somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... জেবীন আপুর জন্মদিনে
এই ব্লগের কারনে অনেককেই আমি চিনি।এই চেনা জানার ভেতরে কিছু লোক খুবই আপন তার ভেতর জেবীন আপু।তিনি মানুষ হিসাবেও যেমন দারুন তার লেখাও অসাধারন।খুব বেশি না লিখলেও যা লিখেছেন এই ব্লগে তার প্রত্যেকটাই আমাকে মুগ্ধ করে।যেমন কিছু
Click This Link
Click This Link
Click This Link

জন্মদিনে অনেক শুভেচ্ছা।অনেক ভালো থাকেন আপু।মনের সব আশা পুরন হোক আগামী দিন গুলোতে।শুভকামনা সবসময়!ভালো থাকেন আপু!]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29292573 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29292573 2010-12-19 20:20:42
সেপ্টেম্বরের যাপিত জীবন যাই হোক অনেকদিন পর ঢাকায় আসলাম দেখি ঢাকা আগের চেয়ে ভালো নরকে পরিনত হইছে!কমলাপুর থেকে বাসায় আসতে সময় লাগছে সাড়ে চার ঘন্টা আরো কিছু সময়ে চিটাগাং এই চলে যাওয়া যাইতো!দুইদিন থাকার পরেই চলে গেলাম মৌলভীবাজার! দারুন জায়গা যে চমৎকার লাগলো সেখানে তা ভাষায় প্রকাশ করার মতো না!দেড়দিন ছিলাম একেবারে দুর্দান্ত ভ্রমন হইছে।ব্লগের রন্টি ভাই বা বন্ধু প্রাকৃত থাকলে আরো মজা হইতো।ট্রেনের জার্নিটাও দারুন।জানালার পাশের যে নয়ানাভিরাম ছবি তা হয়তো স্বর্গের মতোই!

এইভাবেই আনন্দময় দিন পার করলাম এই মাসটায়।আর এই মাসেই আমার ঢাকা শহরে থাকার চার বছর পুর্ন হলাম।আমাকে দেখে আমিই অবাক হই যে এই আমি কি সেই আমি!সামনের মাসে আবার চিটাগাং যাবার নিয়ত আছে আশাকরি সেখানেও ভালো লাগবেই।কারন চিটাগাং এর চেয়ে ভালো জায়গা আমার জন্য এই পৃথিবীতে আর নাই।

যাবার বেলায় দুইটা ভালো লাগার গান শেয়ার করি।এই গানটা নিয়া পোস্ট দেয়া হয়ে গেছে তবুও দিলাম।খুবই ভালো লাগছে নতুন গানের ভিতরে
http://www.youtube.com/watch?v=vYsfSlEBh5Y
এইখানে পুরাটা গান
Click This Link
আর একিই সিনেমার আরো দুটা পছন্দের গান!
শ্রেয়া ঘোষালের গাওয়া
Click This Link
রুপমের গাওয়া
Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29246969 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29246969 2010-09-29 12:05:00
রন্টি ভাইয়ের জন্মদিনে " style="border:0;" />

যাই হোক এতো কস্ট করে পোস্ট লেখতেছি কারন একটাই রন্টি ভাইয়ের জন্মদিন কাল।রাতে পোষ্ট লেখা সম্ভব না তাই এখনি লেখতেছি।ফেসবুক অনুযায়ী কাল রন্টি ভাইয়ের ৭০ বছর সবাই এই মৌসুমে বয়স টয়স কমাইতে পছন্দ করে তখন তার বয়স এতোই বাড়াইছে যে হাসির কারন।তিনি আমার চেয়ে বড় হলেও আমার চেয়েও তরুন<img src=" style="border:0;" />ভাইজানের সাথে আমার সম্পর্ক বড়ই চমৎকার।যদিও আগের মতো কথা হয় না।আগে আমার প্রায় পোস্টেই রন্টি ভাইয়ের কমেন্ট আমাকে মুগ্ধ করতো! উনি কিংবা আমি কেউই এখন ব্লগে নিয়মিত না তবুও তার ভালোবাসা আমি টের পাই।কিছুদিন আগে যখন ভাইজানের বাবা মারা যায় তখন আমি জামালপুরে যোজন যোজন দুরে থেকেও মনটা ভীষন খারাপ হয়ে যায়।তিনি যখন দেশে আসেন তখন একবারের জন্য হলেও আমার সাথে দেখা করেন।ভাইজানের কথা কইতে আড্ডা মারতে দারুন মজা।কিন্তু দেশে চরম ব্যাস্ততার কারনে সময় পাওয়া যায় কম!

আরেকটা জন্মদিনের পোস্ট মিস করছি এ বছর।নাইম ভাইয়ের জন্মদিন ছিলো মে মাসে পোস্ট দিতে পারি নাই বলে মনটা খারাপ ছিলো খুব, তার কারন জামালপুরে নেটের লাইন নাই বাড়িতে।তবে এবার আর হাতছাড়া করবো না চান্স আর আজ জিপির মেয়াদ শেষ তাই ক্যাফে থেকে লিখতে হচ্ছে।তাই এই পোস্টের কুনো মন্তব্য জবাব দিতে পারবো না সাথে সাথে!

যাইহোক রন্টি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।এই ব্লগটা থাকার কারনেই রন্টি ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব।তাই সামুর কাছে এই কারনেই কৃতজ্ঞ এরকম কিছু বড় ভাই+বন্ধু পাওয়ার জন্য।

শুভকামনা রইলো রন্টি ভাইয়ের জন্য।অসাধারন জীবন পার করুক এই কামনাই রইলো।আর কি আমাকে আগের মতোই ছোট ভাইয়ের মতো মনে রাখুক এই তো!

সবাই ভালো থাকুন
শুভকামনা সবার জন্য!


]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29213705 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29213705 2010-08-02 20:28:18
এমনিতেই " style="border:0;" />
এই পোস্টটা লিখতেছি এমনিতেই।এখনও যে আমি ব্লগে বেচে আছি সেইটা জানানোর জন্য।এই আর কি, দিন কাল চলতেছে খারাপ না আবার ভালোও না মোটামুটির উপরে।এই ব্লগটারে খুব মিস করি একটা সময় ছিলো যখন ব্লগে না ঢুকলেই মাটি মনে হইতো এখন ব্লগ ছাড়া পার করি রাশি রাশি সময়।সময় মনে হয় এইভাবেই বদলে যায়।যাই হোক সবাই ভালো থাকেন শুভকামনা সবার জন্য।কবে যে আরেকটা পোস্ট দিবো সেটা কে জানে<img src=" style="border:0;" />

যাবার আগে সায়ান আপুর একটা গান।"নাগরিকের শপথ নামা"গানটা ভীষন প্রিয় আমার!
http://www.youtube.com/watch?v=qi3Y5890OjU
পার্থর খুবই ভালো লাগার একটা পুরানা গান "দেখা হবে বন্ধু"
http://www.youtube.com/watch?v=YDdfm7nc9HM]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29182964 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29182964 2010-06-22 22:28:15
মার্চ মাসের দিনগুলো!
মার্চ মাসটা কেমন গেলো?এমন প্রশ্ন যদি কেউ করে তাহলে বলবো এক কথায় দারুন।কারন এমন মাস পার করছি খুব কম এই ঢাকাতে।মার্চ মাসের শুরুর দিকেই মিডটার্ম ছিলো ভালোই হলো পরীক্ষা গুলো।পরীক্ষাগুলো ঠিকঠাকের পরই হঠাৎ করেই এক সকালে চট্টগ্রামে রওনা দিলাম।রাতেও জানতাম না যে চট্টগ্রামে যাবো সকালবেলায়।কোনো প্রস্তুতি ছাড়া এই ভাবে যেয়ে দারুন মজা পেলাম।বন্ধুদের যখন বললাম আমি চট্টগ্রামে আসছি কেউ বিশ্বাসই করতে পারে নাই।তিনদিন ছিলাম ভালো লাগার শহরে দারুন কাটছে গল্প আড্ডা মজাতে পুরানো বন্ধুদের সাথে।খালি কস্টের জায়গা এতোটুকুই যে ব্লগার নাঈম মামার বাসায় যেতে পারি নাই বারবার বলা সত্ত্বেও।এই জন্য খানিকটা অনুতপ্ত , মামাও পাইছে দু:খ।এই ব্লগের মাধ্যমে আবারো বলি মামা আমি ভীষন দু:খিত যেতে না পারার জন্য!সামনে যাবোই তোমার বাসায়!

চট্টগ্রাম থেকে ফিরলাম এক কাকঢাকা সকালে।তিনদিন ক্লাসটাস করলাম এরপরই আবার গেলাম নিজের গ্রামের বাড়ী জামালপুরে।জামালপুর ছোট একটা মফস্বল শহর।ট্রেনে চেপে যখন ঢাকা থেকে যাচ্ছি জানালাতে কি সুন্দর সবুজ দেখা যায় তা অকল্পনীয়।আর ভাবছিলাম বাংলাদেশটা আসলেই খুব সুন্দর।জামালপুরে দিনগুলো গেছে জমিদারের মতো।আমি জামালপুরে গেছি খুব বেশি বার নয়।তাই কেউ চিনে না যখনই নিজের বাপের নাম কই তখনই সবাই উচ্ছসিত চোখে আমার দিকে তাকায়।কি যে মজা লাগতো তখন।কিছু চাওয়া মাত্রই হাজির হয়ে যায় তবে সমস্যা হলো পল্লী বিদ্যুতের বিখ্যাত লাইন।১৬-১৮ ঘন্টা কারেন্ট থাকে না একেক দিন!তবুও দারুন লাগছে এই জামালপুরে সাতদিনের থাকাটা। আপন আত্নীয়দের ভালোবাসায় শিক্ত হয়েছি!এক ভোরবেলা সাতটার ট্রেনে জামালপুর যখন ছেড়ে আসছিলাম তখন মনে হচ্ছিলো নাড়ীর বাধন একটা বিশাল বড় ব্যাপার, অস্বীকার করা অসম্ভব।এই ভাবেই ঢাকায় আসলাম আবারও শুরু হলো ব্যাস্ততার ও সংগ্রামের জীবন।পানি নাই বুয়া নাই কারেন্ট নাই খালি নাই নাই আর নাই/<img src=" style="border:0;" />

তবুও ভালৈ চলতেছে দিন। মুহাম্মদপুরের বাশবাড়ীর সম্প্রতি পোড়া বস্তিটার দিকে যখন তাকাই তখন মনে হয় জীবন পার করতেছি জমিদারের মতো আমার আর ভাবনা কি!

