somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার শহর

২৪ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোষ্ট দিতে মনে চায় ছিলো তাই লেখা শুরু করলাম দেখি কোন দিকে যায় লেখা!
আমি বড় হইছি তিনটা শহরে।ঢাকা,চট্টগ্রাম,খুলনা।তাই প্রতিটা শহরের প্রতি আলাদা আলাদা ভালোবাসা।জন্ম হয়েছিলো ঢাকায় তাই কিছু না বুঝেই ঢাকার প্রতি একটা আলাদা মোহ ছিলো,এমন ধারনা ছিলো যে ঢাকা শহরটা কত প্রাচুর্যময়!এরপর আব্বুর বদলী হয় চট্টগ্রামে, সেখান থেকেই সবকিছুর শুরু আমার ছোটবেলা,বুঝতে পারা সবকিছুই।তখন আমার অদ্ভুত স্বাধীনতা ছিলো সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতাম, খুচরা পয়সা পাতি দিয়ে চকলেট খেতাম স্কুল নাই আহ কি সুখের জীবন!এরপর আমরা বাসা পেলাম নেভী কলোনীতে সেখানে আরো রঙ্গীন জীবন।চার বছর পরে আব্বুর বদলি হলো খুলনায়।মনে পড়ে যাওয়ার সময় বাসে খুব কাদছিলাম বন্ধুদের জন্য!তারপর খুলনাতেও অনেক বন্ধু হয়ে গেলো একটা সময় পর দেখলাম খুলনাও আমার ভালো লাগে,পাচ বছর পরে আবার চিটাগাংএ বদলী এবার সিরিয়াস মন খারাপ হলো কিন্তু কিছুই করার নাই যেতে তো হবেই!কি বিচিত্র যে চিটাগাংএর জন্য আমি কাদলাম তার চেয়ে অনেক বেশী কাদলাম খুলনার জন্য!
খুলনায় বন্ধুদের হারানোর পর এরপর এদের কারো রি কোনো খোজখবর জানি না হারিয়ে ফেললাম সবাইকে!তারপর আবার চিটাগাংকে মেনে নেওয়ার চেষ্টা আর মনে মনে ভাবতাম আবার যদি খুলনায় যাওয়া যাইতো! আস্তে আস্তে চাটগাঁ কেও আগের মতো ভালো লাগা শুরু করলো!এই সময়টাতে আমার রন্গীন জীবনের শুরু,নতুন নতুন ভাবনার শুরু বস্তায় বস্তায় বন্ধু আহ কি আনন্দ!স্কুল ছাড়লাম কলেজে উঠলাম মনে হতো চাটগাঁ ছাড়া এই জীবন অসম্ভব!নতুন নতুন সম্পর্ক নতুন নতুন অনূভুতির খেলা কি অসাধারন সময়!
বেলায় বেলায় কলেজ শেষ হলো!নিজেকে বড় বড় ভাবতাম স্বপ্ন দেখতাম নিজেকে নিয়ে!এরপর আব্বুর শেষ বদলি হলো ঢাকায় আর কি আবারো চাটঁগার জন্য কষ্ট কিন্তু এবার আর আপোষ করি নাই!ঢাকাকে আমার শহর হিসাবে মানি নাই।সবসময়ই ভেবেছি আগের বন্ধুদের নিয়ে,মনখারাপ থাকলেও ভাবতাম ঢাকার চাকচিক্যর কাছে হারবো না আর এই ভাবেই কাটছে দিনকাল!
আসলে খুলনার নির্জনতা ও মানুষের সরলতা আমাকে মুগ্ধ করে তারচেয়েও মুগ্ধ করে চিটাগাংএর সমুদ্রের সৌন্দর্য কিন্তু ঢাকাকে নিয়ে ভাবলে মনে হয় এই শহরটা আমার না!ফার্মগেটের ওভারব্রীজে দাড়িয়ে মনে হয় আমার মতো এরাও ঢাকাকে আপন ভাবেনা শুধুই বাচার জন্য থাকা এই আর কি!
এই ছাইপাশ পোষ্টটা দুইজনকে ভালবেসে উৎসর্গ করলাম তারা হলো তামিম ইরফানও নিলা।যাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে!
শিরোনামহীনের একটা গান, দিলাম খুবই পছন্দের গান!
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৫
১১৬টি মন্তব্য ৮৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×