আমার প্রিয় পোস্ট

ব্লগ পরিবারের পক্ষ থেকে তোমার জন্য শুভ কামনা।

০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৫

শেয়ারঃ
0 0 0

অবশেষে বিদায় নিলেন আমাদের অনেকেরই প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।ভারতের ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক ও বিশ্বের অন্যতম সফল এ খেলোয়ার।৩৬ বছর বয়সী এই বাঙ্গালী বাবুর আর্ন্তজাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে অস্ট্রেলিয়া সফরে।সেখানে ১ টি ওয়ানডে তার পর জাতীয় দল থেকে ৪ বছর দূরে।এরপর ফিরে এসেই লর্ডসে শতরান করে সমালোচকদের সমোচীন জবাব।শতরান করেন পরের টেস্টেও।এরপর শুধুই মহারাজের বিজয় গাঁথা।ওয়ানডেতে ২২ শতকসহ ১১ হাজারেরও উপরে রান আর টেস্টে ১৫ শতকসহ প্রায় ৭ হাজার রানের মালিক এই ক্রিকেটারের বিদায়ে ব্লগ পরিবারের পক্ষ থেকে জানাই শুভ কামনা।
সৌরভকে আমরা খুজে পাব যখনই দেখব কোন স্পিন বোলারকে কেউ ডাউন দ্যা উইকেট গিয়ে ছক্কা হাকাচ্ছে।যখন দেখব উপমহাদেশের হয়ে সাদা চামড়ার লোকদের সাথে কেউ চোখ রাঙ্গাচ্ছে।যখন দেখব শত ষড়যন্ত্র মোকাবিলা করে কোন ক্রিকেটার আবার দলে ফিরে এসেছে।
গূড বাই সৌরভ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮
টিপু বলেছেন: সৌরভের জন্য ভালোবাসা রইল।তবে মনে হ্য়,আরো দুই বছর খেলা উচিত ছিল তাঁর।
০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: সেটা সে নিজেও মনে করতেন।তবে অকৃতজ্ঞ ভারতীয় ক্রিকেট বোর্ডই তাকে বাদ্য করল।

২. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯
তামান্না জাফর বলেছেন: সৌরভ আমার প্রিয় খেলোয়াড়। তাঁর জন্য ভালোবাসা।
০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: আপনার জন্যও ভালবাসা।
হা---হা---হা---হা---
সে আমারও অসম্ভব প্যিয় খেলোয়ার।

৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০০
অপরাজিতা ০০৭ বলেছেন: আমার প্রিয় খেলোয়াড় এর বিদায়ে মন খারাপ তবে আর এক প্রিয় খেলোয়াড় রেশায়েব আক্তার দলে ফিরেছে বলে মন কিছুটা হলে ও ভালো।
০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: শোয়েবের জন্য শুভ কামনা।
আপনার জন্যও।

৪. ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৩
অমিত আহমেদ বলেছেন: সৌরভের জন্য শুভেচ্ছা। মজারাজের মতোই বিদায় নিলো।

 

মোট সময় লেগেছে ১.১৩৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বাধীনভাবে মত প্রকাশে বিশ্বাস করি।স্পষ্টতা আমার সাভাবিক ধর্ম।অনেক সময় বাস্তবতাকে উপেক্ষা করেও তা বলে ফেলি..................
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই