আমার প্রিয় পোস্ট

আমার সমস্তদিন ধানের ছড়ার মত দোলে, দোল খায়

আমি সামহোয়ারে আমার সকল লেখা উইথড্র করছি।

২২ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৮

শেয়ার করুন:                   Facebook

রবিউল করিমকে ধন্যবাদ এই কারনে যে সে সবাইকে সতর্ক করল। আর সুঁই হয়ে ঢুকে সামহোয়ার যে ফাল হোয়ে বার হবে- এটাই নিয়ম। সামহোয়ার আমার কোন গল্প-কবিতা-ছবির কপিরাইট হতে পারে না। এটা তার নিজস্ব সম্পত্তি নয়। এগ্রীমেন্টে যদি এই পয়েন্ট উল্লেখও থাকে, তবে আমার চোখ এড়িয়ে গেছে, আমি টেকনোলজির মারপ‌্যাচ ওতটা বুঝি না। এখন থেকে আমি আর সামহোয়ারে আমার কোন মৌলিক লেখা লিখছি না। লিখলে পরে ভাবব। আর পুরানো সব লেখা ডিলিট করে দিলাম।
খোদা হাফেজ।

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ২৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:০১
comment by: বুমবুম বলেছেন: ক্যান কি হইছে?
২. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:০৬
comment by: ব্রাইট বলেছেন: ঠিকই।
৩. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯
comment by: মানবী বলেছেন: সামহোয়্যার কর্তৃপক্ষ কারো অনুমতি ছাড়া ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করেছেন এই দৃষ্টান্ত কি আছে! একবছরের মতো সময়ে এমন অভোযোগ আমার চোখে পড়েনি।


২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আপনার জন্মের আগে আপনি কি ছিলেন?

৪. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:২১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: খোকন দা,
কপিরাইট নিয়া তর্ক হইতেই পারে। সেইটা নিয়া সামহয়ারের সঙ্গে দ্বিমত থাকলে আলোচনাও চলতে পারে। আপনার ভিন্ন প্রস্তাব থাকলে সেইটা নিয়া আমরা মতামত গঠন করতে পারি। কিন্তু এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারতেছি না।
আমরা অনেকেই কপিরাইটের কথা না ভেবেই সাড়ে পাঁচশ লেখা লেইখা ফেলছি। এইটা ভাবছি যে, সামহয়ার অন্তত বহুদিন আমাদের লেখার কপিরাইট মাইরা খাবে না। তাদের অনেক বড় বড় বিজনেস। আমাদের লেখা মাইরা বিজনেস করার দরকার হয়তো তাদের হবে না।
আর তারা আইন লংঘন বা প্রতারণা করলে দেশে তো আইন-গাইন আছে। চলে না গিয়া বরং আপনে একটা প্রস্তাব দেন। যেটা নিয়া আলোচনা হইতে পারে।
২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: মাহবুব,
তোমার কথা ঠিক আছে এই অর্থে যে আলোচনা হইতে পারে।

৫. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:২৫
comment by: বিগব্যাং বলেছেন: ত্রিভুজ মার্কা ৫৫০ চাটামবাজি আর আলফ্রেড খোকনের কবিতাকে এক কইরা গুলাই ফালানের মতো আহম্মকও তাইলে ছামোয়ারে আচে...
২২ শে জুন, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৬. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:২৯
comment by: মাহবুব সুমন বলেছেন: খোকনদা,
এইখানে যে লেখাই লেখেন না কেনো সেই লেখার সত্ব আপনার না, সামহোয়্যারইন কতৃপক্ষ সেটার মালিক।

এরা এতো দিন কোনো লেখকের লেখা বিনা অনুমতি বা অনুমতি কোনটাই ব্যবহার করে লেখা ছাপায়নি, তার মানে এইনা যে এরা ভবিষ্যতে ছাপাবে না।
আর এ কারনেই এরা এদের নীতিমালায় এ ক্লজটা রেখে দিয়েছে। দরকার হলে বা সময় হলে এরা ঠিকই এর ব্যবহার করবে।

হয়তো, আপনারই কোনো লেখার হেডিং এরা কোনো বিগ্যাপনে ব্যবহার করলো আপনারই বিনা অনুমতিতে, আপনি প্রতিবাদ করলেন। তখন এরা নীতিমালা দেখিয়ে বলবে " বাছা এই যে দেখো নীতিমালায় কি লেখা আছে ! , জমি আমার (সামহোয়্যারইনের), চাষ তোমার (খোকনদার) , ফসল আমার ( সামহোয়্যারইনের ) :)
২২ শে জুন, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: সুমন
আপনি সার কথা বললেন, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বললেন আপনি। আপনাকে সত্যি ধন্যবাদ।
ভাল থাকেন।

