নোটিশবোর্ডকে ধন্যবাদ এবং একটি প্রস্তাব
২৩ শে জুন, ২০০৮ সকাল ১১:১৮
সামহোয়ার ব্লগে মুদ্রিত লেখার স্বত্ব নিয়ে গতকাল রবিউল করিম এবং পরবর্তীতে আমিসহ অনেক লেখক ও ব্লগারের প্রতিবাদ বা বিতর্কের পর
সামহোয়ার কর্তৃপক্ষ আপাত: সমাধানের একটি নোটিশ পাঠান আমার পোস্টের মতামতে(রবিউল করিমকেও পাঠিয়েছেন)। এজন্য নোটিশবোর্ডকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি।
''নোটিশবোর্ড বলেছেন: 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এ প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব ও দায়দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের। ব্লগে প্রকাশিত যেকোন লেখা সংশ্লিষ্ট ব্লগারের পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সামহোয়্যার ইন সমর্থন করে না। সামহোয়্যার ইন এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্লগারদের অনুমতি ছাড়া কোন লেখা অন্য কোথাও প্রকাশ করে নি এবং সেরকম কোন ইচ্ছাও সামহোয়্যার ইন এর নেই।
ব্লগ রেজিস্ট্রেশনের শর্তাবলীতে এ ব্যাপারে কিছুটা অস্পষ্টতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ব্লগ শর্তাবলীতে কপিরাইট সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং। ''
কিন্তু আমি যৌক্তিকভাবে মনে করি নোটিশবোর্ডের উচিত আমাকে পাঠানো লেখাটি বা মতামতটি অন্তত ১দিন বা কয়েক ঘন্টার জন্য নোটিশ বোর্ডের মাধ্যমে ব্লগারদের জানিয়ে দেয়া।
আরেকটি বিষয় সামহোয়ার কর্তৃপক্ষকে জানাতে চাই, আমার পোস্ট পেজ থেকে সরিয়ে ফেলাটা অনৈতিক। কারন আপনাদের পছন্দ-অপছন্দই যদি শেষ কথা হয়, তবে এ ব্লগের কোন অর্থ নেই। কি কারনে পোষ্ট মুহূর্তের মধ্যে সরিয়ে ফেলা হল, তার একটি ব্যাখা দিয়েই তা করা উচিত। যেহেতু তা করা হয়নি, এজন্য দুঃখপ্রকাশ করা উচিত। এতে সামহোয়ার ব্লগের জবাবদিহিতা ষ্পষ্ট হবে।
লেখক বলেছেন: আন্দালীব, আমি বেশ আছি
কৌশিক বলেছেন:
কর্তৃপক্ষকে ধন্যবাদ। অফটপিকঃ সফটওয়ারের ক্ষেত্রে আসুন কপিলেফট অনুসরণ করি। মাইক্রোসফটসহ পাশ্চাত্য কোম্পানীগুলো যেহারে কপিরাইট নিয়ে চিল্লাচিল্লি করছে ভবিষ্যতে হাগতে গেলেও পয়সা দেয়া লাগবে।
ভবঘুরে বলেছেন:
ভাইজান রাগ কমছে? আপনে বেহুদা পোস্টগুলো মুইছা ফেলছেন।
লেখক বলেছেন: দেখুন আমি কোন সস্তা সেন্টিমেন্ট দেখাইনি। এটাকে একটি গণমাধ্যম হিসেবে ট্রিট করেছি। ব্যক্তিগতভাবে রাগ করতে হয় দুটি সম্পর্কের মধ্য।
দ্যা গ্রীম রিপার বলেছেন:
কৌশিকের কি কপি রাইট নিয়া কিছু বলা উচিত? কেনান অপর বাস্তব ২ ছাপানোর সময় কারো অনুমতি না নিয়া, ছাপাইয়া, তারপর নাকের জল চোখের জল এক করে মাফ চাইসিলা আবার বড় বড় দালালি করতাস?
লেখক বলেছেন: আমি মন্তব্য করতে পারছি না, কারণ অপর বাস্তব ২ পড়ি নাই। আপনাকে ধন্যবাদ।
রানা বলেছেন:
এখানের নির্বাচিত লেখাগুলোকে নিয়ে বই প্রকাশ করলে কেমন হয় ?
লেখক বলেছেন: কোনটা নির্বাচিত লেখা, কে নির্বাচিত করেছে?
