অরণ্যচারী ভাইকে বলছি
১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৩
অরণ্যচারী ভাইকে বলছি জামায়াতের বিষয়টি কেন আদালতে উঠছেনা?আজকের এ প্রজন্ম সবকিছুরই একটা শেষ দেখতে চায়।আমি এ ব্যাপারে অন্য একটি পোস্টে বলেছি।
আর আপনার অনেক লেখা পড়েছি।তাই আপনাকে প্রশ্ন করার অধিকারও আমার আছে বলে আমার বিশ্বাস।
আপনার এ ব্যাপারে মতামতটা কি?
জামায়াতের বিষয়টি কেন আদালতে উঠছেনা?
লেখক বলেছেন: অন্য কার এ প্রশ্নের উত্তর জানা থাকলেও বলতে পারেন।
অরণ্যচারী বলেছেন:
@বর্ণ., না আমি পালাই নি। আমি আপনার মত তৃতীয় শ্রেণীর কোন ব্লগার নই যাকে মাঝে মাঝে হঠাৎ শিবিরের বন্দনামূলক একটা পোস্ট দিয়ে উধাও হতে দেখা যায়। তারপর দিনের পর দিন আর দেখা যায় না।------------------------------------------------------
@লেখক: আপনি যেহেতু আমার মতামত জানতে চেয়ে পোস্ট দিয়েছেন তাই আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি। কোন রাজনৈতিক দলের সাথে আমার প্রত্যক্ষ সম্পর্ক নেই। তবু স্বাধীনতার বিরোধীদের সাথে সরাসরি যোগাযোগের কারণে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি যে দলটিকে সে দলটি হল জামায়াত।
জামায়াতের বিষয়টি আদালতে সমাধান হোক সেটা আমিও চাই। বাংলাদেশের সংবিধানে আছে - বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ কোন দলের রাজনীতি করার অধিকার নেই। এ কারণে জামায়াতেরও রাজনীতি করার অধিকার নেই বলেই আমি মনে করি।
----------------------------------------------
অন্য একজনের পোস্টে করা কমেন্টকে আবার নিজের পোস্ট হিসেবে দেয়া কোন ধরনের মানসিকতা তা আমার জানা নেই। আর আপনি আমার পোস্ট পড়েছেন জেনে খুশি হলাম। আশা করছি ভবিষ্যতেও পড়বেন এবং স্মৃতিস্বরূপ একটি মাইনাস দিয়ে বাধিত করবেন।
লেখক বলেছেন: অরণ্যচারী ভাইকে বলছিঃ আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি বলেছেন "---অন্য একজনের পোস্টে করা কমেন্টকে আবার নিজের পোস্ট হিসেবে দেয়া কোন ধরনের মানসিকতা তা আমার জানা নেই। --"
আমি আপনাকে ঐ পোস্টে প্রশ্নটি করে কোন উত্তর না পেয়ে ভেবেছিলাম হয়ত কোন কারণে আপনি ঐ পোস্ট থেকে বেরিয়ে এসেছেন।তাই নতুন করে পোস্ট দিয়ে জানতে চেয়েছি।আর এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট দেয়াতে যদি মানসিকতার পরিচয় নিয়ে টানা-টানি শুরু হয় তাহলে বলব আপনার মানসিকতাটাইবা কেমন?
একজন আপনার পোস্টে কমেন্ট করার আগেই বলে দিলেন "-----আশা করছি ভবিষ্যতেও পড়বেন এবং স্মৃতিস্বরূপ একটি মাইনাস দিয়ে বাধিত করবেন। --------"
তারপরও বলছি যখনই সুযোগ হবে আমি আপনার পোস্ট পড়ব এবং চেষ্ঠা করব আপনার ভুল ভাঙ্গিয়ে দিতে।
প্রচন্ড রকম আন্তরিকতা নিয়ে প্রশ্নটা করা হয়েছিল।আশাকরি ভুল বুঝবেননা।ধন্যবাদ।
শ্রাবণ সমুদ্র বলেছেন:
অরণ্যচারী সাহেব একজন ভালো সাইকিয়াট্রিস্টের অধীনে চিকিৎসাধীন আছেন। please dont disturb him.
অরণ্যচারী বলেছেন:
আপনি ব্লগ লিখছেন আমার চেয়েও কিছুটা বেশি সময় ধরে। তবুও বলছি, আপনার অভিজ্ঞতার কিছুটা ঘাটতি রয়েছে। আপনি যখন কোন নির্দিষ্ট একজনকে উদ্দেশ্যে একটি পোস্ট দেন তখন সে নিজেকে আক্রমণের স্বীকার বলে মনে করতে পারে। সেটাই স্বাভাবিক।আপনি যদি আমার মতামত চান তাহলে আমার যেকোন পোস্টে গিয়া তা কমেন্টে উল্লেখ করলেই পারেন।
আপনি আমার মতামত চেয়েছিলেন ব্লগার বর্ণের পোস্টে। উলুবনে মুক্তা না ছড়ানোটাই বুদ্ধিমত্তার পরিচায়ক। সে জন্যই সেখানে আমি জবাব দেই নি।
আশা করছি আপনি আমার অবস্থান বুঝতে পেরেছেন।
অরণ্যচারী বলেছেন:
@লেখক: আপনার পোস্টে কমেন্ট করছে বর্ণ কিংবা শ্রাবণ সমুদ্রের মত ব্লগাররা। আপনি যদি তাদের দলভুক্ত হয়ে থাকেন তাহলে তা পরিষ্কার করে বলুন। কারন আমি উলুবনে মুক্তা ছড়াতে আসলেই পছন্দ করি না।
লেখক বলেছেন: আমি না আপনার দলভুক্ত না যাদের কথা বলেছেন তাদের।আশাকরি এটা ক্লিয়ার।
কারও মন্তব্য প্রসঙ্গে তাকে কোন প্রশ্ন করলে তা তাকে আক্রমন করা হয়ে যায় তা আমার জানা ছিলনা।
ভবিষৎতে আপনার ব্যাপারে কিছু বলার সময় সতর্ক থাকব।
আর আপনার ভাষাতেই বুঝা যায় আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ।



















আদালতে উঠলে প্রমাণ হবে তাদের অভিযোগ মিথ্যা- এই আশঙ্কায় তারা আদালতে গেলেই গলা শুকিয়ে যায়, পা অসার হয়ে আসে। দিনের পর দিন যে অভিয়োগের অস্ত্র নিয়ে তারা জামায়াতের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছে- আদালত থেকে নির্দোষ প্রমাণ হলে সেই অভিযোগ আর করা যাবেনা। তাদের হাত থেকে এ অস্ত্র ছুটে যাবে- এ তারা হতে দিতে পারেনা। তাই তারা আদালতে যায় না, যাবেও না। হাওয়াই অভিযোগের এই মহা সুযোগ তারা কখোনোই হারাতে রাজি নয়।