বয়স তো বেশি হইলনা কিন্তু দিনে দিনে যত গড়ায় তত মনে হয় সব কিছু ভুলিতেছি!কখন আগে এমনটি মনে হয় নাই।অনেক সহজ সহজ বিষয় আজকাল মনে থাকে না!
আগে কত গান একবার শুনলেই মনে থাকতো এখন দশবার শুনলেও মনে থাকেনা!
যেমন ছয়সাতদিন আগে আমাকে একটা ফ্রেন্ড জিগেস করলো UN এর মহাসচিবের নাম কি?আমি অনেক ভেবেও মনে করতে পারলাম না!পড়ে ও যাওয়ার পরে মনে পড়লো এত সোজা জিনিষটা পারলাম না
আজকাল কেউ কোনো কিছু আনতে বললে মনে থাকেনা।এমনকি যার দরকার তাকে দেখলেও মনে পড়ে না!আর সবার হাতে ঝাড়ি খাই
আরো কাহিনী আছে আবৃত্তির ক্লাসে আমার স্টেপলার হারাইছি পরের দিন সবাইকে দেখাচ্ছে আমি ভাবতেছি কোন বেকুব জানি রাইখা গেছে!পরে দেখা গেলো আমি আমার নিজের স্টাপলারই চিনি না
এরপর মানিব্যাগটা একটু আয়েশ করে বাসে পাশের সিটে রাখছি পরে পকেটে ঢুকামো কিন্তু আর নিতে মনে নাই
ঐ মানিব্যাগে তিনটা আইডি কার্ড আর কিছু নিজের চিঠি সব হারাই ফেললাম!চিঠিগুলার সাথে কত স্মৃতি জড়িত হারিয়ে অনেক মন খারাপ হইলো!
আরো অনেক আছে গল্প সব কইতে পারবোনা!তবে আমি অনেক কিছুই সহজে ভুলি না যেমন কে আমার সাথে কেমন আচরন, কে কতটুকু ভালোবাসে আমাকে,কার কাছ থেকে কতটুকু কষ্ট পাইলাম সব কেন জানি মনে থাকে সবকথাই গভীর ভাবে মনে থাকে!এগুলা ভুলি না!
পোষ্ট দিতে মনে চায় না তবু ও ব্লগের সবার ভালোবাসাতেই পোস্ট দেওয়ার ইচ্ছা জাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

