আজকাল স্বপ্নগুলো বড়ো হতাশাক্রান্ত;
ঘুম থেকে চোখ মেললেই ছিঁড়ে কুটিকুটি।
মেঘাচ্ছন্ন আকাশ জুড়ে; রোদ মেলেনা আর।
রাতের অন্ধকারে ব্যর্থতা
গুনেগুনে কতবার ক্লান্ত হয়েছি একা।
নিঃসঙ্গতার জানালায় ভোরের রোদ্দুর
পড়েছে কেবল নির্ঘুমচোখের পাতা;
তারছেঁড়া তানপুরা বাজেনা ভালো!
মৌনবেদনার চাদরমুড়ি; ভুলেছি
জোছনায় একদা হেসে...
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


