somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন দুর্বল ছাত্র !!

২৫ শে জুলাই, ২০১০ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার, আজ আমি আপনার উত্তরপত্রে
রক্ত কি কি উপাদান দ্বারা গঠিত?
শিরা এবং ধমনীর পার্থক্য লিখবো না,
কিংবা আকঁবো না কোন অজ্ঞাত হৃদপিন্ডের নাম মাত্র চিত্র;
ব্যাখা করবো না মাইক্রোন্ডিয়া কিংবা ফুসফুসের কাজ !!
পরিবেশ বিপর্যয় নিয়ে লিখবো না কোন বিশদ উত্তর
আজ এক দুর্বল ছাত্রের মনের কিছু কথা বলবো স্যার।

কাল রাতে আমি আমার নিউরনে কিছু বিঙ্গানীদের সহস্র বচন ঢুকিয়েছি স্যার,
সহসা ঢুকতে চায়নি ওরা! টেনে হিঁছরে ওদের ঢুকিয়েছি স্যার।
প্রোটোপ্লাজম,সাইটোপ্লাজম,নিউক্লিয়াস,ক্রোমোসোমে,ডি এন এ,আর এন এ
কিছুই বাদ রাখিনি স্যার!সব গদ গদ করে গিলেছি।

একটু কষ্ট হয়েছে বটে স্যার,
কারন সেদিনের পড়া পদার্থ বিজ্ঞানের কিছু সমীকরন মুখে জড়িয়ে যাচ্ছিল,
নিউক্লিয়াস রূপী আমিতে আমার স্বপ্ন রূপী ইলেকট্রন গুলো
ঘুড়ে ঘুড়ে কেবলিই চার্জ হারাচ্ছিল...
দেখতে না দেখতেই তা ভবখুরে প্রোটনে পরিনত হয়ে গেল স্যার।
আইনিষ্টানের E=mc^2 সমীকরন আমার কাছে
ইংরেজী তিনটি অক্ষর ছাড়া আর কিছুই মনে হয়নি স্যার;
তবুও আমি প্রমান করতে চেয়েছিলাম, গতিশক্তি=ভরx (আলোর বেগ)2
কিন্তু পারিনি স্যার,এর পরিবর্তে লিখে এসেছি জীবন=স্বপx (হতাশার)2 গল্প।

আচ্ছা বলুন তো স্যার, কার মাথায় আপেল পড়লো না বেল পড়লো
তা জেনে আমার লাভ কি?কেনই বা উপরে না গিয়ে নিচের দিকে পড়লো?
তা ভাববারই বা আমার কি দরকার?
যেখানে আপেলের রঙ রূপী টোমেটো দেখলেই পাকস্থলীর গর্জন শোনা যায়
সেখানে এই সব মহাজাগতিক বিষয় চিন্তা করা সত্যিই...
মধ্যবিত্ত এক পরিবারের সন্তানের ক্ষেত্রে বিশাল দ্বায়।
থাক স্যার!! যা গত হয়েছে তা সবসময় জ্ঞাত না হওয়াই ভাল।

স্যার একের পর এক মতবাদ মুখস্ত করেছি,
মানসিক কৃতদাসের মত লাইনের পর লাইন মুখস্ত করে নিউরন গুলোকে খাটিয়েছি,
পারিশ্রমিক হিসেবে আপনার দয়া বশত কিছু নাম্বার পেয়েছি,নিজেকে ধন্য ভেবেছি।

স্যার, আপনার সর্বশেষ সাজেশনের আশায় অপেক্ষা করেছি সারা বছর,
সোনার হরিণ রূপী আপনার প্রশ্নে গুলো পড়ে পরীক্ষার খাতায় কোন মতে বমি করে;
জিপিএ ৫ নামক শব্দের মধ্যে বন্দী করেছি আমার মেধাকে !!

নিজের বিশ্বাস এর সাথে প্রতিনিয়ত বিশ্বাস ঘাতকতা করেছি
কখনো নিজেকে বানর কিংবা বন মানুষের আদিরূপ হিসেবে গণ্য করে ,
মনের অজান্তের বারংবার ধিক্ষিত্ব হয়েছি স্যার।

স্যার সেই যে ছোট বেলা থেকে 'ধরি' আর 'মনে করি' করে অংক কষতে কষতে
কবে যে নিজের মন কেই হারিয়ে ফেলেছিলাম তাও বুঝতে পারিনি স্যার।
অবশেষে বুঝেছিলাম, যখন সাবেরার প্রেমে পড়ি !!
গণিত আমার জীবনে এতটাই প্রভাব ফেলেছিল যে,
ওকে ভালবাসার আগে আমার ধরে নিতে হয়েছিল আমার একটি মন আছে।
দুঃখিত স্যার কিছু মনে করবেন না।
এটা কোন উপপাদ্যের কাল্পনিক কোন লম্বরেখা নয় স্যার,নিতান্তই বাস্তব সত্য।

স্যার এসিড ক্ষারের বিক্রিয়ায় কেন লবন আর পানি উৎপন্ন হয়
তা আমার মহাশয়দের ধার করা বিদ্যা থেকে প্রমান করতে পেরেছি স্যার।
কিন্তু প্রতিনিয়ত আমার মনে স্বপ্ন আর বাস্তবতার যে ক্রিয়া বিক্রিয়া ঘটে চলেছে,
আর কেনই বা তা চোখের পানি আর হতাশার উৎপাদে পরিনত হচ্ছে..
তা বিন্দু মাত্র ব্যাখা করতে পারিনি স্যার,
আমি এতটাই দুর্বল একজন ছাত্র ...
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×