কালকে রাতে এই পোস্টটি দিয়েছিলাম। এই পর্যন্ত তিন বার উওর লিখলাম সব বারই শিরোনাম এসেছে কিন্তু লেখা আসেনি। কি সমস্যা কে জানে।
সে যাই হোক উওর গুলো মিলিয়ে নিন।
উওর-১:
চেকে লিখিত অর্থের পরিমান যদি x টাকা y পয়সা ধরা হয়, তাহলে সমীকরনে আকারে সমস্যাটি লিখলে দাড়ায়:
১০০y+x-৫=২*(১০০x+y)
অর্থাৎ ৯৮y-১৯৯x=৫.........(১)
(১) একটি ডায়োফান্টাইন সমীকরন , এর একাধিক সমাধান নির্নয় করা যায়,
একটি সমাধান হবে: x=৩১, y=৬৩; অপর নিকটবর্তী সমাধান x=১২৯, y=২৬২ গ্রহন যোগ্য নয়, কেননা y=১০০ হতে হবে। অতএব চেকে লিখিত অর্থের পরিমান হবে ৩১.৬৩ টাকা।
উওর-২:
১৭(১/২)দিন। শামুকটি প্রতিদিন ২৪ ঘন্টায় ৩-২=১ ফুট উঠবে। ১৭ দিনে ১৭ ফুট উঠার পর ১৮তম দিনের ভোরে যাএা শুরু করে সে ১২ ঘন্টায় সূর্যাস্তের সময় কূপের উপরিভাগে পোঁছে যাবে।
উওর-৩:
মনে করি প্রথম প্রকারের জিনিস x সংখ্যক,দ্বিতীয় প্রকারের জিনিস y, এবং তৃতীয় প্রকারের জিনিস z সংখ্যক ক্রয় করা হল। তাহলে সমস্যার শর্তানুসারে:
X+y+z=১০০
১০X+৩y+২z=১০০(কোনটা ০ হতে পারবে না)।
এই সমীকরণটির পূর্ণ সংখ্যায় সমাধান করে পাওয়া যায়:
X=৫, y=১ এবং z=৯৪।
উওর-৪:
বৃত্তাকারে সকলকে দাঁড় করানোর পর যেখান থেকে গণনা শুর করতে হবে, জোসেফাস সেখান থেকে ৩১ –তম স্থানে নিজেকে এবং তার সঙ্গীকে ১৬ তম স্থানে স্থাপন করে রক্ষা করেছিলেন। বিস্তারিত দেখুন এখানে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



