আমার প্রিয় পোস্ট
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- এমন সৌভাগ্যের দিন যদি প্রতিদিন আসত! - আবূসামীহা
- ব্লগের 'গার্ডিয়ান নট'।। আমার অবস্থান।। কর্তৃপক্ষ বরাবরে কিছু কথা - সারওয়ারচৌধুরী
- জামাত-শিবির নিষিদ্ধ করতে হবে, পর্ব-১ - শান্ত
- আমি কি বলিব আর? কিছু কমেন্ট দেখেন!! - ললিতা
- মা-কে নিয়ে লেখা :: "মায়ের জন্য এক রাত" - প্রচেত্য
বাদশাহ হয়েও বড় নন...
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৭
দিনটি ছিল শুক্রবার। জুমার নামাযের দিন।
মসজিদে উপস্থিত হাজার হাজার মুসল্লী।
জুমার নামাযে ইমামতি করবেন হযরত উমর ফারুক (রা)।
অর্ধ দুনিয়ার খলিফা তিনি। খুতবা পাঠ করার সময় হয়ে এল।
খলিফা মিম্বারে গিয়ে উঠলেন। খুতবা শোনার জন্য গোটা মসজিদ জুড়ে পিন পতন নীরবতা।
এমন সময় সহসা মসজিদের এক কোণ হতে এক যুবক উঠে দাঁড়াল। সে কিছু বলতে চায়। সবাই চমকে উঠল।
এখন খুতবা পড়ার সময় অথচ যুবকটি কি যেন বলতে চাচ্ছে। এতে কেউ কেউ বিরক্তও হল। খলিফা কিন্তু অন্যরকম। তিনি যুবকের কথা শুনতে চাইলেন।
যুবককে কথা বলার অনুমতি দেয়া হল।
সে বলল, ভাইসব! গতকাল আমরা সবাই বায়তুল মাল হতে এক টুকরো করে কাপড় পেয়েছি। কিন্তু খলিফা আজ যে নতুন জামা গায়ে দিয়েছেন তা তৈরী করতে অন্ততঃ দু’টুকরো কাপড় লেগেছে। খলিফা বলেই কি তিনি এক টুকরো কাপড় বেশি নিলেন? ব্যাপারটা আমার জানা প্রয়োজন। তিনি যতক্ষণ না প্রশ্নের জবাব দেবেন ততক্ষণ পর্যন্ত তার খুতবা শুনব না।
যুবকের কথা শেষ হতে না হতেই হযরত আবদুল্লাহ উঠে দাড়ালেন। হযরত উমরের পুত্র আবদুল্লাহ। তিনি পিতার পক্ষে কথা বলার জন্য অনুমতি চাইলেন। খলিফা তাকে অনুমতি দিলেন। তিনি বললেন,
হে যুবক, লাইনে দাঁড়িয়ে সবাই যখন কাপড় নিচ্ছিল আমি নিজেও এক টুকরো কাপড় গ্রহণ করি।
যুবক বলল, ‘ঠিকই! আমি নিজেও সেটা দেখেছি।’
আবদুল্লাহ তখন বললেন,
আব্বাজানের পুরনো জামাটি গায়ে দেয়ার অযোগ্য হয়ে পড়েছিল। তাই আমার নিজের কাপড়ও তাকে দিয়ে দিয়েছি।
আবদুল্লাহর কথা শেষ হতে না হতেই উমরের চাকরও উঠে দাঁড়াল। সে বলল, ‘আমি অনেক করে বলে কয়ে আমার কাপড়টিও খলিফাকে দিয়ে দেই। তিনি তিনটি কাপড় দিয়ে জামা তৈরি করায় তা অতটা লম্বা হয়েছে।’
আবদুল্লাহ ও চাকরের কথা শুনে যুবকটি ভুল ভাংগল। সে লজ্জিত হল। সে এবার খলিফাকে খুতবা পাঠ করার অনুরোধ করল। কিন্তু খলিফা যুবকটিকে কিছু জিজ্ঞেস করতে চাইলেন। তিনি বললেন, হে যুবক! আমি যদি সত্যি সত্যিই বায়তুল মাল হতে বেশি কাপড় নিয়ে জামা তৈরী করতাম তাহলে তুমি কি করতে?
যুবকটি তাৎক্ষণিকভাবে তরবারি দেখিয়ে বলল, এ তরবারি দিয়ে আমি আপনার মস্তক দ্বিখণ্ডিত করে দিতাম। এবার খলিফা কৃত্রিম রাগতঃ স্বরে বললেন,
হে যুবক! তুমি কি জান তুমি কার সাথে কথা বলছ?
যুবক নির্দ্বিধায় নির্ভয়ে জবাব দিল, আমি নিশ্চয়ই জানি। আমি বিশ্বের মহান শাসক, খলিফা হযরত উমর (রা) এর সামনে দাঁড়িয়ে কথা বলছি।
যুবকটির ঔদ্ধত্য ও ধৃষ্টতাপূর্ণ কথা শুনে মসজিদের মুসল্লীরা দুঃখ পেল। উত্তেজনা ছড়িয়ে পড়ল সবার মধ্যে। কিন্তু আমিরুল মো’মেনীন তাতে মোটেও অখুশি হলেন না। তিনি বরং যুবকের সাহসের প্রশংসা করলেন। সত্য কথা বলার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
অক্ষর বলেছেন:
+
নাজিল আযামী বলেছেন:
ভালো লাগলো
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
এই রকম শাসক কি দুনিয়া আর কোন দিন পাবে?চোখে পানি এসে যায়।
এরকম জানা কাহিনী বার বার পড়তে ইচ্ছা করে।
আরো লিখুন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
আবূসামীহা বলেছেন:
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল!
পান্জেরী বলেছেন:
যুবকটির মতো সত্য কথা বলার হিম্মত আল্লাহ তা'লা যেন আমাদের দেন - আমিন।
লেখক বলেছেন: আমিন।। আমিন।। আমিন।।
পান্জেরী বলেছেন:
এরকম আরো পোস্ট দিন, ভাইজান।
বুড়া শাহরীয়ার বলেছেন:
অসাধারন!!!!! +
লেখক বলেছেন: দয়া করে এমন কোন মন্তব্য করবেন না, যা ইসলাম প্রিয় মানুষকে আঘাত দিতে পারে। ইসলাম কোন একটা গোষ্ঠির একক ভূ-সম্পত্তি নয়। প্লিজ, এটা একটু বুঝুন। রাজনৈতিক পোষ্টে রাজনৈতিক মন্তব্য করবেন।
হলদে ডানা বলেছেন:
গণ্ডারের মাথায় পানি ঢালুন। গাজার পরিমাণটা একটু বেশিই হয়ে গেল মনে হয়।
লেখক বলেছেন: রাজনৈতিক পোষ্টে রাজনৈতিক মন্তব্য করবো, এখানে নয়।



















সত্য যতই তিক্ত হোকনা কেন এবং পীড়াদায়ক হোকনা কেন আমাদের অবশ্যই সেটা মেনে নেয়া উচিত এবং সত্যের পথে সততার পথে চীরকাল এগোনো উচিত সমস্ত ভয় ভিতী উপেক্ষা করে। তবেই আমরা মানুষের খাতায় নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারব।
+