একটা কথা স্বীকার করতেই হবে যে রাজনীতির অঙ্গনে আওয়ামী ঘরানার রয়েছে দুইটি পাস পয়েন্ট। একটি হলো মিডিয়ার ৯০ শতাংশ তাদের প্রভাবাধীন। আরেকটি হলো তাদের অসম্ভব চাপার জোর। চাপার জোরে তারা দিনকে রাত এবং রাতকে দিন বানান ঠিক আমাদের কয়েকজন সম্মানিত ব্লগারের মতো। তারা জামায়াত নেতাদের বিরুদ্ধে সবধরনের নেতিবাচক প্রচারণা চালিয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যা মুখে এসেছে তাই বলে গেছে। কিন্তু যখনই তথ্য প্রমাণ বা সাক্ষী সাবুদের কথা উঠেছে তখনই তারা পিঠ টান দিয়েছে। না দিয়ে তাদের উপায় কি? কারণ, সত্য নিয়ে কোনো দিন তারা কারবার করে না। তারা হলো আউট এ্যান্ড আউট মিথ্যার কারবারী। জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও অনেক উন্মাদ অভিযোগ আনা হয়েছিল। কিন্তু তারা যাকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলে সেই গোলাম আযমকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রীম কোর্ট তার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকার গোলাম আযমসহ কয়েক ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেয়। গোলাম আযমের জন্ম বাংলাদেশে। তিনি বেড়ে উঠেছেন এই দেশেই। লেখাপড়াও শিখেছেন এই দেশেই। জন্মগতভাবে যিনি বাংলাদেশের নাগরিক, যার লালন পালন বাংলাদেশে, যার শেকড় প্রথিত বাংলাদেশে, তাঁর নাগরিকত্ব হরণ করা যায় কিভাবে? তিনি বা তাঁর মত যদি কেউ কোনো অপরাধ করে থাকেন তাহলে বাংলাদশের মাটিতে, বাংলাদেশের আইন মোতাবেক তিনি বা তাদের বিচার হবে। আইন মোতাবেক শাস্তি হলে হবে, না হলে খালাস পাবেন। গোলাম আযম সাহেব নাগরিকত্ব ফিরে পাবার জন্য আবেদন করেছিলেন। রাজনৈতিকভাবে এবং আইনী লড়াই করে তাঁর নাগরিকত্ব হরণকে জাষ্টিফাই করার কম চেষ্টা হয়নি। কিন্তু আইনই তাঁকে তাঁর ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। মিথ্যা চিরকালই মিথ্যা যদিও তা হাজারবার উচ্চারিত হয়।
মিথ্যা চিরকালই মিথ্যা যদিও তা হাজারবার উচ্চারিত হয়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।