আমার পাল্টে যাওয়া জীবন যাপন
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাইভেট ইউনিভার্সিটি নামক মাকাল ফলে ভর্তি হওয়ার পরে পাল্টে যাওয়া শুরু করলো আমার জীবন।তবে এই পরিবর্তিত জীবন আমার মোটেও ভাল্লাগেনা।আমার মনে হয় চিটাগাংএর জীবন অনেক ভালো ছিল।খুব সকাল বেলা ঘুম থেকে উঠতাম।নাস্তা না করেই রওনা দিতাম হিসাববিজ্ঞান প্রাইভেট পড়তে।কিন্তু যাবো কিসে?সিএনজিতে চড়ার চিন্তাও করতাম না।টাকাও ছিলনা।রাইডারে উঠতে যে কী পরিমান কসরৎ ও পরিশ্রম করতে হয় তা যারা উঠছেন তারাই বুঝবেন।প্রাইভেট পড়া শেষ হতেই কলেজের সময় হয়ে যেত।কিন্তু কলেজে আর যাওয়া হতো না।বন্ধুরা সবাই মিলে চলে যেতাম চকবাজারে সাইমুম হোটেলে আমাদের জন্য অপেক্ষায় থাকতো আরেক গ্রুপ বন্ধু।সবাই মিলে তুমুল আড্ডা শেষে বাসায় ফিরতাম চারটার দিকে।বাসায় এসেই খেতাম বকা।কিন্তু বকাতে কী আসে যায়।বিকালেই আবার বের হতাম খেলতে।জমজমাট ক্রিকেট খেলা শেষে একসাথে ২০-৩০ জন মাঠে আড্ডা দিতাম।নারী থেকে শুরু করে খেলা,রাজনীতি, ব্যক্তিগত আক্রমন কি ছিলনা আড্ডায়।আর এখন ঢাকার ডিজুস পোলাপানের সাথে উঠাবসা।অর্থহীন সব কাজ কারবার করা।আর এই ভাবেই পাল্টে যাচ্ছে জীবন।আমি সেই আগের মত নেই।
পোষ্ট লিখতে মোটেও ভাল্লাগেনা।তবুও লিখলাম অনুভুতিগুলোকে প্রকাশের জন্য।ভুলত্রুটি হলে এই বেকুবকে ক্ষমা করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন