অহনা আলোর ভিতর
অচীন সারথি হেঁটে গেছে একা;
তারপায়ে গেঁথে ছিলো বেদনার ছাপ
রক্তজমাট গল্পের ক্লেশ।
আমাদের বুনোপথে
মুছে গেছে পথের মাপযোক
নিশানার ভুলপথ; থেমে আছে রথ।
গ্রামান্ধ বালকের চোখে ভুঁতূমের দিন নামে
এইভাবে জাগে না জীবন;
ক্ষতের আড়ালে জড়ো হয় কান্নার হাহাকার।
কাননে ফোটে না আর শেফালীহাসি;
শিশিরে জমে থাকে রক্তনদী।
আমাদের পথ-ঘাট নিভানো আলোর আঁধার
বৃদ্ধচোখে ছানির ছায়ায় ডুবে যাচ্ছে
অলি-গলি পথ-ঘাট। কারখানার গেটে
ঝুলে আছে; বহুকালের পুরানো
মাকড়োসার জাল; নিভে যাচ্ছে যাপনের স্বাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

