শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি

পাখি ও স্বপ্ন (রিপোষ্ট)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫২

শেয়ার করুন:                   Facebook

একটি পাখি সাগর পাড়ি দিয়ে
আসে হাজার নতুন স্বপ্ন নিয়ে
উড়ার মাঝেই করে স্বপ্ন চাষ
স্বপ্ন ভূমে পাখির বসবাস

একটি পাখি ছোট্ট বাসা বুনে
ডিম পেড়ে দেয় ছোট্ট বাসার কোনে
বাচ্চা ফোটায় বংশধারা ধরে
স্বপ্ন নিয়ে আকাশ পানে উড়ে

একটি পাখি ভোর সকালে গায়
মিষ্টি সুরে খবর দিয়ে যায়
পাখি যখন পাখির প্রেমে পড়ে
সুরে সুরে সুখের স্বর্গ গড়ে

একটি পাখি পাখায় করে ভর
পাড়ি দিয়ে মরু বালুচর
তপ্তরোদেও সবুজ শ্যামল খোঁজে
পাতার কোলেই পাখি দুচোখ বুজে

একটি পাখি ফুলের মধু খায়
ফুলের জন্য দুর দুরান্তে যায়
ফুলের গন্ধে পাখির মন ভরে
সুবাসিত স্বপ্ন পাখি গড়ে

 

 

  • ৬ টি মন্তব্য
  • ৬৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬
comment by: তানিয়া ফারহানা বলেছেন: ভালো হয়েছে। ধন্যবাদ।
২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৯
comment by: আলী প্রাণ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: একটি পাখি ফুলের মধু খায়
ফুলের জন্য দুর দুরান্তে যায়
ফুলের গন্ধে পাখির মন ভরে
সুবাসিত স্বপ্ন পাখি গড়ে ........।দারুন।

ছবিটা নাইস।
শুভেচ্ছা ।
৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫
comment by: আলী প্রাণ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।


৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: নতুন লেখা কই?

কেমন আছেন?
ভালো থাকুন।
৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০
comment by: আলী প্রাণ বলেছেন: ভালো আছি,
আপনি ভালো থাকুন।

 



 


স্বপ্ন পুরনের স্বপ্ন নিয়ে অনন্তের দিকে চলমান.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫১৯০