কৌশিক বলেছেন:
তোর মত আবালের আবার কপিরাইট কিসের? কপির আবার কপিরাইট হয় নাকি? অপরাবাস্তব-২ এর কপিরাইট এখনও সব রাইটারের - ছদ্মনামের নিক/যোগাযোগ কইরা যাদের ট্রেস করা যায় না - তাদের জন্যই ক্ষমা চাওয়া হইছে।
কৌশিক বলেছেন:
গ্রীমের জন্য মন্তব্য উপরেরটা।
রানা বলেছেন:
আমি আসলে সামহোয়ার ইনের সকল লেখার মধ্যে থেকে চমৎকার সব লেখা নিয়ে বই প্রকাশের কথা বলেছি.....
লেখক বলেছেন: এ বিষয়ের আমার কোন আগ্রহ নেই। ধন্যবাদ আপনাকে।
সুজনবাঙালী বলেছেন:
ধন্যবাদ । ধন্যবাদ। মাননীয় ব্লগার, ধন্যবাদ। আপনার এসম্পর্কিত বক্তব্য এখানেই শেষ করুন। ----------------------------------
খোকনদা, তা আচেন তো বেশ ? আমিও ভাই চিন্তায় ছিলুম। আমার লেখার কপিরাইট কিনা আরেকজনের , তাহোলে কি বিপদটাই হোতো বলুন দেকিনি!
দ্যা গ্রীম রিপার বলেছেন:
তো কারো অনুমতি নিসিলা নাকি কৌশিক ছাপনের আগে? যতদুর জানি নিজের মাছরান্গা নিকের লেখা, কৌশিক নিকের লেখা ছাপসো। মাগার আমার অনুমতি নাও নাই বইলা জানি। মানবীর অনুমতি নাও নাই। চোরের মার বড় গলা। অথরিটির দালালি করো ভালো মাগার চুরি কইরা আবার ঝাড়ী মারো কেন?
কৌশিক বলেছেন:
চোপ রাও দ্যা গ্রীডি রেপার! তোর লেখা কি ছাপার যোগ্য মনে করিস! মানবীর অনুমতি সময়াভাবে পরে নেয়া হইছে। পরে তো সে খুশী মনেই দিছে।
হাসিব মাহমুদ বলেছেন:
কৌশিক আচু কেমুন ? মামো. জেবতিকের অনুমতিও কি পরে নিচিলা ?
কৌশিক বলেছেন:
হাসিব, আরিফের অনুমতি কয়েক হাজার বছর আগে নেয়া হইছিলো। কিছু পোস্ট আছে যেগুলান আর লেখকের থাকে না। মামোর সাথে কেসাকেসির সম্পর্ক - এইখানে কপিরাইট অচল। তবে এবার তোমার একখান লেখা অনুমতি ছাড়া চাপাইতে হবে। কিন্তু তুমি তো কিচু চাপাইতেছো না বহুদিন।
কৌশিক বলেছেন:
চরি হাসিব, আর চাপানো যাবে না। আমি তো অপর বাস্তব থেকে বরখাস্ত। এইবার অনুমতি লইয়া তুমি চাপাও। আমি পয়সা দিমু।
অরথি স্বর্ণালী বলেছেন:
যাক্ একটা সমাধান অন্তত হলো। কেমন আছেন খোকন দা?
"সামহোয়্যার ইন এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্লগারদের অনুমতি ছাড়া কোন লেখা অন্য কোথাও প্রকাশ করে নি "
এই কথাটা নিয়ে আমার মনে সংশয় আছে। এবারকার বইমেলায় (২০০৮) একটি সংকলন বের হয়েছে। ওখানে আমার একটি কবিতা সংকলন করা হয়েছে। আমাকে তা জানানো হয়নি। এইটা ঠিক হয় নাই। জানানো উচিত ছিল।
খোকন ভাই আপনাকে ধন্যবাদ। আপনার সেলনাম্বার কি আমাকে একটু মেইল করে জানাতে পারবেন? আমার আইডি আমার ব্লগে দেয়া আছে।
ভাল থাকবেন।



















কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টি স্টিকি করার কথা ভাববেন।
আশা করি কোন ভুল বোঝাবুঝি ছাড়াই বিষয়টা শেষ হবে।
আপনি কেমন আছেন?