আমার প্রিয় পোস্ট

আমি অতি সাধারন।বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি।এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম।এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।

অস্থিরতায় পার করা দিন রাত্রী

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৮

শেয়ারঃ
0 0 0

মিডটার্ম শেষ হয়ে গেলো!ভালোই হইছে পরীক্ষা।আর খারাপ ভালো নিয়া আর ভাবি না, যে ভাবে চলতেছে চলুক!বাসায় প্রথম আলো রাখি আগে নিউএইজ রাখতাম কিন্তু পরিবারে সবার চাহিদা প্রথম আলো!তাই সকালবেলা উঠে মইত্যার পেপারই পড়া লাগে!মইত্যার পেপার পড়লে আমার মন মেজাজ বিশেষ ভালো থাকেনা!পেপার জুড়ে খালি নৃশংসতার খবর!সকাল বেলাতেই উঠেই আমাকে পড়তে হয় এসিডে পোড়া মেয়ের খবর,কেরোসিনে ঝলসানো মহিলার কাতরানোর যন্ত্রনা,ধর্ষিত শিশুর মৃত্যু,সারি সারি মানুষের দুর্ভোগ আর রাষ্ট্র যন্ত্রের নির্লজ্জতা নিস্ক্রিয়তার খবর।

ভোরবেলায় এগুলা খবর পড়ে শরীর মন সবই প্রচন্ড খারাপ থাকে।মনটা ভালো করার জন্য ব্লগ দেখি, দেখি ব্লগেও ভালো খবর নাই!চতুর্দিকে খালি অস্থিরতা, খারাপ ,হতাশা,নিরাশার ছড়াছড়ি!কিন্তু দেখি সবজায়গাতেই এগুলা কাউকে স্পর্শ করে না কেউ ভাবেও না!মনে হয় প্রতেকটা একেক জন অনুভুতি শুন্য পুজিবাদী মানুষ।

আমার বন্ধুদের কাছে কাজের কথা মানেই ক্যারিয়ার নিয়ে কথা।কোথায় কার কি নতুন প্রোপার চ্যানেল তৈরী হইছে, কোন লাইনে ক্যারিয়ার গড়বে,কোথাকার বেতন কেমন,কার আত্নীয় কোথায় হোমড়া চোমড়া ভালো ওয়ার্কশপের খবর,বিদেশে কোন
প্রসেসে পড়তে যাবে খালি এগুলাই !আর আজাইরা প্যাচালের তো অভাব নাই সেগুলা নাই বললাম..........

তাই ভেবে দেখলাম আমার প্রিয় লেখক সিরাজুল ইসলাম স্যারের কথা তিনি বলছিলেন "সমাজে যত পুজিবাদী হবে তত মানুষ ব্যাক্তিগত সুখের স্বার্থের মোহে পড়বে"!
অবশ্য আমিওতো এক পুজিবাদী লোক।পড়তেছি এক পুজিবাদের আখড়ায়!এতো বড়ো বড়ো কথা কইতেছি কিন্তু নিজেই সেই দলেরই লোক!তাই সমাজ, মানুষ,মৃত্য,দুঃখ, দারিদ্র,দেশ সর্বপড়ি নিজেকে নিয়াও খুব অস্থির সময় পার করি!

অনেক প্যাচাল পারলাম!আজকে ব্লগার অরুপের ব্যান্ড লীলার এলবাম রিলিজ হলো জাদুঘর মিলনায়তনে।অরুপের গান কনসার্টে শুনেই খুব ভালো লাগছিলো! এমন ব্যান্ড এই দেশে নাই আর একটাও! এলবামটার অপেক্ষায় ছিলাম কিনবো কালকে পরশু!
এ্যালবামের নায়ক গানটা ভীষন ভালো লাগে!
http://www.mediafire.com/?zddxbmonmlm

কাকে তুমি প্রেম বলো,বলো ইতিহাস
বারুদ্ধ গন্ধ না ,ফুলের সুবাস
রক্ত,বন্যা ঝড় মিছিল নাকি
মৃতদের নাম লেখা মুর্দা ফরাস//

সামনে পিছনে রাখা তুমি সাদা পর্দা
তার বুক চিড়ে তুমি নায়ক, নায়ক
আলো তার সীমানা ভেন্গে
তোমার পায়ের পাশে মরে হাসফাসঁ//

তুমি কোন হাতে ফুল খেলো,ধর হাতিয়ার
নায়ক সম্মুখে দেখো আসে আধিঁয়ার

আমি আলোর স্বভাব চাই আলোর নাচন
যুদ্ধ ফসল তুলি যু্দ্ধে বপন
দেখো মাঠে মাঠে ফসলের জোয়ার আসে
রক্তে প্রনয় হোলি রুপের বিভাস//
Click This Link
পোস্টটা উৎসর্গ করলাম সোহাগভাই ওরফে রেটিংরে!ভীষন ভালোবাসে আমাকে ভাইজান!



