শাণিত ধারা
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৮
১.
ও চোখ রক্তজবা লাল
ও পেটে চৈত্রের আকাল
এ বুকে বুলেট সারি সারি
ও হাতে শাণিত তরবারি
ও চোখে স্বপ্ন সাধ আশা
ও বুকে স্বাধীন ভালোবাসা
ও হাতে ভাঙ্গা ভিক্ষা থালা
ও পেটে শোক পাথরের মালা
ও চোখে শত্রু হনন রাগ
ও পেটে খরার বৈশাখ
ও মুখে ভালোবাসার বোল
ও হাতের বাঁধন এবার খোল
২.
ও বাঁধন খোলা যদি হয়
ও বুকে তবে কিসের ভয়
ও মুখে উঠুক শ্লোগান
স্বাধীনের নতুন আহ্বান
আহ্বান ভাঙ্গতে কালো হাত
আহ্বান নাশতে শোকের রাত
আহ্বান জাগতে নতুন করে
আহ্বান ডাকতে নতুন স্বরে
এ স্বর সত্য জয়ের সুর
এ সুর মিথ্যা করে দূর
দূর হোক সকল সর্বনাশা
কাছে থাক নিত্য ভালোবাসা
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
আলী প্রাণ বলেছেন:
ধন্যবাদ।
আলী প্রাণ বলেছেন:
ধন্যবাদ।
৩. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪২
৪. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
৫. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩০
চিটি (হামিদা আখতার) বলেছেন:
এ স্বর সত্য জয়ের সুর
এ সুর মিথ্যা করে দূর
দূর হোক সকল সর্বনাশা
কাছে থাক নিত্য ভালোবাস ...............খুব ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
এ স্বর সত্য জয়ের সুরএ সুর মিথ্যা করে দূর
দূর হোক সকল সর্বনাশা
কাছে থাক নিত্য ভালোবাস ...............খুব ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো।
৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
আলী প্রাণ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
আলী প্রাণ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৭. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৪
মাইবম সাধন বলেছেন:
দারুণ দাগ কেটেছে।
ছন্দ আর তাল মিলাতে গিয়ে কোথাও কোথাও কবিতা পতনের আশংকা দেখা দিয়েছে তবু শেষমেষ "সরল শব্দের সরল বন্ধন" ভাবাবেগে স্পন্দিত করে।
তবে কবিতায় 'উপদেশ' বা 'নীতিবাক্য' এজাতীয় দানখয়রাত না করাই বোধকরি ভালো।
মেইল চেক করিস..
ছন্দ আর তাল মিলাতে গিয়ে কোথাও কোথাও কবিতা পতনের আশংকা দেখা দিয়েছে তবু শেষমেষ "সরল শব্দের সরল বন্ধন" ভাবাবেগে স্পন্দিত করে।
তবে কবিতায় 'উপদেশ' বা 'নীতিবাক্য' এজাতীয় দানখয়রাত না করাই বোধকরি ভালো।
মেইল চেক করিস..
৮. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৬



















----------------
প্রচারনা: নতুন গ্রুপ সফট প্লানেটে সবাইকে স্বাগতম
http://www.somewhereinblog.net/group/SP