শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি

বিদায়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৮

শেয়ার করুন:                   Facebook

জানি আমাকে ভুলে থাকা দায়
তবুওতো জানালে বিদায়
যে বিদায়ে বেদনার শুরু
শোক মাঠে বেদনার তরু
তবুওতো করিলে রোপন।

আমি নই তোমার আপন!

জানি রোজ পড়ে রবে মন
যাবো হেঁটে ও পথে কখন
শীষ দিয়ে গাইবো কি গান
জোর তালে উঠবে সে টান
তবু তুমি বলে দিলে মোরে
এই পথে আসাবেনা ফিরে

কি বেদনা কত রাগে পুড়ে
শোক গাঁথা আনন্দ সুরে
গেয়ে গেলে বিদায় বেলায়

বন্ধুকে ভুলে থাকা যায়!

তুমি শুধু বন্ধুতো নও
তার চেয়েও বেশি কিছু হও

 

 

  • ৬ টি মন্তব্য
  • ৬৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯
comment by: নিবিড় অভ্র বলেছেন: প্লিজ.......

Click This Link

মাইনাস চাই।
২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৩
comment by: আলী প্রাণ বলেছেন: ok
৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: তুমি শুধু বন্ধুতো নও
তার চেয়েও বেশি কিছু হও

...........মন খারাপ নাকি??

কবিতা চমৎকার।
৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫০
comment by: আলী প্রাণ বলেছেন: মন খারাপ, বড় বেশি খারাপ।

বড় বেশি মনে স্বজনদের।
৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৪
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: বহুদিন পর আপনার কবিতা পড়লাম.. মাঝে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন.. আমিও বেশ অনিয়মিত, তাই হয়তো দেখা মিলেনি...

সুন্দর ভাবনা...
৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৫
comment by: আলী প্রাণ বলেছেন: মৃন্ময় আহমেদ : আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে দেখে খুব ভালো লাগলো, আপনার মত আমিও অনিয়মিত ছিলাম ,তবে কিছুটা নিয়মিত হওয়ার চেষ্টায় আছি,

ভালো আছেন নিশ্চয়, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 



 


স্বপ্ন পুরনের স্বপ্ন নিয়ে অনন্তের দিকে চলমান.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫১৭৯