 

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১২
সাইফুর বলেছেন: হা..সোহাগ ভাইরে অনেক পছন্দ করি
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: আমিও!

২. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

একটুক্ষণ হইলেও থম মাইরা চিন্তা করার খোরাক এই পোস্টে আছে ।
ভালো লাগছে । এইরম লেখতে পারোনা, নিয়মিত ?

রেটিং পোলাডারে দেকা যায়না বহুদ্দিন, কই ?
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: পোস্ট লেখতে আসলে খুব একটা মজা পাইনা
মজা পাই আপনাদের লেখা পইড়া:)
থ্যান্কস ভাইয়া

রেটিং ভীষন বিজি:(

৩. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৮
একরামুল হক শামীম বলেছেন:
"সমাজে যত পুজিবাদী হবে তত মানুষ ব্যাক্তিগত সুখের স্বার্থের মোহে পড়বে"!

বিকাশমান পুজিবাদী সমাজে বেড়ে উঠছি......
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ভালো কইছেন আপনে!

বিকাশমান পুজিবাদী সমাজে বেড়ে উঠছি....

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: :(

৫. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৩
সাইফুর বলেছেন: ক্যারিয়ার নিয়ে একটা কথা বলি..কোন একটা বিষয়ে এক্সপার্ট হও..বাকি আর চিন্তা নাই
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: দেখি কি করতে পারি!

৬. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
প্রাকৃত বলেছেন: অবশ্য আমিওতো এক পুজিবাদী লোক......

অবশ্য আমিওতো এক পুজিবাদী লোক..........

অবশ্য আমিওতো এক পুজিবাদী লোক..............


চিন্তায় ফেলে দিলা। এরকম লেখা আমিও লিখতে চাইছিলাম। কিন্তু শব্দ বলো, জ্ঞাণ বলো কিংবা যুক্তি, এই সবগুলার অভাব আমার কাছে ব্যাপক। তাই এই পোস্ট পড়ে মনে হলো যেন আমার না বলা কথাগুলো বলা হয়ে গেলো।

ভাল থাকো সবসময়। এই আমি যেমন আছি:)
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: থ্যান্কস তুমারে!
লেইখা ফালাও
তুমি তো কবি!

আজকে ফোন করতাম তুমারে কি মনে কইরা জানি করা হইলো না!
তোমার না বলা কথা বলতে পাইরা দারুন লাগতেছে

বিশাল কমেন্ট করছো তাই বিশাল থ্যান্কস আবারো

৭. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৮
ঘাসফুল বলেছেন: সাইফুর কিন্তু অত্যন্ত জ্ঞানের কথা বল্ছে :)
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: সাইফুর ভাই ব্যাপক জ্ঞানী লোক!

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ওকে পইড়ো
ভালো হয় নাই লেখা!

৯. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:১২
আউলা বলেছেন: গান দিছিস ঠিকাছে জ্ঞান দিবি না
০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: জ্ঞান দিলাম কই??
আমি কি তুমার মতো জ্ঞানী লুক নাকি??

০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: অরুপরে থ্যান্কস!

১১. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: দামি একটা লেখা লিখেছো। এভাবে লিখো না কেনো? পড়ে ভাবলাম আমরা কোন সমাজে এসে পড়লাম।
স্যারের কথাটা অনেক দামী একটা কথা।

গানটাও অনেক টানলো।
ভালো থেকো।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: থ্যান্কস আপু!
দামি কথা কিনা জানি না একান্ত ব্যাক্তিগত কথা!

স্যারের লেখা আমাকে প্রচন্ড মুগ্ধ করে!

১২. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৯
নাজিম উদদীন বলেছেন: মানুষ দিনদিন বেশি আত্মকেন্দ্রিক হচ্ছে, পুঁজিবাদে কিন্তু এটা বলা নাই, এটা হল শিক্ষার সমস্যা।
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: হইতে পারে!

১৩. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আউলা বলেছেন: গান দিছিস ঠিকাছে জ্ঞান দিবি নাX(

আউলা ভাইয়ের লগে একমত
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: আপ্নারা গেয়ানী লুকেরা সারাবছর ধইরা গেয়ান দেন আর আমরা একটু দিলেই দোষ!

১৪. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৬
চাঙ্কু বলেছেন: গিয়ানী গিয়ানী কথা । তবে এডি নিয়েই সমাজ & আপনাকে এডির সাথে বাচতে হপে ।
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: ভাল কইছেন চাঙ্কু ভাই!

