গতি এসেছিল জ্যোতি এসিছিল জীবনের নায়ে
স্তম্বিত জীবন কম্পিত হয়ে নড়ে চড়ে উঠে
লাগাম ধরে আবার সে উর্ধ্ব গতিতে ছুটে
সেই যে চলার শুরু
সেই চলা লেগে পৃথিবীটা আজ কাঁপছে দুরুদুরু
গ্রীষ্মের তাপে চঞ্চল যৌবন বৈশাখী বেগে ছুটে
শীতার্ত সামাজের কুয়াশার চাদর নিতে চায় তারা লুটে
লুটেরার দল আহার কাড়িয়া সন্দুকে রেখেছে পুরে
যৌবন বেগ লাগিয়া আজ পাথরও আকাশে উড়ে
চার পাশের সব পাথরের দেয়াল লুটিয়া পুড়িবে আজ
সুদিনের বায়ু আনিয়া দিবে সুদ্বীপ্ত সুন্দর সমাজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

