‘ন’ ব্যবহারের নিয়ম :
০১. বাংলা ক্রিয়াপদে ‘ন’ হয়। যেমন : করেন, মারেন, ধরেন, যাবেন।
০২. ‘ত’ বর্গীয় বর্ণের পূর্বে (সংযুক্ত বর্ণে) ‘ন’ ব্যবহৃত হয়। যেমন : বৃন্ত, গ্রন্থ, বন্ধু।
০৩. বিদেশি শব্দে ‘ন’ ব্যবহৃত হয়। যেমন : ট্রেন, জাপান, জার্মানি, কোরান, পাকিস্তান, টেন্ডার, কিন্ডার প্রভৃতি।
০৪. খাঁটি বাংলা শব্দে ‘ন’ ব্যবহৃত হয়। যেমন : শ্রীমান, সর্বনাম, রূপবান।
০৫. সমাসবদ্ধ পদের পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে ‘ন’ বসে। যেমন : ত্রিনেত্র, দুর্নাম।
০৬. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ ক ও প বগীয় বর্ণ এবং অন্তস্থ বর্ণ ব্যতীত অন্য বর্ণ থাকলে ‘ন’ ব্যবহৃত হয়। যেমন : দর্শন, কর্তন।
আলাউল হোসেন
বি.এ (অনার্স) এম. এ (বাংলা)
প্রধান শিক্ষক,
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশিনাথপুর, পাবনা-৬৬৮২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



