পথের ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষার ভোঁতা-চোখে দেখি
জানালার গ্রীল কেটে ঢুকছে এক টুকরো বাতাস;
হাতে তার উল্লাসের গেলাস। তোমার দু'চোখ তখন
ঝুলে আছে ড্রেসিংটেবিলের আয়নায় - অনন্তকাল।
বনে দোল আসে এইসব দৃশ্যে; ইচ্ছেরা দোল খায় কামুক উঠোনে
আর শরীরের ভাঁজে ভাঁজে খুলে যায় অতীতের গৃহমন।
সমুদ্র উথলে ঢেউ ডাকে তীরের সঙ্গম;
পাড়গুলো খুলে পড়ে রাতের পোষাকের মতো।
তোমার ঘরে টানানো ছবির মুখে অসম্ভব হাসি জমে ওঠে
তারা লুকাতেই; আমার দু'চোখ ছায়াপথে একা একা কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