মার্চ মাস উপলক্ষে প্রিয় মানুষ প্রিয় শিল্পী সায়ানের একটা স্বাধীনতার গান!
http://www.youtube.com/watch?v=s_Ha6aIboRc
প্রতুল মুখ্যোপাধ্যায় বাংলাদেশে আসলো দেখতে পারলাম না অনুষ্ঠানটা।তার স্মরনে একটা মজার গান<img src=" style="border:0;" />
http://www.youtube.com/watch?v=mPIYqtuo_wo


]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29126827 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29126827 2010-03-31 19:34:50
ফেব্রুয়ারী মাসের হালচাল এবং কিছু প্যাচাল " style="border:0;" />ব্লগের কথা ব্লগারদের কথা সব সময়ই মনে থাকে, ভাবি,চিন্তা করি ব্লগের এখন কি অবস্থা নানাজনের কাছ থেকে খবর রাখার চেষ্টা করি।মাঝে সাঝেই ব্লগ খুলে দেখি কে কি পোস্ট দিলো সম্ভব হলে কমেন্ট করি না হলে চুপচাপ পড়ে যাই!

নিজের পরিবেশ পরিস্থিতি এখন অনেক পাল্টে গেছে।আগে নিজের বাসায় মনের খুশি মতো ব্লগ-টগে বসে থাকতাম।কিন্তু এখন মেস লাইফ সারাদিন বাইরে বাইরে থাকি ব্লগে বসার সময় পাই না একেবারেই।নিজের সুখের জীবন যে এই ভাবে হারাবো কম্মিনকালেও ভাবি নাই।তবুও দুইমাস পার করে দিলাম মেস লাইফের।খারাপ কাটে না দিনকাল।খালি একটু এতীম এতীম লাগে এই যা!
ফেব্রুয়ারী মাসটা আমার খুবই ভালো লাগার মাস।বইমেলা,২১শে ফেব্রুয়ারী,পহেলা ফাল্গুন সব নিয়া আনন্দেই যায়।বইমেলাই সবচেয়ে বড় আনন্দের কারন।বাংলা বই পড়া যে কি আনন্দের তা বলে বুঝাতে পারবো না।২৮ দিনের মেলার ১২-১৩ দিনই মেলাতে গেলাম।খুব বেশি বই পত্র কিনতে পারি নাই নিজের দরিদ্রতার কারনে।তবুও যা কিনছি তাতেই খুশি।কারন আমি ১২ মাসেই বই কেনার চেষ্টা করি তাই মেলা উপলক্ষ্যে বেশি বই কেনার দরকার নাই<img src=" style="border:0;" />

মেলায় যাওয়া আরো রংগীন হয় নাঈম ভাইয়ের ঢাকায় আসার কারনে।দুইজন মিলা দুইটা দিন দারুন পার করছি।কি যে অসাধারন সময় কাটছে তা বলাই বাহুল্য।আর দুইজন মিলে বইমেলাতে দুর্দান্ত সময় পার করছি।নাঈম ভাইয়ের অটোগ্রাফটা দেখলে এখনো সেই সময় ফিরে যাই!

আর একা একা যখন মেলায় গেছি তখন কারো সাথেই দেখা সাক্ষাৎ করি নাই।বই মেলায় দেখি খালি ব্লগার আর ব্লগার।বাংলা ব্লগিং এর যে এখন রমরমা অবস্থা তা বইমেলায় গেলেই বুঝা যায়।কারো সাথে আজকাল কথা বার্তা বলতে ভালো লাগে না।নিজের মতো পাশ দিয়ে চলে যাই!

ইমন ভাইয়ের সাথে জোশ একটা দিন পার করছিলাম।ইমন ভাই পারফেক্ট জেন্টেল ম্যান<img src=" style="border:0;" /> ইমন ভাইয়ের সাথে বইমেলাতে থাকার কথা ছিলো কিন্তু জ্যামের কারনে সময় মতো পৌছাতে পারি নাই।এই দু:খটা থেকেই যাবে।তার মধ্যে রন্টি ভাইয়ের সাথে একটা দিন দারুন কাটছিলো।রন্টি ভাই আরো কিছু দিন ঢাকায় থাকলে দারুন লাগতো<img src=" style="border:0;" />

লেখার মতো কিছুই নাই মাথায়।তাই নিতান্তই ব্যাক্তিগত প্যাচাল লিখে ফেললাম!
ফাহমিদা নবীও বাপ্পার কন্ঠে একটা পুরানো দিনের গান দিয়ে পোস্ট খতম করি<img src=" style="border:0;" />
http://www.youtube.com/watch?v=H5RdWSIsIZg]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29107432 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29107432 2010-02-28 20:20:20
বেহায়া, নির্লজ্জ, বেশরম, স্বার্থপরের কথা
আসলেই আমি বড় নির্লজ্জ, বেহায়া, বেশরম, স্বার্থপর।নয়তো কি এই নষ্ট ব্লগে থাকি বা সামনেও পড়ে থাকবো।দু:খ হয় নিজের জন্য!আর হয় গ্লানিবোধ!

পোস্টটা আরো আগে লিখতাম।সময় পাইনি লেখার.......

সবাইকে ঈদ মুবারক!]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29050646 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29050646 2009-11-27 23:07:10
দারুন চারদিন কাটানো নাঈমের সাথে! " style="border:0;" />আর আড্ডা গল্পতো ছিলোই সাথে।চা ও খাওয়া হয়েছে প্রচুর!তার মাঝে বই কেনা, বই নিয়ে আলোচনা স্মৃতি ভবিষৎ ভাবনা,ব্যাক্তিগত চিন্তা টুকিটাকি সবই ছিলো আড্ডার ফাকে।এমনিতেই মামা আপন লোক।তার ভেতর এই চারদিনে আরো আপন আত্মীয় মনে হচ্ছে! মামা বড় ভালো মানুষ।এমন ভালো মানুষ খুব কমই দেখছি আমি।যদিও সামনে প্রশংসা করা ঠিক না তবুও করলাম।কারন প্রশংসা তার প্রাপ্য!

মামা ভালো থাকো।অনেক শুভকামনা।ভালো মতো চলে যাও সেই স্মৃতির শহরে! ভার্চুয়াল সম্পর্ক জিন্দাবাদ!আর বেচে থাকুক মামা-ভাগিনার দারুন সব মুহুর্ত গুলো<img src=" style="border:0;" />
যাবার আগে মামার একটা প্রিয় গান!
http://www.youtube.com/watch?v=x96FmOl7tR4]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29031842 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29031842 2009-10-25 22:27:21
দুই বছরের ব্লগ জীবন~!
ব্লগে অনেকেই অনেক কিছু লেখার জন্য আসে।আমি তেমন কিছুই লেখতে চাই নি।যদিও বাস্তব জীবনে নিজের জন্য কবিতা,মন্তব্য,গল্প লিখি।কিন্তু কখনো তা ব্লগে দেই নি।ব্লগে কিছু স্মৃতিকথা,কিছুগান,কিছু ভাবনা এই মুলত দেয়া।তাও ইচ্ছা ছিলো না!নিজেকে চেনানোর জন্য কিছু লিখতে হয় তাই লেখা।ব্লগে সবচেয়ে ভালো লাগা কাজ হলো লেখা পড়ে মন্তব্য করা!সেটা করতে কিযে শান্তি পাই তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আর ব্লগে আমার সেরা প্রাপ্তি হলো কিছু দারুন বন্ধু পাওয়া।এই বন্ধুরা বেশীর ভাগই আমার চেয়ে বড়ো কিন্তু যে অটুট বন্ধুত্ব সেটা বলার মতো না।
তাদের নাম বলতে চাই না।এই পোস্ট পড়লেই বুঝে যাবে আশা করি।এই ব্লগে নানা সময় নানা ব্যাপারে হতাশ হয়েছি।কিন্তু আমি চির কৃতজ্ঞ যে কিছু দারুন লেখা পড়েছি এবং কিছু দুর্দান্ত বন্ধু পেয়েছি<img src=" style="border:0;" />

ব্লগ জীবনের সামান্যতম একটা আয়োজন।জীবন অনেক বড়।তাই ব্লগে সিরিয়াস হওয়া যায় কিন্তূ বেশি সিরিয়াস হবার কোনো কারন নাই।কারন ভার্চুয়াল ব্লগিং অনেক ছোটো একটা পরিসর কিন্তু বাস্তবতার ব্যাপকতা বিশাল(চামে একটা উপদেশ দিলাম মাইন্ড খায়েন না কেউ)


]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29027511 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29027511 2009-10-17 21:20:54
স্মৃতিতে রোজার দিনগুলো!
খুব ছোটবেলা থেকেই রোজা রাখার চেষ্টা করতাম।কিন্তু খিদে লাগা আর আম্মুর কারনে রাখা হয়নি!<img src=" style="border:0;" />তবে সেহরী খাইনাই এরকম দিন খুব কমই গেছে!তবে আম্মু আমাকে ডাক দিতো না কারন তখন ছোটো মানুষ।তবুও কুনো অদৃশ্য শক্তির কারনে উঠে যেতাম পেট ভরে খেতাম দুপুরেও খেতাম আর ইফতারীতে নানা আইটেমের খাবার আর সারাদিন কাটতো খেলা গল্প গান নিয়ে।

একটু বড়ো হলেই রোজা রাখা শুরু করলাম!তখন রোজা ছিলো শীতের দিনে বার্ষিক পরীক্ষা শেষে।একটা সুপার্ব টেপ টেনিস ব্যাট ছিলো আমার।তখন ছেলেদের ক্রীড়া সরন্জাম খুব একটা নেই খুব সকালে সবাই আসতো ডাকতে শান্ত খেলতে যাবি না আমার কি আনন্দ সেটা বলার মতো না!সারাটাদিন ধরে চলতো খেলা।কি এনার্জিটা ছিলো তখন!আর তারাবীহ নাম করে বাসা থেকে বের হয়ে কত যে উল্টাপাল্টা কাজ করছি তার হিসাব নাই!চট্টগ্রামে আসার পরে আরো পাল্টে গেলো রাতের বেলা শুরু হলো ব্যাডমিন্টন খেলা।কি যে মজা লাগতো শীতের দিনের রোজার ব্যাডমিন্টন খেলতে তা বলে বুঝানো যাবে না!তবে সমস্যা ছিলো নেভাল পুলিশ নিয়ে উনারা এসে প্রায়ই খেলায় বাগড়া দিতো।আমি খুব ভালো যে খেলতে পারতাম তা নয় তবুও ভালো চাদা ও খেলার প্রতি প্রচন্ড আগ্রহ থাকার কারনে ভালো দাম ছিলো বন্ধু মহলে!