১৫. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: "সমাজে যত পুজিবাদী হবে তত মানুষ ব্যাক্তিগত সুখের স্বার্থের মোহে পড়বে!"
একটা নির্মম সত্য কথা বলেছেন স্যার।

গানটা সুন্দর।

অস্থিরতা কমে যাক...শুভ কামনা
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: তোমারেও শুভেচ্ছা!
অরুপরে থ্যান্কস
এতো ভালো গান গাইবার জন্য!

১৬. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫৫
রেটিং বলেছেন: একটু অন্যভাবে দেখি। মানুষ যত স্বার্থপর হবে দেশের তত উন্নতি হবে, কারন সবাই সবার স্বার্থ দেখবে এবং কোন মানুষের স্বার্থই বিনাষ হতে পারবে সার্বিকভাবে! কথাটা আমার না, বাংলাদেশের একজন বড় অর্থনীতিবিদের কথা। কয়দিন আগে আমাদএর এখানে এসেছিলেন কথায় কথায় এটা বলছিলেন। পড়ে ভেবে দেখলাম কথাটা ঠিক।

সবাই সবার স্বার্থ দেখে দেখি কাজ করতে থাকে তাহলে কোন কাজ আর পড়ে থাকবে না। দেশ এমনিতেই এগিয়ে যাবে!আর পুজিবাদী সমাজ হোক আমার কোন আপত্তি নাই, কিন্তু প্রতিটা মানুষ যেন সুখী থাকে এইটাই আসল কথা!

সাথে সাথে আরেকটা ভাবের কথা বলি।
"অর্থনৈতিক স্বাধীণতা আর সুখ খুব কম সময় একসাথে আসে!"

সো, বি কেয়ারফুল!



( থ্যান্কু অনেক অনেক, আমারে নিয়া উৎসর্গ করা পোস্টের জন্য :))
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: তোমারেও থ্যান্কস ভাইয়া
এত তাড়াতাড়ি পোস্টে আসবা ভাবি নাই
তোমার কথাগুলার ভাবার, ভাবতেছি তাই!

০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: কি কইলেন জেমস ভাই?

১৮. ০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫০
চিটি (হামিদা রহমান) বলেছেন: শান্ত ধন্যবাদ লিংকের জন্য। বেশ সুন্দর গানটা।

শুভকামনা
০৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: ভালো লাগলেই ভালো লাগে!
আপনাকেও শুভকামনা&শুভেচ্ছা
ভালো থাকুন আপু!

১৯. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:০০
নাঈম বলেছেন: ব্যাপক জ্ঞানী পুষ্ট ;) ;) ;)
০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: আবার জিগায়:)

২০. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৮
আউলা বলেছেন: সোহাগ ভাইয়া ইজ দ্য বেস্ট :)
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: আপনেও বেটার:)

০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: আসলেই:(
তার ভেতর তুমি ভালো তো ভাইয়া?

২২. ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫
মমমম১২ বলেছেন: বাধ্য হয়েই সবাই অনুভুতিশুন্য হয়ে যায়।

০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: হইতেও পারে এমন!
তবে চাই না এমন অনুভুতি শুন্য মানষ!

১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০১

লেখক বলেছেন: হুমানর জন্য থ্যাঙ্কস!

২৪. ১০ ই জুলাই, ২০০৯ রাত ২:০২
প্রাকৃত বলেছেন: আশরাফ মাহমুদ বলেছেন: হুমমম......



আছো কেমন বড়ভাই?
১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৪

লেখক বলেছেন: ভাইজান ভালই আছি!
তুমি ভালো তো?

১০ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: এইখানে কি?X(

১০ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: মাফ করেন:P

১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: গেলা নাকি পুলিশ ডাকবো:P

২৮. ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৪
েজবীন বলেছেন: "সমাজে যত পুজিবাদী হবে তত মানুষ ব্যাক্তিগত সুখের স্বার্থের মোহে পড়বে!"
.........


লেখাটা ভালো লাগল ...
১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: থ্যান্কু আপু!

১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: নামের মিল দেখে আরও ভালও লাগলো!

৩০. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৯
টুশকি বলেছেন: রেজাল্ট কবে দিবে আপনাদের?
১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: দেয়া শেষ:(

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: নতুন লেখা কি লেখুম!:(
শরীর ভালো না
গায়ে জ্বর!

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: হুমাইলেও ভালো আইজকা!

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: কি হইলো আবার?:(

৩৪. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
চানাচুর বলেছেন: আমি এই পোস্টটা কতদিন পর পড়ছি। আমাকে একটু বলোও নাই পোস্ট দিয়েছ :(
১৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: তুমি আসো নাই কেনো?
আমি তো ভাবলাম তুমি ভিআইপি লোক তাই আমার ব্লগে আসো না!:(

৩৫. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: শরীর এখন কেমন? জ্ব কেমেছে তো?

