হাস্যরস
২১ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৯
বিষয়টা অনেক পুরান হলেও আবার নতুন করে পড়তে ভাল লাগে। বক্ বক্ না করে গল্পটা শুরু করি...।
একবার নাসিরুদ্দীন হোজ্জা এক বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গেল।সেখানে গিয়ে দেখতে পেল এক পেটুক অত্যন্ত গোগ্রাসে খাচ্ছে আর যতটুকু খাচ্ছে তার দ্বিগুণ খাবার তার পকেটে পুরছে।কোন খাবার অন্য কেউ নিয়ে নিবে ভেবে সে সব খাবার বাটি থেকে নিয়ে বাটি খালি করে করছে।পেটুকের খাওয়ার এমন ধরণ দেখে নাসিরুদ্দীন হোজ্জা চিন্তা করল বেটাকে কেমনে জব্দ করা যার।হঠাৎ নাসিরুদ্দীন হোজ্জা উটে এক গ্লাস পানি নিয়ে তার পকেটের মধ্যে ঢেলে দিল।লোকটি আচানক ঘটনায় বিহবল হয়ে গেল বললো আরে!আরে!একি!নাসিরুদ্দীন হোজ্জা বললোঃপকেট বেটা বেশী খাচ্ছেতো তাই তার গলায় খাবার আটকে গেছে।এজন্য একটু পানি ঢেলে দিয়ে সাহায্য করলাম।আর আপনারতো এদিকে খেয়াল করার সময় নেই।পেটুক লোকটি লোকলজ্জার ভয়ে কোন কথা না বলে বিয়ে বাড়ী ত্যাগ করল।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাস্যরস, হাস্যরস, হাস্যরস হাস্যরস ;
নাঙ্গাবাবা বলেছেন:
ছবির লোকটার সাইজের ৫ দিলাম
ম. ন. আলম ফরিদ বলেছেন:
মোটারাম খেয়ে যায়হাদারাম দেখে যায়
ব্লগারাম পড়ে যায়
পুস্টারাম লেখে যায়
একেই বলে আলমগীরি সাহিত্য।
মুহাম্মদ আলমগীর বলেছেন:
ধন্যবাদ আপনাদের



















৫