কলেজে উঠেও চেষ্টা করছি খেলাটা নিয়মিত করার জন্য!কিন্তু নেভী থেকে পারমিশন না দেবার কারনে আর খেলা হয়নি।এরপরের রোজার দিন রাতে গুলোতে চলতো প্রানভরে আড্ডা!কত কথা নিয়ে আড্ডা তার কোনো সীমানা নেই।আর সব রোজাতেই খুব সারম্বরে পালন করা হতো ইফতারী পার্টি।এই আয়োজন নিয়ে ঝগড়া ফ্যাসাদ মনোমালিন্য লেগেই থাকতো!তবুও বন্ধু্ত্ব টিকেছিলো দারুন ভাবে।ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হবার পরের রোজার দিন গুলোতে শুরু হলো সংকট!সামনে পরীক্ষা সবাই ব্যাস্ত পড়াশুনায়।তার ভেতরও আমরা কয়েকজন চমৎকার সময় পার করছি।পোলাপাইন যারা পড়তো সারাদিন তাদেরকে গালাগালি করাই ছিলো এক মাত্র কাজ!আর আড্ডা খোলামাঠ থেকে শিফট করলো চায়ের দোকান মার্কেটের চিপায় নয়তো পতেংগা বিচে।নিজের ভেতর বড়ো বড়ো ভাব নিয়ে ঘুরে বেড়াতাম পুরা চট্টগ্রাম শহরময়!

আর এখন রোজার সারাদিন এতোই ব্যাস্ত কাটে!যে রোজা আছি তাই মনে পড়ে না!তবুও হতাশ হই না।কারন সবার মনেই এই খারাপ লাগাটা কাজ করে।আর দিনতো খারাপ কাটছে না!তবুও মানুষের কাজই অতীতের সময়কে ভালো লাগানো যদিও অতীত চমৎকার ছিলো কিনা তাও প্রশ্ন সাপেক্ষো!তবুও অতীতের কাছেই আশ্রয় নেয় মানুষ!

বেহুদা একটা পোস্ট লেখলাম।এই মাস প্রায় শেষ তাই ব্লগে অস্তিত্ব জানানোর জন্য এই পোস্ট লেখা<img src=" style="border:0;" />

সায়ানের একটা অপ্রকাশিত পছন্দের গান। মন খারাপ হলেই গাই!

http://www.youtube.com/watch?v=HXmKbjcwrLY]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29017670 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/29017670 2009-09-29 20:25:41
রন্টি ভাইয়ের জন্মবার্ষিকী! " style="border:0;" />সবমিলায়া দারুন দিন পার করছি!একটু
আগে বাসায় ফিরলাম।আইসাই দেখি কেস খারাপ!মুখবই খুইলাই দেখি রন্টি ভাইয়ের জন্মদিন!

খুশিতে মনটা ভইরা গেলো!তাই একটা পোস্ট লেখতে মনে চাইলো!

রন্টি আমার ব্লগ জীবনের অন্যতম সেরা বড়ভাই কাম বন্ধু!বন্ধু্ত্বের কোনো বয়স নাই তাই তিনি আমার বড় ভাই হইলেইও আমার খুবই কাছের মানুষ!ব্লগে তার সাথে খাতির হইছিলো নচিকেতার একটা গান পাঠানোর মাধ্যমে।সেই থেকে শুরু, এরপর ক্রমে ক্রমে বন্ধুত্বের গ্রাফ খালি উর্ধমুখী হইছে!কোন এক অদ্ভুত কারনে তিনি আমাকে ব্যাপক ভালোবাসে!আমি মুগ্ধ হই আমার মতো একজন কমদামী মানুষ তার এতো ভালোবাসা পেয়ে!
আমার বেশির ভাগ ছাইপাশ পোস্টে তার বিশাল বিশাল রীতিমত অবাক করেছে!রন্টির কমেন্ট ছাড়া আমার পোস্ট যেন পুরাই শুন্য!তার লেখারও আমি বিশাল ফ্যান তার চেয়েও বড় ফ্যান ব্যাক্তি রন্টির। অসাধারন এক মানুষ!তার নানা ধরনের স্বপ্নের কথা আমার দারুন ভালো লাগতো!জীবনকে নিয়া স্বপ্ন দেখার এক দুর্দান্ত সাহস আছে তার!এমন সাহসী লোকের খুব অভাব এই দুনিয়ায়!

আর কথা বাড়ায়া লাভ নাই।ইহা নিতান্তই ব্যাক্তিগত ভালো লাগার গল্প!ব্লগে লেখলাম কারন ভালো লাগলো লেখতে তাই!

শুভ জন্মদিন রন্টি ভাই!অনেক ভালো থাকেন!আপনার আমার বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকুক জীবনভর<img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28987885 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28987885 2009-08-02 23:19:17
এই আর কি!
তাই সারাদিন নেট টিভি নিয়েই আমার সংসার।টিভিতে ক্রিকেট থাকলে তো কথাই নাই ঐটাই দেখি এছাড়া সারাক্ষন চ্যানেল পাল্টাই কোন কিছু দেখলেই মনে হয় অন্য কোনো কিছু মিস করতেছি না তো!এইভেবে কিছুই ভালো করে দেখা হয় না!আর ব্লগ তো সারাদিনই খোলা কি পোস্ট আসতেছে সবই দেখতেছি।ব্লগই এখন আমার জানালা,আর নেটে পত্রিকাতো আছেই খুটায়া খুটায়া সব দেখি!।ইয়াহু মেসেন্জারে অফলাইনে বসে থাকি।পছন্দের লোক লগ ইন করা মাত্রই প্যাচাল শুরু করি!

বাসায় বই পত্র যা আছে সবই পড়া শেষ।হিসাব করে দেখলাম আমার কাছে যা বই নিজের সবই নানা প্রগতিশীল ধারার লেখকদের<img src=" style="border:0;" />আর মুস্টিমেয় কিছু লেখকেরই।যেমন সিরাজুল ইসলাম চৌধুরী,আনু মুহাম্মদ,আখতারুজ্জাম ইলিয়াস,আহমেদ ছফা,জাকির তালুকদার,বদরুদ্দীন উমর আর নানা নতুন পুরাতন লিটলম্যাগ আর কিছু অনুবাদ !সবই সিরিয়াস বই।তাই মনে চায় কোনো পাঠ চক্রের মেম্বার হইতে! ব্লগের কারো পরিচিত কোনো পাঠচক্র থাকলে আমারে দাওয়াত দিয়েন।বই নিয়া আলোচনা করা আর নানা ধরনের বাংলা বই পড়তে মনে চায় খালি<img src=" style="border:0;" />!

শান্ত নাম থাকলেও নিজের মনের ভেতরে নানা ধরনের অস্থিরতা!নানা বিষয়ে অস্থিরতা যেগুলা নির্নয় করা সম্ভব না!তাই নিজের আত্মকথনেও কেমন জানি অগোছালো ভাব!যদিও আদতে আমি শান্ত শিষ্ট নিরীহ গোবেচারা টাইপেরই লোক!

বৃষ্টি নিয়া ব্লগে প্রচুর পোস্ট!কোমড় জল পানিতে সবার ভোগান্তির গল্প! আমার বাসা থেকে কিছু দুরেই একটা মিনি বস্তি আছে নাম বাশবাড়ী বস্তি, রিকশা দিয়ে সাত মসজিদ রোডের দিকে এগুলেই চোখে পড়ে!এমনিতেই বস্তি মানেই আবাসনের চরম বিপর্যিত দুর্বিষহ অবস্থা তার মধ্যে একরাতের বৃস্টি কিযে নির্মম পরিস্থিতি সেটা বলার অপেক্ষা রাখে না!
টিভি চ্যানেল গুলা ব্যস্ত মধ্যবিত্তের ভোগান্তি নিয়া কিন্তু যাদের জীবন জুড়ে ভোগান্তি তাদের জন্য আমিও নাই, চ্যানেল গুলাও নাই,কেউই নাই!

পোস্টটা এমনি লেখা!কিছু লেখতে মনে চাইলো তাই লেখলাম<img src=" style="border:0;" />
রবী বাবুর একটা গান ঘোরের মত শুনি
সবারই শুনা!
তবুও দিলাম কারন গানটা প্রাসন্গিক এখনো!

সকাতরে ঐ কাদিছে সকলে
শোনো শোনো পিতা
কহো কানে কানে
শুনাও প্রানে প্রানে
মন্গলো বারতা!

Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28986438 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28986438 2009-07-30 22:26:16
অস্থিরতায় পার করা দিন রাত্রী
ভোরবেলায় এগুলা খবর পড়ে শরীর মন সবই প্রচন্ড খারাপ থাকে।মনটা ভালো করার জন্য ব্লগ দেখি, দেখি ব্লগেও ভালো খবর নাই!চতুর্দিকে খালি অস্থিরতা, খারাপ ,হতাশা,নিরাশার ছড়াছড়ি!কিন্তু দেখি সবজায়গাতেই এগুলা কাউকে স্পর্শ করে না কেউ ভাবেও না!মনে হয় প্রতেকটা একেক জন অনুভুতি শুন্য পুজিবাদী মানুষ।

আমার বন্ধুদের কাছে কাজের কথা মানেই ক্যারিয়ার নিয়ে কথা।কোথায় কার কি নতুন প্রোপার চ্যানেল তৈরী হইছে, কোন লাইনে ক্যারিয়ার গড়বে,কোথাকার বেতন কেমন,কার আত্নীয় কোথায় হোমড়া চোমড়া ভালো ওয়ার্কশপের খবর,বিদেশে কোন
প্রসেসে পড়তে যাবে খালি এগুলাই !আর আজাইরা প্যাচালের তো অভাব নাই সেগুলা নাই বললাম..........

তাই ভেবে দেখলাম আমার প্রিয় লেখক সিরাজুল ইসলাম স্যারের কথা তিনি বলছিলেন "সমাজে যত পুজিবাদী হবে তত মানুষ ব্যাক্তিগত সুখের স্বার্থের মোহে পড়বে"!
অবশ্য আমিওতো এক পুজিবাদী লোক।পড়তেছি এক পুজিবাদের আখড়ায়!এতো বড়ো বড়ো কথা কইতেছি কিন্তু নিজেই সেই দলেরই লোক!তাই সমাজ, মানুষ,মৃত্য,দুঃখ, দারিদ্র,দেশ সর্বপড়ি নিজেকে নিয়াও খুব অস্থির সময় পার করি!

অনেক প্যাচাল পারলাম!আজকে ব্লগার অরুপের ব্যান্ড লীলার এলবাম রিলিজ হলো জাদুঘর মিলনায়তনে।অরুপের গান কনসার্টে শুনেই খুব ভালো লাগছিলো! এমন ব্যান্ড এই দেশে নাই আর একটাও! এলবামটার অপেক্ষায় ছিলাম কিনবো কালকে পরশু!
এ্যালবামের নায়ক গানটা ভীষন ভালো লাগে!
http://www.mediafire.com/?zddxbmonmlm

কাকে তুমি প্রেম বলো,বলো ইতিহাস
বারুদ্ধ গন্ধ না ,ফুলের সুবাস
রক্ত,বন্যা ঝড় মিছিল নাকি
মৃতদের নাম লেখা মুর্দা ফরাস//

সামনে পিছনে রাখা তুমি সাদা পর্দা
তার বুক চিড়ে তুমি নায়ক, নায়ক
আলো তার সীমানা ভেন্গে
তোমার পায়ের পাশে মরে হাসফাসঁ//

তুমি কোন হাতে ফুল খেলো,ধর হাতিয়ার
নায়ক সম্মুখে দেখো আসে আধিঁয়ার

আমি আলোর স্বভাব চাই আলোর নাচন
যুদ্ধ ফসল তুলি যু্দ্ধে বপন
দেখো মাঠে মাঠে ফসলের জোয়ার আসে
রক্তে প্রনয় হোলি রুপের বিভাস//
Click This Link
পোস্টটা উৎসর্গ করলাম সোহাগভাই ওরফে রেটিংরে!ভীষন ভালোবাসে আমাকে ভাইজান!



]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28974029 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28974029 2009-07-05 22:58:13
রাত বিরাতে মন খারাপ " style="border:0;" /> আহারে আমার ৮০ কমেন্টওয়ালা পোস্ট!ওমন ছাইপাশ পোস্ট চইলা গেলে কিছু যায় আসেনা:-* কিন্তু কমেন্ট গুলা...........।<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" />

আমার আম্মু প্রায়ই বলে আমাকে নিয়ে
কপালে আছে হাড়
কি আর করবে চাচা হাকীদার<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />
তাই রাত বিরাতে মন খারাপ/<img src=" style="border:0;" />/<img src=" style="border:0;" />/<img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28971483 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28971483 2009-06-30 00:46:00
রিমঝিম রিমঝিম বৃষ্টির গান
এই গরমে বৃষ্টির খুব দরকার।সোলসের এই গানটা আমার ভীষন প্রিয়।আগে খুব গাইতাম গানটা একা একা এখন আর ]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28965131 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28965131 2009-06-15 23:20:19
ডায়রী লেখার স্মৃতি
হঠাৎ করে আম্মুর রুমে ওয়ারড্রপে একটা জিনিষ খুজতে যেয়ে পেলাম খুব চেনা একটা জিনিষ সেটা হলো আমার হারিয়ে যাওয়া কলেজে পড়ার সময়কার ডায়রী।দেখে খুব উত্তেজিত হলাম ভাবলাম এই ডায়রী এখানে কিভাবে এলো কত খুজছি ডায়রীটা না পেয়ে ভাবছিলাম কোথায় হারায়া ফেলছি!!!!পেয়ে মনে হয়েছিলো আমি যেনো সেই ইন্টার মিডিয়েট ফাস্ট ইয়ারে চলে গেছি..................

আমার ডায়রী লেখার ইচ্ছা ছিলো অনেক আগেই স্কুলে পড়ার সময় থেকেই।কিন্তু তখন কি লেখবো খুজে পেতাম না তাই খুব যত্ন করে লিখতাম মুখস্থ করা গান গুলো সারি সারি পেজে লেখা থাকতো এল আর বি, সোলস,মাইলস অন্জন দত্ত, শুভ্র দেব, কুমার বিশ্বজিতের গান।তখন গান একদম নিখুত ভাবে শুনে এরপর লেখতাম।এই ভাবেই শুরু হয় প্রথম ডায়রী লেখা.............আমার ভাইয়া খুব চমৎকার করে ডায়রী লেখতো ভাবতাম কবে লিখবো এমুন করে!!!<img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" />

কলেজে উঠার পরে আমার ডায়রী লেখার অনুপ্রেরনা আমার বন্ধু মিশু ও আরেক মজার কান্ড ঘটায়তো ডায়রীতে, ও ডায়রী লেখতো ওর খালাতো বোনকে ইমপ্রেস করার জন্য ওর খালাতো বোন আবার চট্টগ্রাম ইস্পাহানীতে পড়তো তাই বাসায় যখন আসতো মিশু ডায়রীটা এমুন ভাবে রাখতো যেনো চোখে পড়ে<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />আর ডায়রীটাতে খুব চমৎকার ভাবে মিশু ওর ঐ মেয়েকে নিয়া ওর স্বপ্ন,ওর হতাশা,মেকি কষ্ট কস্ট ভাব দেখে মেয়েতো পুরাই মুগ্ধ!!!ডায়রীটা আমাকেও দেখালো আমি ভাবলাম আমিও শুরু করো ডায়রী লিখা...............

প্রথম দিকে ডায়রীতে আমি শুধু কোন তারিখে কি করছি কোন দিন কি ঘটছে তাই কোন রসকষ ছাড়া লিখে যেতাম।হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসলো যে আমি নিজের আশে পাশের মানুষদের নিয়ে আমার ভাবনা লেখা শুরু করলাম।একদম ডিটেইলসে , কে আমার কাছে কেমন?কার কি ভালো গুন মন্দ গুন?কার কোন কথা আমার বেশি ভালো লাগে?কার কোন আচরনে কস্ট পেয়েছি?কার সাথে কি সুখস্মৃতি আমার সব লেখে ফেললাম ধীরে ধীরে।অনেক সময় নিয়ে লেখছিলাম কি দারুন ছিলো সেই সময় আমার জন্য!!!

তখন আমার একটা নতুন রিলেশন সেটা নিয়েও নানা ব্যাখা বিশ্লেষন লেখতাম ডায়রীতে।নিজের কি করা উচিত কি উচিত না,নিজের আগামী দিনের স্বপ্ন সব সযতনে লিখে রাখতাম সব কিছুই!!

ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে একটু গ্যাপ পরে লেখার, তার কিছু দিন পরে আরো গ্যাপ আস্তে আস্তে ভুলে গেলাম যে আমি ডায়রী লিখতাম।এরপর ঢাকায় আসলাম, ব্যাস আর
খুজেই পেলাম না ডায়রীটা।ভাবছি আবার শুরু করবো ডায়রী লেখা আবার শুরু করবো যাপিত জীবনে ভাবনা গুলো নিয়ে লেখা।আবার শুরু করবো গোটা গোটা অক্ষরে আমার ডায়রী লেখার জীবন..............

