মন চেয়ে চেয়ে পথ ভুলে গেছো কবেই;
দু'হাতে অন্ধকারের ধারাপাত,
নিকুন্জ্ঞে পড়ে থাকে অসহ্য অবহেলা;
পাশ ফিরলেই শূন্যতার পদচিহ্ন
আড়ালে আগুন জ্বলে, আড়ালে কালের মূর্ছনা।
রেটিনায় বাঁধা আছে কয়েকটি উল্টোছবির ভেলা
সোজা হতে পারেনি আর; স্বপ্নে উড়ে যায় চিলপাখির ডানারা।
কবেকার পুরানো গন্ধরা, ভোঁতা গান আর সুরের করাত;
আমাকে ছেদ করে রোজ ভোরের আলোয়।
কালো কফিমগের ধোঁয়ায় ভাসে মৌনমূখরতা
খুঁজে খুঁজে পেয়েছি নিরবতা,
সমুদ্রঢেউয়ের ভাঁজে আঁকা; অনন্তকালের খসড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


