তুমি নেই বলে, একদল লোভী বানর
চুষে খাচ্ছে ফলবতী অক্ষরের আঙুর;
শব্দের স্পন্ধনে এঁকে, বদলে নিচ্ছে তারা
নদীর স্রোত, জলের গলাঙ্কন থেকে খুলে নিচ্ছে
আলোর বাতি, মাছের জীবন।
তুমি নেই বলে, শিশুদের মনোঘরে
নেভা আলো; প্রদ্বীপ জ্বলেনি আর। কেবল
দিকে দিকে মলিনমৃণালে পাপরেখা ফুটেছে যত।
মৃত্যুর উচ্ছ্বাস আর শূন্যতার হাওয়ায় ভেসে
অজান্তা মায়ের কান্না শ্বাশত যাপন।
তুমি নেই বলে, খুব আলগোছে
বদলে গেছে গৃহ, ছন্নছাড়ার উৎপাত;
স্বস্তিহীনতায় ভুগে অকাল মৃত্যুর
সংখ্য বাড়ছে অধিক।
তুমি নেই বলে, স্বপ্নরা কাল-ভূত;
কুঁড়ে খাচ্ছে ধাতবশহর, চারিদিকে দাউ দাউ,
ক্ষয়ের রাজ্য আর রক্তবিবাদ।
হাওয়ার পাথরবৃষ্টিতে ভিজে
পাখিরা হারাচ্ছে পালক, ওড়ার স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