কলকাতার মনোময়ের একটা গান কলেজে থাকতে খুব শুনতাম গাইতাম!
সেটা দেখি রিয়া-রুপমের নাটকে মাইরাও দিছে<img src=" style="border:0;" />
http://www.youtube.com/watch?v=rtgkbahUmKA

]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28958377 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28958377 2009-05-31 22:40:11
মামুর জন্মদিন নাইম মামা সমন্ধে কি বলবো কত কথা বলা যায়!আমার দেড় বছরের ব্লগে জীবনের প্রথম বন্ধু মামা।সম্ভবত ক্রিকেট বিষয়ক কোন পোস্টে প্রথম কমেন্ট করছি উনার ব্লগে!এরপর উনার যেকোনো পোস্টেই কমেন্ট করছি হালি হালি!পিকনিকে প্রথম কথা হয় সামনা সামনি এরপর থেকে যত দিন গেছে তত গভীর হইছে সম্পর্ক!ইয়াহু মেসেন্জারে দিনের পর দিন কত আলাপ হইছে মামুর লগে।দারুন মানুষ তার পর আবার উনি চাটগার লোক তাই উনারে খুব ভালো পাই!
এককালে ব্লগে অনেক পোষ্ট দিছে মামা!এখন কি কারনে সামু তার ভালো লাগে না তাই আর লগ ইন করে না মামু!উনারে ব্যাপক মিস করি ব্লগে<img src=" style="border:0;" />

জন্মদিনের শুভেচ্ছা মামুরে!আর অনুরোধ করি সামুতে যেন আবার ফিরে আসেন!অতি তাড়াতাড়ি ঢাকা ছাড়বেন আশা করি ঢাকা ছাড়লেও মামু আমার সম্পর্ক ছাড়বে না<img src=" style="border:0;" />

প্রথমে অন্জনের ডারুন একটা জন্মদিনের গান
http://www.youtube.com/watch?v=fmlKkgxHBAA

এরপর মামুর প্রিয় গান তপুর!
Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28945714 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28945714 2009-05-03 09:30:16
এই বেচেঁ থাকা
আরো বেশি মসৃন জীবন দেখলাম আমার এক স্কুল বান্ধবীর।কি চমৎকার করে সংবাদ পড়তেছে নেভীর অনির্বানে!ওরা এই বয়সে কত কিছু, কত দুর চলে গেছে আর আমি আগেও যা এখনও তা<img src=" style="border:0;" /> এগুলো দেখে একটু হতাশ হই যদিও হতাশ হবার কোন কারন নাই।

আসলে মানুষের জীবন কত অনিশ্চয়তায়! আমি গতকাল সকালে হাটতেছি রাস্তায় এমন সময় উদ্বিগ্ন মহিলাকে দেখে খুব খারাপ লাগলো।মহিলার চোখ মুখ কান্না মিশ্রিত,আর মনে চিন্তার ছায়া।সকাল বেলা কোথায় যাবার জন্য হন্যে হয়ে সিএনজি খুজতেছে,পাচ্ছেনা আমি আগ বাড়িয়ে কথা বললাম শুনলাম তার বিপদের কথা।দীর্ঘদিন চায়ের দোকানে বসার কারনে আমার সাথে অনেক সিএনজি ড্রাইভারের জানা শুনা সে সূত্রে মহিলাকে খুজে দিলাম সিএনজি!মহিলা কি কারনে জানি আমাকে মনে করলেন বড় কোনো মানুষ, সমানে দোয়া করতেছেন আমার সামনে বলে বলে এই সামান্য উপকারের জন্য।আমি ভাবতেছিলাম মানুষ কত অসহায় মানুষের কত সীমাবদ্ধতা কত একা।কোন ভরসা পারষ্পারিক সহযোগিতার জায়গা নাই বিপদের সময়ে।
সেই ভাবনায় ভেবে দেখলাম শান্ত মোটেও একা না।শান্তর কত বন্ধু আত্মীয় স্বজন চেনা জানা কত লোকের সাথে তার সম্পর্ক।কত মানুষ তাকে নিয়ে ভাবে কত মানুষ তার বিপদে এগিয়ে আসবে এই ভেবে খুবই শান্তিই পেলাম তাহলে শান্তর জগৎ অনেক বড়ো<img src=" style="border:0;" />

লেখার জন্যই লেখা এই পোষ্ট, অন্য সব পোস্টের মতই।এই মাসে কিছু লেখতে হবে তাই লেখা!উৎসর্গ করলাম চার চেনা জানা ব্লগারকে চান্কুভাই রন্টীভাই জেবিনআপু,ও আউলাআপু।যারা আমাকে নিয়ে ভাবে, মনে রাখে সব সময় আমার কথা!!

যাবার আগে আগের মতই গান।সায়ান আপুর,আমি সুন্দর হবো!!
http://www.youtube.com/watch?v=fvdl6UjY9jI
অন্জনের গান যে গান সামনের দিনের এগিয়ে যাবার স্বপ্ন দেখায়
Click This Link
আরেকটা গান সায়ান আপুরই এমন গান খুব একটা হয় নাই
http://www.youtube.com/watch?v=5LIIebsHve8






]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28944729 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28944729 2009-04-30 20:36:13
সম্পর্কের স্মৃতি নিয়ে বাঁচা
বিমার ব্যান্ড সাইকোভিনার গান শুনলেও বিমার সাথে কোন দিন কথা হয়নি কোন ভাবেই।সে থাকে কোন দুর দেশে,ব্লগের হাত ধরেই পরিচয় এবং কেমন জানি একটা সম্পর্কের শুরু!এরপর গান গুলো ভালো লাগা ও পোস্টের কমেন্ট দেখা।ব্যস হয়ে গেলো আমার একটা গানের বড়ভাই।রাশুর সাথেও বরং আরো ঘনিষ্ঠ, ফোনে কথাও হয় মাঝে সাঝে ইয়াহুতে আলাপ হয় প্রচুর!এখন আমার ক্লোজ কিছু মানুষের ভিতরে তিনি একজন আরেকটা অন্য ধরনের ভালো লাগা তৈরী।এরপর নাদান।ভীষন ভালো মানুষ।দেখা হইছে কথাও হয়।কোন এক ভিন্ন কারনে তিনি প্রচুর স্নেহ করেন আমাকে।আরেকটা সম্পর্ক হলো ব্লগের ধারায়।
এরপর রন্টী।ভীষন স্মার্ট ভদ্রলোক।সম্প্রতি দেখাও হলো ,অনেক কথা হইছে ফোনে দারুন ভাবে আমাকে চিনে।আমারো মনে হয় এর চেয়ে আপন সম্পর্ক আর কি হতে পারে!এরপর আউলা।ব্লগে পরিচয় থাকলেও ইয়াহুতেই আলাপ প্রথম।চমৎকার একটা আপু আমার।
চান্কু, খুবই মজার মানুষ এবং আমার খুব ভালো বড় ভাই।ব্লগে ইয়াহুতে এসএমএসে কত আলাপ তার সাথে।আরেকটা সম্পর্ক ব্লগের হাত ধরে! সোহাগ ও মানুষ এই দুই জনই আমার খুব পছ্নদের। ব্লগার এবং মানুষ হিসাবে ও দুই জনেই ভীষন প্রিয়।

নাইম,মামা আমার।একই শহরে দুজনরেই বড় হওয়া,দারুন মানুষ,সিনসিয়ার,অমায়িক ভদ্র লোক ।ব্লগের শুরু থিকা পরিচয় পিকনিকে দেখা..............এক কথায় অসাধারব মানুষ।নানা ভাবে নানা আয়োজনে তার আমার সম্পর্ক!

জেবীন আপু,খুবই দারুন মানুষ।মাঝে সাঝে নানা ভাবে মোটামুটি ভালোই কথা হয়!আমাকে ছোট ভাইয়ের মতোই অনেক উপদেশ দেয়।আহমেদ মোস্তফা কামাল,টিভিতে দেখছি।তার লেখা পড়তে দারুন, ব্লগেই পরিচয় তার কিছু বই নতুন করে কেনা যখন পড়ি মনে হয় ইনি তো আমাদেরই আপন লোক!! তামিম ইরফান ব্লগেই চেনা জানা বড় ভাই আমার।ব্লগের কারনেই তাকে আমি ভীষন ব্লগে মিস করি!! আরেককন ইমন ভাই খুবই চমৎকার মানুষ,দেখা হয় নাই কোন দিন কিন্তু ইয়াহুতে আলাপ হতো প্রায়।তার লেখা পড়ে মনে হয় খুবি আবেগময় মানুষ আর আমার সাথে তার দারুন সম্পর্ক!!

এভাবেই আরো অনেকের সাথেই এই ব্লগের দ্বারাই একটা ভিন্ন সম্পর্কের স্মৃতি গড়ে উঠা।খুবই কস্ট লাগে যখন ব্লগের কতৃপক্ষ এই সম্পর্ক গুলোর কোন মুল্য দেয় না। মনে করে সম্পর্ক গুলান ফেলনা!! মাঝে মাঝে মনে হয় ব্লগটা ছেড়ে দেই।এতো সিরিয়াস হবার কি আছে ব্লগ নিয়ে!! কিন্তু তবুও ছাড়তে পারিনা এই সম্পকের স্মৃতিগুলোর জন্যই এবং সম্পর্ক গুলো টিকে থাকার জন্য................
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28927575 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28927575 2009-03-21 21:24:40
আজ হোক না রং ফ্যাকাশে " style="border:0;" />একটু পড়েই চা খেতে যাই করম আলী কিংবা আলামীনের দোকানে।যখনই যাই, ফাকা পাই না দেখি নানা ধরনের মানুষ রাজনীতির আলাপ করতে ব্যাস্ত শুনি কথা তাদের কোন কথা বলা হয় না!

চট্টগ্রামে ঘুম থিকা উঠতাম আরো সকালে এত সকাল যে তখন ফজরের আযানো দেয় নাই সে সময় উঠে বের হতাম রাস্তায় বাসা থেকে দু মাইল হাটলেই সমুদ্র সৈকত হু হু করা বাতাসে হেটে চলে যেতাম সেইখানে পুরা রাস্তা থাকতো ফাকা মাঝে মাঝে বিশাল হর্ন দিয়ে চলে যেতো বড় বড় কন্টেইনার।রাত কাটছে ভোর আসছে আমি রাষ্তায় আমি একা হাটতেছি চারিদিকে নিস্তব্ধতা কিযে অকল্পনীয় আনন্দ পেতাম সেটা বলার মতো না।এরপর সমুদ্রের সামনে আসা কয়েকটা বড় নৌকা সাগরে ভাসছে দুরে জাহাজের সাইরেন আর ধীরে ধীরে সুর্য উঠছে সব মিলিয়ে জীবনের সেরা আনন্দ পেতাম সেখানে চুপচাপ বসে থেকে ফিরতাম অনেক পরে।আবার ভোরে উঠে অনেক সময় গরমভাজা পরোটা আর চা খাইছি সে কি অসাধারন টেস্ট!!