শরীর ভালো হোক.........
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: জ্বী আপু জ্বর কমছে
শরীর মন দুইটাই ভালো আপাতত

তয় ভার্সিটির এ্যাসাইনমেন্ট করতে করতে জীবন শেষ:(

৩৬. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: আগে পড়ালেখা এর পর ব্লগ।
সময় পেলে ব্লগে লিখো।

২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: জ্বী সেটাই আপু!

২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: থ্যান্কু আপু!

৩৮. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২০
দীপান্বিতা বলেছেন: গানটা শুনতে চাইছি……কিন্তু আসছে না.../:).…esinpর লিঙ্ক হবে!
২০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: আপনার জন্য আপলোড করলাম ইস্নিপসে!:)
Click This Link

২১ শে জুলাই, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: কি খবর বইন?

৪০. ২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৩
স্বপ্নীল. বলেছেন: ভাইয়া আপনার দেয়া গানটা সুন্দর:)
২১ শে জুলাই, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

২১ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: লেখবো কিছু এই মাসেই:)
থ্যান্কস খোজ নিবার জন্য:)

২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: thanks

৪৩. ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৩
মুক্ত বয়ান বলেছেন: এলবামটায় আমগো ভার্সিটির একটা ছেলেও আছে। :)
হের নামের শেষাংশ আবার আমার নামের প্রথমাংশ!! ;)
পুলাপাইন আমারে ফুনাই কয়, কিরে তোর অ্যালবাম বাইরাইলো.. আমগোরে খাওয়াবি না?? :( :(

অ্যালবামের গানগুলা একটু ভিন্ন ট্র্যাকের। ভাল্লাগ্ছে ওদের প্রচেষ্টা। :)

আর, আপনার ছোট লেখাটাও যথেষ্ট ভাবনার খোড়াক জোগায়।

মইত্যার পত্রিকা তো আমারে ব্যাপক বিনোদন দেয়। আমি তো বিনোদন পাতা আর খেলার পাতা পড়ি!! :) লগে নকশা, আনন্দ!! ;)
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: তাই নাকি?
ভালৈতো

বিনোদনে বন্ধু আমার পথম আলু:)

৪৪. ২১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪১
রন্টি চৌধুরী বলেছেন: কি তামশা! এই পোষ্টে আমার কমেন্ট নাই?
ডিলেইট করল কে?
২১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: আমি করার তো প্রশ্নই আসে না!

আর আমার পুস্টে তুমার কমেন্ট নাই তাকি কোনোদিন সম্ভব?
এইটাও বড়ো তামাশা:(

৪৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৬
নাজনীন খলিল বলেছেন: চমৎকার পোস্ট।+++++++++++++++++++++++++++++++



গানগুলোর জন্য ও ধন্যবাদ।

ভাল থেকো।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: আপনাকেও অজস্র ধন্যবাদ আপু!
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা+শুভকামনা!

৪৬. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫১
নুশেরা বলেছেন: ভালো লিখেছো শান্ত। গায়কের ব্লগের লিঙ্কটা দিও তো প্লিজ।
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: থ্যান্কস আপু!
http://www.somewhereinblog.net/blog/raheeblog

৪৭. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৩
চাঙ্কু বলেছেন: মেলাদিন পরে একটু হুমাইয়া গেলাম :)
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: থ্যান্কস হুমানোর লাইগা!
আমাদের মতো আম জনতার ব্লগে আসছো তাই কতো না!

৪৮. ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩০
সহেলী বলেছেন: প্রতিবাদে ভাব , ভাষা নিজেদের অবস্থান আর ব্যবস্থার বিরুদ্ধে ।
একসময়ে সয়ে যাবে সব , একজন হয়ে যাবে এ ব্যবস্থার ।
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: হইতে পারে এমন :(

থ্যাঙ্কস আপু!

২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: হিল্লু চ্যান্কস!
হোয়াটস আপ?

৫০. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২
চাঙ্কু বলেছেন: খাইছে !!!! ভুই পাইছি ।
তুমি কি আইজকাল আংরেজী ছিঃনেমাতেও অপিনয় শুরু করছ নাকি ??
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: হ স্পিলবার্গ কইলো আয়া পড়
আমি ও শুরু করলাম:)

৫১. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৯
নাজমুল আহমেদ বলেছেন: লেখাটা যেদিন লিখছিলেন সেই দিনই পড়ছিলাম কিন্তু কি মন্তব্য করব বুঝতে পারি নাই মানে কিছু বলার ছিল না। আজও কিছু বলার নাই...... শুধু চেয়ে চেয়ে দেখি আর নিজেকে এই ব্যবস্থার সাথে খাপ খাওনোর চেষ্টা করি, বেচেঁ থাকার তাগিদে। শুধু এটুকুই.......
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: হুমমম!

আপনাকেও ধন্যবাদ!

 

মোট সময় লেগেছে ১.০৩৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shanto_jaka@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই