বাচতে হলে দিতে হবে
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫
বর্তমান তত্বাবদায়ক সরকার যখন ক্ষমতা গ্রহন করে তখন তাদের প্রতি দেশবাসীর আশা ছিল একটি সুষ্ঠ,অবাধ,কালো টাকা অ পেশীশক্তির প্রভাব মুক্ত একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন।সেই পরিপেক্ষিতে এই সরকারের প্রতি দেশের সবকটি রাজনৈতিক দল এবং দেশের সকল মানুষের আশা ছিল এই সরকার একটি টেকসই গনতান্ত্রিক সরকার উপহার দেবে।আর এদিকে একটি গোষ্টি এমন একটি সরকার পাওয়ার আশায় রাজপথে মানূষ মেরে তার উপর নৃত্য করে তাদের সেই আশার বাস্তবায়ন করেছিল।কিন্তু এই সরকার যখন দুর্নীতি দমনের নামে রাজনীতি দমন শুরু করে তখনই তাদের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে।জনগনের কাছে পরিস্কার হয়ে যায় তাদের আসল উদ্দেশ্য।তখন দেশের সকল কিছুই চলতে থাকে ফকরুদ্দিন সরকারের ইশারায়।এদিকে ২২শে জানুয়ারীর নির্বাচন বাতিলের কারন হিসাবে তুলে ধরেছিল এম এ আজিজ নিরপেক্ষ নয় সুতরাং তার অধিনে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।তাই তাদের অযৌতিক দাবির মুখে নির্বাচন কমিশন থেকে এমএ আজিজ অবসর নিতে বাধ্য হয়।সাংবিধানিক নিয়ম ভেংগে নিয়োগ দেয়া হয় এটিএম সামসুল হুদাকে।কিক্তু হুদা ভুলে যায় তার প্রধান নির্বাচন কমিশনারের আসনে বসার পেক্ষাপট।নির্লজ্জ ভাবে বলতে শুরু করে তারা নাকি আওয়ামীলিগের আন্দোলনের ফসল।তার এই কথার পরিপেক্ষিতে তার উপর থেকে আস্তা হারিয়ে ফেলে একটি বড়জোট।নিরপেক্ষ নির্বাচন কমিশন অংশ নেয় বিএনপি ভাংগার খেলায়।অনেক চড়াই উৎড়ায়ের পর সরকারে উদ্দেশ্য এবং কর্মকান্ড যখন প্রশ্নের সম্মুখিন তখন তাদের খেয়াল হয় যে তারা সারা জীবন ক্ষমতায় থাকতে পারবেনা,এবং তাদের কাংখিত তথাকথিত তৃতীয় শক্তিকেও ক্ষমতায় বসানো সম্ভব না।আর পরবর্তীতে ক্ষমতায়ও আসবে তাদের দ্বারা নির্যাতিত দলই।তখন তাদের পিঠ বাচানো কঠিন হয়ে পড়বে।তাই সব কিছুর পর এখন নির্বাচন কমিশন এবং সরকারে একটাই উদ্দেশ্য ক্ষমতা পরবর্তি তাদের পিঠ কিভাবে বাচানো যায়। এর আগে আওয়ামীলিগ সভানেত্রী ঘোষনা দিয়েছিলো তারা ক্ষমতায় গেলে এই সরকারের সকল অবৈধ কাজের বৈধতা দেবে আর এ ব্যাপারে খালেদা জিয়া ছিলেন নিরব।তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার আওয়ামীলিগের একটার পর একটা দাবি পুরন করে যাচ্ছে।হিসাবের খাতা থেকে বাদ দেয়েছেন তিনবার ক্ষমতার মসনদে বসা বিএনপিকে।তাদের উদ্দেশ্য যে করেই হোক আওয়ামীলিগকে ক্ষমতায় বসাতে হবে।দেয়ালে পিঠ ঠেকে গেছে ফকরুদ্দিন সরকারের।তাদের বাচার এখন একটাই উপায় আওয়ামীলিগকে ক্ষমতা দেয়া।তাইতো এখন আর বলতে বাধা নেই যে,বাচতে হলে আওয়ামীলিগকে ক্ষমতা দিতে হবে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
বুড়ো বলেছেন:
ধন্যবাদ সত্য লিখার জন্য। তারপরও যদি দেশের মানুষ একটু বুঝে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ধন্যবাদ