এগুলা আসল কথা না আসল কথা হলো আজ বসন্তের প্রথম দিন।বসন্তকে সবাই কয় ঋতুরাজ।কিন্ত আমার কাছে সেটা মনে হয় না।আমার ভালো লাগার সময় হলো গ্রীস্ম।তার কারন গ্রীস্মের একটা মুড আছে সেটার জন্য ভালো লাগে।তবে আমার ভালো লাগা দিয়ে কি আসে যায়!বসন্ত নাকি প্রেমেরও সময় আমার প্রশ্ন হইলো বছরের পাচ ঋতুতে কি করে ভালোবাসা???হতে পারে কারন ফুল ফোটার সম্পর্কতো আছেই প্রেমের।সে যাই হোক আজকে রাস্তায় প্রচুর নারী সমাগম সেটা দেখে খারাপ লাগে না।বসন্তবরন উৎসবও হয় নানা আমেজে সেখানেও দেখি অনেক ভীড়।নানা মানুষ বসন্তর আবেদন নিয়ে ভাবতেছে এটা খুবই ভালোলাগার ব্যাপার!

আবার কালকে ভ্যালেন্টাইন কত মানুষের কত প্রোগ্রাম।যে যেখানেই থাকুক ভালো ভাবে ভালোবাসার প্রকাশ ঘটাক।অনেক ভালো লাগার স্মৃতি জমা হোক কালকের দিনে। বসন্ত নিয়ে অনেক গান তবে আমার কাছে ভালো লাগে অন্জনের "আজ হোক না রং ফ্যাকাশে"এই গানটা এরচেয়ে ভালো বসন্তের প্রেমের গান নাই!!
গানটা এমন-
আজ হোক না রং ফ্যাকাশে
তোমার আমার আকাশে
চাদের হাসি যতই হোন ক্লান্ত
বৃষ্টি নামুক নাইবা নামুক
ঝড় উঠুক নাইবা উঠুক
আজ বসন্ত!!

গান লাগাইতে তো পয়সা লাগেনা।তাই লাগায় দিছে রিয়াজ-শ্রাবন্তীর টেলিফিলিমে!
http://www.youtube.com/watch?v=VwXbc9bHH6k
আর অডিও লিন্ক
Click This Link

পোস্টের ছবিটবি দিতে পারুম না!

]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28910744 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28910744 2009-02-13 21:33:24
কত কিছু হবার কথা ছিলো " style="border:0;" />অনেক কিছু হবার আশায় থাকতাম অস্থির আর ভাবতাম কবে বড় হবো কবে সব কিছু হবে!
একদম ছো্টবেলায় ভাবতাম বাবার চাকরি সূত্রে যে আমিও একদিন নেভীর অফিসার হবো জাহাজে জাহাজে ঘুরে বেড়াবো কি সুন্দর চ্যালেন্জিং হবে আমার জীবন!কিন্তু একটু বড় হলেই ভাবলাম এতো কস্টের জীবন কেন হবে আমার!
আম্মুর স্বপ্ন ছিলো আমাকে হুজুর বানাবে কারন এক ছেলে তার ইসলামী লাইনে যাবে, সবার আদর্শ হবে!এই ভেবে আম্মু আমাকে হাফেজী মাদ্রাসাতও ভর্তি করাতে চাইলেন খুলনায় কিন্তু শেষমেষ আর করলেন না কি জানি ভেবে কিন্তু এখনো আম্মুর মাথায় স্বপ্ন ভন্গের জ্বালা দিয়ে বলে উঠে"বানাতে চাইলাম কি আর হলি কি!"
ছোটবেলায় টিপু সুলতান যখন দেখতাম তখন ভাবতাম বড় হয়ে এমন সুলতান হবো রাজ্যকে উদ্ধার করবো!আমার এই আগ্রহ দেখে আব্বু আমার জন্য কাঠের তরবারী বানিয়ে এনেছিলো,সেটার এতো বড় ফ্যান ছিলাম যে সাথে নিয়ে ঘুমাতাম।আব্বু আমাকে আশ্বাষ দিতো একটা ঘোড়া আনবে আমার জন্য সেটার আশায় কত দুপুর গিয়েছে এই ভেবে যে আব্বু আসবে ঘোড়া নিয়ে কিন্তু ঘোড়া আর আসেনা!আর আমার সুলতান হবার ইচ্ছা মাটি চাপা পড়ে যায়
এরপর স্কুলে যাওয়া শুরু হলো ভালোভাবে!তখন পড়ালেখা নি্যে আমি স্বপ্ন দেখতাম না ভাবতাম পড়া লেখা না করেই বড়লোক হবো কিন্তু সে স্বপ্ন চলে গেলো ক্রিকেটের নেশায়!মোটামুটি ভালো খেলতাম কিন্তু হবার স্বপ্ন আকাশছোয়া অনেক বড় খেলোয়ার হবো সবার রেকর্ডকে পিছনে ফেলে এগিয়ে যাবো অনেক দুরে!কিন্তু কিছুই হলো না/<img src=" style="border:0;" />
এরপর গান নিয়ে ভাবলাম।গান টুকটাক গাইতাম।স্বপ্ন দেখতাম একদিন হবো এমুন শিল্পী যে আমার গান সবাইকে আলোড়িত করবে।অন্জনের গান খুব গাইতাম।এখনো আমার পুরানা বন্ধুরা দেখা হলে বলে শান্ত এখনো অন্জনের গান গাস?কিংবা আমাকে কেউ চিনতে না পারলে মনে করিয়ে দিয়ো ঐ তো ঐ ছেলেটা কমার্সের সারাদিন অন্জনের গান নিয়ে চিল্লাপাল্লা করতো<img src=" style="border:0;" />কিন্তু আমার গান গাওয়া গান নিয়ে ভাবনা সব থেমে গেলো ঢাকায় এসে তাই শিল্পী হবার স্বপনটাও চলে গেল আস্তে আস্তে!
ব্যাবসায় শিক্ষা শাখায় পড়ার কারনে ভাবতাম বড় ব্যাবসায়ী হবো।মনোযোগ দি্যা পড়তাম রনদা প্রসাদ সাহার জীবনী ব্যাবসা পরিচিতি বইয়ে কিন্তু ব্যাবসায়ী তো হতে পারবোই না তাদের কেরানী হবার আশায় এই পড়ালেখা।
এখন যখন আসল সময় কিছু হবার তখনি আমার পুরাতন স্বপ্নগুলা নাড়াচাড়া দিয়ে উঠে!কিছুই ভালো লাগে না নতুন করে কিছু হবার আশা জাগেনা কত ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপে যাওয়া লাগে কিন্তু কোন কিছুই টানে না কোন কিছু হবার আশা জাগে না।ভাবি কত কিছু হবার কথা ছিলো আমার!
আমার আশেপাশের পাশের মানুষদের নানা রঙ্গীন স্বপ্নতে বিমোহিত হই।আকাংখার যেন শেষ নেই তাদের আর আমার মন খুজে বেড়ায় হারিয়ে যাওয়া স্বপ্ন গুলোকে!
অন্জন দত্তের মুভি দি বং কানেকশনের শানের গাওয়া একটা গান আমাকে এখন সবসময় আছন্ন করে রাখে গানটা প্রথম দিকটা এমন
আমার প্রথম দেখা বৃষ্টির জলে
ভাসিয়েছি ভেলা খেলার ছলে
সে জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে.
নৌকা আমার ছেলেবেলার কাগজে।।
আমার প্রথম পাওয়া আকার খাতা
প্রথম লেখা কবিতা
সেই ছেলে বেলার স্বপ্ন হাজার
হারিয়েছে কোন সাগরে.........
গানটার অডিও লিংক-
Click This Link
আর মেইন ভিডিও লিংক-
http://www.youtube.com/watch?v=SIvwV92zBEo
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28908031 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28908031 2009-02-07 21:04:24
চলে গেল আরেকটি বছর! তবুও এই বছরে আমার বিষন্নতার মাঝেও অনেক প্রাপ্তি আছে
১/নিজেকে প্রচুর সময় দি্য়েছি অনেক নিজেকে নিয়ে ভেবেছি নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে অনেক সময় নিয়ে চিন্তা করেছি!যা খুব কাজ দিয়েছে নিজেকে চিনতে
২/অনেক বই পড়েছি নানা ধরনের বই বিশেষ করে প্র্রবন্ধ টাইপের বই যেমন আহমেদ শরীফ,সিরাজুল ইসলাম চৌধুরী,আনু মুহম্মদ,আহমেদ ছফা প্র্রভৃত লেখকের যেগুলা আমার চিন্তা চেতনা ও বোধের জায়গাকে শানিত করেছে।এছাড়া নানা ধরনের ম্যাগাজিন বিশেষ করে লিটল ম্যাগ পড়া হয়েছে।
৩/নিজের যেটা ভালো লেগেছে সেটাই করেছি
৪/টেলিভিশনে প্রচুর টক শো দেখেছি যা আমাকে নানা ধরনের লোকের চিন্তা জানতে সাহায্য করেছে।
আর হতাশা নিরাশার জায়গাও বহু।সেগুলো বলতে চাই!তার চেয়ে গান শুনেন।
এই গানটা কলকাতার ব্যান্ড ফসিলসের।আগে একবার শুনছিলাম টিভিতে অত ভালোলাগে নাই কিন্তু এখন মনে হয় আমার মনের কথাগুলোই গানে আছে!
Click This Link

আরেকটা গান এটাও কলকাতার আরেকটা ব্যান্ডের!গানটা দারুন লাগে কেমন জানি একটা চেতনা আছে গানটাতে!কিছু জীবনের কথা
http://www.youtube.com/watch?v=8FZGVT1Xyjo

আরেকটা গান দেই ওয়ারফেজের লাইভ গান।
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28892636 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28892636 2009-01-03 22:13:45
সোনামূখি সুই দিয়ে

