ছাত্রলীগের চাবি সন্ত্রাস আর পর্ণোগ্রাফি শিকার আমার বোনটি..............
ছাত্রলীগের নয়া অপকর্মের নাম "চাবি সন্ত্রাস" আর "পর্ণোগ্রাফির"। এদেশের জনগণের উপর কত ধরনের নির্যাতনের স্টিম রোলার চালাবে প্রতিনিয়ত আতংক সৃষ্টি কারী উগ্র সংগঠন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ১০ হাজার শিক্ষার্থী গতকাল ক্যাম্পাসে যেতে পারেননি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মুক্তি, প্রক্টরের পদত্যাগ এবং নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত কমিটির ছাত্রলীগের নেতা-কর্মীরা গত রোববার সকালে ছাত্র-শিক্ষকদের বহনকারী ৫৭টি গাড়ির চাবি কেড়ে নিয়েছেন।
ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিল ও বহাল রাখা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারি গাফফার, আনিছুজ্জামানসহ সাতজনকে গ্রেপ্তার করে। আর এতে ক্ষিপ্ত হয়ে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাদের সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গত রোববার সকাল সাতটার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডের কাস্টমস মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে যান। তাঁরা চালকদের কাছ থেকে সেখানে থাকা ২৫টি গাড়ির চাবি কেড়ে নেন। এ ছাড়া কুষ্টিয়ার চৌড়হাস ও ঝিনাইদহের গাড়াগঞ্জ থেকে আরও ৩২টি গাড়ির চাবি কেড়ে নেন। এসব গাড়িতে করে প্রতিদিন সকাল সাড়ে সাতটায় কুষ্টিয়া শহরে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে যেতেন। গাড়ি বন্ধ থাকায় তাঁরা কেউই গতকাল ক্যাম্পাসে যেতে পারেননি। শিক্ষার্থী না থাকায় কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।
ছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধারণ করা সেই ধর্ষনের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার হয়েছেন নবম শ্রেণীর ছাত্রী। ধর্ষনের শিকার নবম শ্রেণীর ছাত্রী ৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর বাজার থেকে খাতা কিনে বাড়ি ফিরছিল। এ সময় সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইতিহাস ওরফে হাবিব, ছাত্রনেতা আরিফ, বাবুল ও আকাশ তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে সখীপুর হাজিপাড়ার একটি মেসে নিয়ে যায়। সেখানে হাবিবুল্লাহ ইতিহাস তাকে ধর্ষণ করে এবং মোবাইলে এ দৃশ্য ধারণ করে। পরে আরেকজন ধর্ষণ করতে গেলে মেয়েটি সুযোগ বুঝে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা মেয়েটিকে ধাওয়া করে। মেয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ধর্ষনের শিকার ছাত্রীর বড় ভাই জানান, বাবুল সখীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদারের ভাগ্নে ও আকাশ তাঁর নাতি। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের লোকজন থানা পুলিশকে মামলা না নেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু বাদী উপস্থিত থাকায় থানা মামলা গ্রহণ করে। অপরদিকে অভিযুক্তদের প্রতিনিয়ত হুমকিতে ধর্ষনের শিকার পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন।
সর্বশেষে....................................................
সিলেটের এমসি কলেজে সোমবার ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলের জের ধরে উদয় সিংহ পলাশ নামে ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।তিনি গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পলাশের বাড়ি কমলগঞ্চ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাণ্ডারী গাঁও গ্রামে। তার বাবার নাম বীরেশ্বর সিংহ।
সিলেটের এমসি কলেজে টিলাগড়ের রঞ্জিত গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল বিরাজ করছিল। এর জের ধরে দুপুর একটার দিকে প্রতিপক্ষের লোকজন পলাশকে একা পেয়ে বেদম মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই পলাশকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে তদন্তে
প্রকাশ।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।