কার মৃদু নুপুর বাজে অই
আনমনে ডাকে তার হাতছানি -
দূর বহুদুরে; একেলা বিষন্নতা গিলে গিলে
করে তছনছ আর রোদে পুঁড়ে
জ্বলে যায় কত স্বপ্নের প্রহর। রাতে কার
জোস্নার চাদর উড়ে এসে চুমু খায়
জানালায়। পর্দা দুলে দুলে অক্লান্ত;
ফুলে ফুলে ঢেউ তোলে ক্রন্দনের।
কার ঝুলানো জলছবি ছিঁড়ে পড়ে
পতিত পাতার মতো হলুদ আবীর মেখে।
আর পুরনো কোনো অজুহাতে দু’চোখের নীচে
কষ্টের কালো দাগ পাহারা দেয় সহস্র অতীত।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