সোনামুখি সুই দিয়ে
সেলাই করা কাজ
সমান করে রেখো
মাটির জায়নামাজ।।

আপন ঘরে পরবাসী ভুলিনি সে কথা
বুকের মানিক সাদকা দিয়ে পেলাম স্বাধীনতা
কাফন দিয়ে কেনা আমার পতাকার স্বরাজ
সমান করে রেখো আমার মাটির জায়নামাজ ।।

দুধের স্বরের মতন খাটি আমার নকশি কাথা
কবিয়ালের লড়াই করা পুথি পালা গাথা
হাজার বছর থাকে যেন নবান্নের এই সাজ
সমান করে রেখো আমার মাটির জায়নামায।।

মুলগানটা আমার কাছে আছে সেটা ভাইয়ার অফিসের পিসিতে!কাইন্দা কাইটা কোন লিংক পাইলাম না তাই আরেকটা লিংক দিলাম সায়ানের গাওয়া<img src=" style="border:0;" />
http://www.youtube.com/watch?v=yPN7S6_nZAw

চারটা পোস্ট ড্রাফট করা ছিলো নানা ঝামেলায় দেয়া হয়নি তাই আজ এটা দিলাম!আমরা বিজয়ের এই স্বপ্নটাকে ধারন যেন করতে পারি এবং দেশটাকে কার্যকর ভাবে ভালোবাসতে পারি। আর দেশ নিয়ে হতাশ হওয়ার বাতিকটা ছাড়ি আর যারা দেশ নিয়ে হতাশ,ভাবছেন কি হবে দেশে থেকে তাদের জন্য এই গান সজীবের গাওয়া
Click This Link

]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28883452 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28883452 2008-12-16 22:16:20
এমন বর্ষা দিনে (" style="border:0;" />
জানি আজ চট্টগ্রামে বৃষ্টি হয় নাই তবুও প্রতিটা বর্ষা দিনে আমার সেই শহরের কথা মনে পড়ে।ঢাকার সাধারনত ছেলেরা বৃস্টি দিনে কি করে তারা বাসায় ঘুমায় আর কেউ বাসায় বসে গেম খেলে কিংবা কারো জিএফ থাকলে সারাদিন রিকসায় কাকভেজা হয়ে দুপুর বেলা ভালো রেস্টুরেন্টে খেয়ে টাকার শ্রাদ্ধ করে কিংবা আমার মতো কেউ ক্লাস করে<img src=" style="border:0;" />

কিন্তু চাটগায় আমরা কত কিছু করতাম!সকালে ঘুম থেকে উঠে পেট ভরে নাস্তা করতাম কারন আজকে অনেক এনার্জি দরকার এরপর সবাই বাসা থেকে কাপড় চোপর পরে রেডি হতাম ১০টার মধ্যে সবাই হাজির।একসাথে পচিশ-ত্রিশজনের মতো মিট করতাম লক্ষ্য ফুটবল খেলা!বিরিয়ানি ম্যাচ! সবাই টাকা আনতাম ভাগে বিশাল খানা হতো<img src=" style="border:0;" />

আমি ভালো গোলকিপিং করতাম সেই কারনে কস্ট ছিলো কম<img src=" style="border:0;" />কিন্তু পোলাপাইন সিরিয়াস কস্ট করতো খেলার জন্য কারন ভেজা মাঠে খেলা অনেক ঝামেলার!ক্লান্তিকর খেলা শেষে আমরা বাসায় ফিরে দিতাম গোসল এরপর সবাই চলে যেতাম হোটেল ডিলাইটে!কি দারুন সবাই ছিলো সবাই মিলে বিরিয়ানি খাওয়া!সেই টেস্ট এখনো ভুলতে পারি না
খাওয়া শেষে সবাই অনেক সময় নিয়ে বিশাল আড্ডা কত বিষয় নিয়ে আড্ডা দিচি হিসাব নাই এরপর সন্ধায় সবার বাসায় ফেরা কি অসাধারন ছিলো বর্ষা দিনগুলো!তাই এমন দিনে খুব মনে পড়ে সেই সময়ের কথা!

মেলাদিন পোস্ট দেই না!আমার এই ব্লগে একবছর কিছুদিন হলো সেটার জন্য আমার সব পছন্দের বন্ধুদের ভালোবাসা<img src=" style="border:0;" />ব্লগ নিয়ে অনেক কথা বলার ছিলো সামনে বলবো আশাকরি!

]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28860219 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28860219 2008-10-26 22:41:47
সায়ান আপুর গান
এইসময়ে চলে শুধু বাজারি গান।একটা এ্যালবামে একটা গানই খালি বাজার পায়।বাকি গুলো হয় বোগাস!এরভেতর সায়ান আপুর মতো সমাজ সচেতন শিল্পীর গান সত্যিই অতুলনীয়!সায়ান আপুর 'জনতার বেয়াদবি'ও
'আমি বাংলাদেশ' এরচেয়ে ভালো রাজনীতি সচেতন গান আর হতে পারে না।আমার কাছে যে গানদুটি আরো ভালো লাগছে সেটা হলো "আমি তাজ্জব বনেযাই" আর "স্বপ্নের দৈন্য"।অসাধারন সব লিরিকস!

লিরিকস ও সায়ান আপুর গান নিয়ে ভাবনা সব জানতে পারবেন এই সাইটে http://www.shayanergaan.com/

আর পুরা এ্যালবামে প্রেমের গান মাত্র একটা,"এখানেই সুখ ছিলো একদিন"সম্পর্কের টানপোড়েন ও ভালবাসার বিছিন্নতা নিয়ে অসাধারন গান!
আমি সায়ান আপুর এলবামটা আগেই কিনছিলাম কিন্তু আর শোনা হয় নাই,পরে আবার শুনলাম গান গুলো ইটিভির ফোনোলাইভ কনসার্টে শুনি।অসাধারন শো,সাউন্ড ফাটাফাটি।আর শোতে অনেক লোকের ফোন আশীর্বাদ ভালো লাগা জেনে দারুন লাগছে।কিন্তু খুজে পেলাম না এ্যালবামটা আর<img src=" style="border:0;" />

এরপরের দিনই এ্যালবামটা কিনি, মন দিয়ে শুনি, অসম্ভব ভালো লাগা,মুগ্ধতা কাজ করছে!<img src=" style="border:0;" />তবে অনেকে বলে তার গানে কলকাতার ছাপ সুমনের প্রভাব।কিন্তু আমি বলবো সায়ান নিজেই তার নিজের মতো লিরিকস নির্ভর গান গাইলেই সুমন,অন্জনদের সাথে তুলনা করা ঠিক না!

এলবামটা ডাউনলোড করতে হলে polapain.com এ যেতে পারেন পাবেন!
আর না হলে কিনতে পারেন ৬০টাকার এলবামটা!
না হলে মেইল আইডি দিবেন পাঠিয়ে দিবো<img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28845876 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28845876 2008-09-20 23:38:25
যাক ব্লগে আবার আসতে পারলাম!!! " style="border:0;" /> কি আর করা বাপের টাকার শ্রাদ্ধ করে কিনলাম হার্ডডিস্ক,মাদারবোর্ড কিনলাম তারপর সেগুলা লাগানোর ঝামেলা!অবশেষে পিসি যখন ঠিক তখন দেখি আমার নেটে ল্যান কার্ডে ঝামেলা সেটা আবার ঠিক করালাম!তারমধ্যে আবার ৩১ তারিখ থেকে আমার গায়ে কাপুনি দিয়ে জ্বর<img src=" style="border:0;" /> এখনো আমার শরীর অনেক দুর্বল!সব মিলিয়ে ম্যাসাকার অবস্থা!
আমার পিসি নষ্ট, নেট নাই এইটা নিয়ে আমার বন্ধুমহল খুব চিন্তায় ছিলো<img src=" style="border:0;" /> যে নেট ছাড়া ব্লগছাড়া শান্তর দিন কেমনি যায়!প্রতিদিন ফোন করে খোজ নিতো দোস্ত তোমার পিসি ঠিক হইছে!<img src=" style="border:0;" />যাক অন্তত আমার কথা সবাই ভাবে এইটা ভেবে খুব ভালো লাগে!
ব্লগে এতদিন আসতে পারি নাই মনটা ভীষন খারাপ ছিলো ব্লগ আমার জীবনে এত গুরুত্বপুর্ন আগে বুঝা যায় নাই!
এইসময় ব্লগে আমার বড়ভাই বড় আপুদের খুব মিস করছি!যাক আবার ব্লগে ফিরে আসতে পারলাম<img src=" style="border:0;" />
http://www.youtube.com/watch?v=XnuVvE7TeyU
বাপ্পার গানটা দারুন লাগছে আমার কাছে তাই লিন্ক দিলাম!
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28840096 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28840096 2008-09-07 23:07:03
ভাবিতেছি ...............স্মরন শক্তি কমিতেছে
আগে কত গান একবার শুনলেই মনে থাকতো এখন দশবার শুনলেও মনে থাকেনা!:-*

যেমন ছয়সাতদিন আগে আমাকে একটা ফ্রেন্ড জিগেস করলো UN এর মহাসচিবের নাম কি?আমি অনেক ভেবেও মনে করতে পারলাম না!পড়ে ও যাওয়ার পরে মনে পড়লো এত সোজা জিনিষটা পারলাম না/<img src=" style="border:0;" />পরে ও আমার আরেক ফ্রেন্ডকে ও বলতেছে শান্ত না আগে সাধারন জ্ঞানে এত ভালো ছিল এখন দেখি পুরাই গাধা হইছে<img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" />
আজকাল কেউ কোনো কিছু আনতে বললে মনে থাকেনা।এমনকি যার দরকার তাকে দেখলেও মনে পড়ে না!আর সবার হাতে ঝাড়ি খাই<img src=(" style="border:0;" />

