাকার অঙ্ক না মিললে তারা আটকে দেয় পাসপোর্ট। তখন ওই টাকা দিয়েই পাসপোর্ট ছুটিয়ে আনতে হয় মালিবাগের এসবি অফিস থেকে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঘটনায় জড়িতরা হলেন ইমিগ্রেশন পুলিশের চার উপ-পরিদর্শক, কাতার এয়ারলাইন্সের ম্যানেজারসহ দুই আইএনএস কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ওয়েলফেয়ার কর্মকর্তা। জড়িতদের বিরুদ্ধে সরকারের উচ্চমহলে লিখিত অভিযোগ পাঠিয়েছেন তারা। অপর একটি আদম পাচারের অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক ওসিসহ কয়েক কর্মকর্তাকে বিমানবন্দর থেকে বদলি করা হয়।
সুত্রঃ ক্লিকান এইখানে
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×