শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি

আমি শুধু তোমার কারণে বাঁচি

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

শেয়ার করুন:                   Facebook

আমি তোমার জীবনে বাঁচি
আমি তোমার ভেতরেই আছি
তোমারি আড়ালে,

কখনও নিজেকে হারালে
খুঁজো, আনমনে
অবহেলায় ভুলে থাকা কাউকে

অথবা নিজেকেই খুঁজো
অসময়ে অকারণে কাউকে
পোড়ালে নিদারুণ যন্ত্রণায়

ভাবতে হবে না, চোখ খোলা রেখেই
শুধু তোমার চোখের পানে একবার
আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়

জেনো, আমি শুধু তোমার কারণে আছি
আমি শুধু তোমার কারণে বাঁচি

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ১৫ টি মন্তব্য
  • ১০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: বিদেশে কেমন যাচ্ছে দিনকাল?
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ভালো যাচ্ছে, আপনি কেমন আছেন? ভালো নিশ্চয়।

শুভেচ্ছা থাকলো।

২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: এভাবে ভাবতে পারলেন

শুধু তোমার জন্য বাঁচা
তোমার জন্য মরা।
অপেক্ষা, প্রতীক্ষা
সবই সবই
তোমার জন্য।

মনে হয় বেশি হয়ে গেলো
ভালো লাগা থাকলো
শুভেচ্ছা।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

পোড়ন আর পীড়নের ধরণটা যদি আপনি জানতেন,
তবে যৎসামান্যই বলতেন।

শুভেচ্ছা নিরন্তর।

৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: সে ধারণাটা অনেক কঠিন
জ্বালিয়ে শেষ করে..........।
তুষের আগুনের মত।
৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫
comment by: আলী প্রাণ বলেছেন: আমার ভেতরের আগুন চুনের সুপ্ত আগুনের মতো, জল পেলেই ....


ভালো থাকবেন।
৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৫
comment by: বৈকুনঠ বলেছেন: কাহিনী কি ভাইজান? সোনালী চুলের মাইয়ার পেরেমে পরচেন্নি?
৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৪
comment by: আলী প্রাণ বলেছেন: নাগো ভাই, পেরেম টেরেম আঁই বুজি টুজিনা, তারে ছাড়া আঁই বাঁইচতান ন, এডাই শেষ কতা।
৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৫
comment by: বৈকুনঠ বলেছেন: ব্যাফারডা তারে খুইল্লা কন
৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯
comment by: রুবেল শাহ বলেছেন: শুধুই তার জন্য বাঁচা........... ?

কেন............ ?

আমি এর সাথে এক মত নই........... আলী ভাই
৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৩
comment by: আলী প্রাণ বলেছেন: কখনও এমনটা হয়,

জীবন একেক জায়গায় একেক রকম, আপনি ভালোবাসেন বলেই বলতে পারেন - তোমার জন্য মরতে পারি, আবার ভালোবাসেন বলেই বলতে পারেন- তুমি আছো বলেই হাজার বছর বছর বেঁচে থাকতে ইচ্ছে করে, আবার বলতে হয়, ভালোবাসাটাই ভুল, আবার কখনও প্রেম আছে বলে পৃথিবী সুন্দর, অথবা প্রেমের কারণেই এত জ্বালা।

আসলে ভালোবাসা কখন কি বলতে চায় তা আগে থেকে অনুমান করাতো যায়ই না, তাৎক্ষণিক ভাবে যে রূপ ধারন করে তা বর্ণনা দেওয়া ও দুঃসাধ্য।
১০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৭
comment by: রুবেল শাহ বলেছেন: ঠিক............. কবিতা কার কাছে ধরা দেয় লোকে বলুক ?

আমি কিছুই বলব না........ ভাল লাগা রেখে গেলাম
১১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫০
comment by: আলী প্রাণ বলেছেন: ধন্যবাদ।
১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩২
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: বেঁচে থাকি জীবনের গল্প বলবো বলে...
১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৭
comment by: আলী প্রাণ বলেছেন: ধন্যবাদ।

 



 


স্বপ্ন পুরনের স্বপ্ন নিয়ে অনন্তের দিকে চলমান.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫১৯২