আরো কাহিনী আছে আবৃত্তির ক্লাসে আমার স্টেপলার হারাইছি পরের দিন সবাইকে দেখাচ্ছে আমি ভাবতেছি কোন বেকুব জানি রাইখা গেছে!পরে দেখা গেলো আমি আমার নিজের স্টাপলারই চিনি না:-*
এরপর মানিব্যাগটা একটু আয়েশ করে বাসে পাশের সিটে রাখছি পরে পকেটে ঢুকামো কিন্তু আর নিতে মনে নাই<img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" />
ঐ মানিব্যাগে তিনটা আইডি কার্ড আর কিছু নিজের চিঠি সব হারাই ফেললাম!চিঠিগুলার সাথে কত স্মৃতি জড়িত হারিয়ে অনেক মন খারাপ হইলো!
আরো অনেক আছে গল্প সব কইতে পারবোনা!তবে আমি অনেক কিছুই সহজে ভুলি না যেমন কে আমার সাথে কেমন আচরন, কে কতটুকু ভালোবাসে আমাকে,কার কাছ থেকে কতটুকু কষ্ট পাইলাম সব কেন জানি মনে থাকে সবকথাই গভীর ভাবে মনে থাকে!এগুলা ভুলি না!
পোষ্ট দিতে মনে চায় না তবু ও ব্লগের সবার ভালোবাসাতেই পোস্ট দেওয়ার ইচ্ছা জাগে<img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28829543 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28829543 2008-08-11 00:48:23
আমার শহর আমি বড় হইছি তিনটা শহরে।ঢাকা,চট্টগ্রাম,খুলনা।তাই প্রতিটা শহরের প্রতি আলাদা আলাদা ভালোবাসা।জন্ম হয়েছিলো ঢাকায় তাই কিছু না বুঝেই ঢাকার প্রতি একটা আলাদা মোহ ছিলো,এমন ধারনা ছিলো যে ঢাকা শহরটা কত প্রাচুর্যময়!এরপর আব্বুর বদলী হয় চট্টগ্রামে, সেখান থেকেই সবকিছুর শুরু আমার ছোটবেলা,বুঝতে পারা সবকিছুই।তখন আমার অদ্ভুত স্বাধীনতা ছিলো সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতাম, খুচরা পয়সা পাতি দিয়ে চকলেট খেতাম স্কুল নাই আহ কি সুখের জীবন!এরপর আমরা বাসা পেলাম নেভী কলোনীতে সেখানে আরো রঙ্গীন জীবন।চার বছর পরে আব্বুর বদলি হলো খুলনায়।মনে পড়ে যাওয়ার সময় বাসে খুব কাদছিলাম বন্ধুদের জন্য!তারপর খুলনাতেও অনেক বন্ধু হয়ে গেলো একটা সময় পর দেখলাম খুলনাও আমার ভালো লাগে,পাচ বছর পরে আবার চিটাগাংএ বদলী এবার সিরিয়াস মন খারাপ হলো কিন্তু কিছুই করার নাই যেতে তো হবেই!কি বিচিত্র যে চিটাগাংএর জন্য আমি কাদলাম তার চেয়ে অনেক বেশী কাদলাম খুলনার জন্য!
খুলনায় বন্ধুদের হারানোর পর এরপর এদের কারো রি কোনো খোজখবর জানি না হারিয়ে ফেললাম সবাইকে!তারপর আবার চিটাগাংকে মেনে নেওয়ার চেষ্টা আর মনে মনে ভাবতাম আবার যদি খুলনায় যাওয়া যাইতো! আস্তে আস্তে চাটগাঁ কেও আগের মতো ভালো লাগা শুরু করলো!এই সময়টাতে আমার রন্গীন জীবনের শুরু,নতুন নতুন ভাবনার শুরু বস্তায় বস্তায় বন্ধু আহ কি আনন্দ!স্কুল ছাড়লাম কলেজে উঠলাম মনে হতো চাটগাঁ ছাড়া এই জীবন অসম্ভব!নতুন নতুন সম্পর্ক নতুন নতুন অনূভুতির খেলা কি অসাধারন সময়!
বেলায় বেলায় কলেজ শেষ হলো!নিজেকে বড় বড় ভাবতাম স্বপ্ন দেখতাম নিজেকে নিয়ে!এরপর আব্বুর শেষ বদলি হলো ঢাকায় আর কি আবারো চাটঁগার জন্য কষ্ট কিন্তু এবার আর আপোষ করি নাই!ঢাকাকে আমার শহর হিসাবে মানি নাই।সবসময়ই ভেবেছি আগের বন্ধুদের নিয়ে,মনখারাপ থাকলেও ভাবতাম ঢাকার চাকচিক্যর কাছে হারবো না আর এই ভাবেই কাটছে দিনকাল!
আসলে খুলনার নির্জনতা ও মানুষের সরলতা আমাকে মুগ্ধ করে তারচেয়েও মুগ্ধ করে চিটাগাংএর সমুদ্রের সৌন্দর্য কিন্তু ঢাকাকে নিয়ে ভাবলে মনে হয় এই শহরটা আমার না!ফার্মগেটের ওভারব্রীজে দাড়িয়ে মনে হয় আমার মতো এরাও ঢাকাকে আপন ভাবেনা শুধুই বাচার জন্য থাকা এই আর কি!
এই ছাইপাশ পোষ্টটা দুইজনকে ভালবেসে উৎসর্গ করলাম তারা হলো তামিম ইরফানও নিলা।যাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে!
শিরোনামহীনের একটা গান, দিলাম খুবই পছন্দের গান!
Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28823515 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28823515 2008-07-24 00:25:24
আমার কি সুখে যায় দিনরজনী.........
একটা গান খুজতেছি।সাহেদের বিখ্যাত গান রোখসানা।কারো কাছে থাকলে আমারে গানটা পাঠান।আমার চৌদ্দ জেনারেশন তার কাছে কৃতজ্ঞ থাকবে!!<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />
প্লিজ কারো কাছে থাকলে পাঠান।গানটা খুবই দরকার।আমার কাছে ছিলো গানটা কিন্তু হারায়া ফেলছি:-*:

একখান অর্থহীনের গানের ভিডিও লিংক দিলাম।এই গানটার মত যদি নীল পাহাড়ে চলে যেতে পারতাম কি দারুন হতো!!
http://www.youtube.com/watch?v=AjWyDJPgPIo

]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28813347 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28813347 2008-06-24 22:35:56
কৈশোরের গল্পগুলো-১(আজাইরা) " style="border:0;" />
একদিন স্যার করিডরে হাটতেছিল।পোলাপাইন ছিল চালাক আমারে জিগেস করলো কার ক্লাসরে এখন?স্যারযে আমার পিছনে এটা খেয়াল করি নাই।আমি কইলাম কার আবার বুইড়া গফরার।স্যার পিছন থেকে আইসা আমার ঘাড় ধরলো আর যে মাইরটা দিল তা স্কুলে ঐতিহাসিক<img src=" style="border:0;" />এত বেতের বারি পিঠে পড়ছে যে কয়টা খাইছি গুনে শেষ করতে পারি নাই।এত মাইর দিয়াও স্যারের রাগ কমে নাই।তারপর আবার বাস্কেট বল গ্রাউন্ডে কানে ধরে দাড় করায় রাখছে।ক্লাসের করিডরে মেয়েরা আসে আমার দিকে তাকায় হাত নাড়ে আমি হাসবো নাকি কাদবো?

এরপর আরো কাহিনী হইলো আমি প্রায়ই বাড়ী কাজ খুব একটা করতাম না।স্যার ম্যাডামরা প্রতিদিন নানাধরনের শাস্তি দিতে দিতে একটা পর্যায়ে আমাকে বলতো তোরে আর কি বলবো!/<img src=" style="border:0;" />

একবার ক্লাস এইটে থাকতে খুলনা থেকে নতুন মেয়ে আসছে।মেয়েটার দিকে সব ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিলোঐ কারনে মেয়েটা মনে হয় খুব রেগে ছিলো।আমি একবার শুধুমেয়েটার দিকে থার্ড বেন্চ থেকে ঘাড়ঘুরে তাকালাম।সাথে সাথেই ঐ মেয়ে স্যারকে বললো স্যার থার্ড বেন্চের কোনার ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে।স্যারটা ছিলো তরুন সাথে সুন্দরী মেয়ের অভিযোগ আমার উপর গেলো ক্ষেপে তার হাতের সব শক্তি দিয়ে আমার গালে মুখে মাথায় চড় মারা শুরু করলো।আমি জীবনে অনেক মার খেয়েছি কিন্তু এই ঘটনা হওয়ার পরে কিযে কেদেছিলাম!বলার মত না।আমি রাগে ক্ষোভে সাতদিন স্কুলে যাই নি।ঐ মেয়েআমি কি পরিমান অভিষাপ দিছি কল্পনা করার মত না।ঐ ঘটনার পর থেকে ক্লাসে আমার বদলে যাওয়া শুরু।পরে ঐ মেয়ে আমাকে সরি বলেছিলো কিন্তু তার বদলে আমি ওকে তীব্র অপমান করছিলাম।
বহুদিন পর খুলনা ভার্সিটিতে এডমিশনপরীক্ষা দিতে যেয়ে তার সাথে দেখা হয়েছিলো।সে আমাকে দেখে ২৮দাত বের করা হাসি দিয়ে বললো তুমি আরাফাত না!<img src=" style="border:0;" />
এই পোষ্টটা দিলাম কোন কারন ছাড়া।রন্টীভাই এর পোষ্ট দেখে অনুপ্রানিত হয়ে লেখলাম।কারো খারাপ লাগলে নিঃসংকোচে মাইনাস দিয়েন।

আর এই পোষ্টটা উৎসর্গ করলাম এমন পাচ মানুষকে যারা আমার এই ব্লগের সবসময়ের সাথী।তারা হলো ইমনভাই,আউলাপু,সাজীআপু শামীম ভাই ও সাইফুর।তাদেরকে নিরন্তন শুভেচ্ছা<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28806940 http://www.somewhereinblog.net/blog/aliarafatshantoblog/28806940 2008-06-06 22:18:21