৭. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৩০
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: বড় ব্যাঙ,
সামহয়ারের সদস্য তালিকাটায় একবার চোখ বুলাইয়েন।
আপনে বড় ব্যাং না কুয়ার ব্যাং পরীক্ষা কইরা নেন।
৮. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৪১
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: রবিউল করিমের পোস্টে আমি যে মন্তব্য করেছিলাম, সেটি রিপিট করছি :

"বলা হয়েছে- 'কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)। মনে রাখুন, আপনি যে সমস্ত লেখা এখানে পোস্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।'

একটি লেখার কপিরাইট সবসময়ই লেখকের, যে পর্যন্ত না লেখক নিজে ঘোষণা দিয়ে অন্য কাউকে কপিরাইট দেন। অত্এব, উল্লেখ করার প্রয়োজন পড়ে না। 'ব্যবহারের অধিকার রাখে' কিন্তু অনুমতিবিহীন ব্যবহারের অধিকার রাখে না। লেখকের অনুমতি নিতেই হবে।

আমাদের দেশে কপিরাইটের অবস্থা খুবই করুণ, তুই জানিস। লেখকের অনুমতি ছাড়া একই লেখা ভিন্ন ভিন্ন পত্রিকায় পূণর্মুদ্রিত হওয়ার ঘটনাও তো কম নয়। আমার বেলায় এরকম অনেকবারই ঘটেছে।

এ নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। অনুমতি ছাড়া আমার 'প্রকাশিত' কোনো লেখা যদি কেউ আমার অপছন্দের কোনো মিডিয়ায় প্রকাশ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদ্ধতি তো জানাই আছে।"

এবার তোকে বলি আলফ্রেড। তুই কোথায় লিখবি বা লিখবি না সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই তোর। তবে চলে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সমস্যার সমাধান করা যায় না। এতদিন পর্যন্ত কপিরাইট নিয়ে কোনো কথা কেউ তোলেনি, এখন তোলা হয়েছে, কতৃপক্ষ এ ব্যাপারে তাদের বক্তব্য দেবেন বলে আশা করছি। তাদের বক্তব্য না শুনেই 'খোদা হাফেজ' বলাটা কোনো কাজের কথা নয়।

আমি আবারও বলছি- "একটি লেখার কপিরাইট সবসময়ই লেখকের, যে পর্যন্ত না লেখক নিজে ঘোষণা দিয়ে অন্য কাউকে কপিরাইট দেন। অত্এব, উল্লেখ করার প্রয়োজন পড়ে না। 'ব্যবহারের অধিকার রাখে' কিন্তু অনুমতিবিহীন ব্যবহারের অধিকার রাখে না। লেখকের অনুমতি নিতেই হবে।"

সামহোয়ারের সঙ্গে ব্লগারদের কপিরাইট নিয়ে কোনো এগ্রিমেন্ট হয়নি। যেহেতু কপিরাইট সংক্রান্ত সুনির্দিষ্ট আইন আছে, এগ্রিমেন্ট ছাড়া তারা কোনো লেখকের লেখা নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার অধিকার রাখে না।
৯. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৫০
comment by: হাসিব মাহমুদ বলেছেন:
আলফ্রেড খোকনের অনুভুতিরে শ্রদ্ধা জানাই ।
এই বিষয়ে এর আগে বহুত পানি ঘোলা হয়েছে ।
কপিরাইট লংঘন করে এখান থেকে লেখা আগেও ছাপাখানায় গেছে ।
সে প্রক্রিয়ায় শোনা যায় সামহয়ারইন কর্তৃপক্ষের সম্মতি ছিলো ।
২২ শে জুন, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ হাসিব
ভাল থাকেন।

১০. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৪
comment by: সরকার আমিন ১৯৬৭ বলেছেন: খোকন যাবেন না প্লিজ। এ পৃথিবীকে বাসযোগ্য করা যাবে।
১১. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৪
comment by: আল-ইমরান সিদ্দিকী বলেছেন: khusi mon a aapnar blog a dhu k ata ki sunlam!!!!!!!!!!

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১০৩১৯