নোটিশ!
২২ শে জুন, ২০০৮ দুপুর ২:৪১
যে কোন গণমাধ্যমে আমার বা কোন লেখকের লেখা ছাপা হলে, তার কপিরাইট ওই পত্রিকা বা গণমাধ্যমটির হয় না। এমন কি মুদ্রিত লেখাটির রিপ্রিন্ট করতে হলেও লেখকের অনুমতি নিতে হয়। সামহোয়ার কর্তৃপক্ষকে আমার কোন লেখার কপিরাইট আমি দেইনি। ফলে আমার লেখার কোন অংশ বা একটি বাক্যও কোথাও ব্যবহারের অধিকার তাদের নেই। ব্লগার হওয়ার সময় যদি এগ্রিমেন্টে এমন শর্ত থেকেও থাকে যে ব্লগে প্রকাশিত লেখার কপিরাইট তাদের, তাহলেও এটা আইন বর্হিভূতই হবে। আমার এই লেখা মানেই হচ্ছে সামহোয়ার কর্তৃপক্ষ আমার কোন লেখা অন্য কোথাও ব্যবহার করতে পারবে না।
আলফ্রেড খোকন
২২ জুন, ২০০৮, ঢাক
সংযুক্তি: ব্লগের পেজ থেকে আমার লেখা সরিয়ে ফেলার জন্য আমি কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাই।
ভবঘুরে বলেছেন:
ভাই আপনার আবার কি হইল? ঘটনা জানতে পারি কি?
আলফ্রেড খোকন বলেছেন:
ব্লগে যেয়ে আমার লেখাটা পড়েন তাহলেই জানতে পারবেন। ধন্যবাদ।
কোবরা বলেছেন:
সামহোয়্যার ইন আপনার কোন লেখা কোথাও কি ছাপাইছে?বুঝলাম না আপনি বাচ্চাদের মতন একেই বিষয় নিয়ে বার বার পোস্ট দিচ্ছেন কেন?
আরণ্যক যাযাবর বলেছেন:
নীতি পছন্দ না হইলে আপনি আপনার সব পোস্ট মুছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমান।
রোমে থাকলে রোমানদের নীতি মানতে হয়।
কৌশিক বলেছেন:
আবালগুলা হুদাহুদিই কাউরাকাউরি লাগাইছে - খোকন কি কইছে হেইডা ভাল কইরা পইড়া দেখ হালারা!
লেখক বলেছেন: ধন্যবাদ কৌশিক। অবশেষে সত্যটা পরিস্কার করলেন কর্তৃপক্ষ।
ভবঘুরে বলেছেন:
ঘটনা বুঝলাম। তবে বিদায় না নিয়া সামইনের শর্ত একটু মোডিফাই করার জন্য চেষ্টা চালানোটাই কি ভালো নয়?
নোটিশবোর্ড বলেছেন:
'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এ প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব ও দায়দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের। ব্লগে প্রকাশিত যেকোন লেখা সংশ্লিষ্ট ব্লগারের পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সামহোয়্যার ইন সমর্থন করে না। সামহোয়্যার ইন এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্লগারদের অনুমতি ছাড়া কোন লেখা অন্য কোথাও প্রকাশ করে নি এবং সেরকম কোন ইচ্ছাও সামহোয়্যার ইন এর নেই।ব্লগ রেজিস্ট্রেশনের শর্তাবলীতে এ ব্যাপারে কিছুটা অস্পষ্টতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ব্লগ শর্তাবলীতে কপিরাইট সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল সিদ্ধান্ত।
ভবঘুরে বলেছেন:
আলফ্রেড খোকন ভাই খামোখাই পোস্টগুলো মুছলেন!!!


















