পূর্বাশার আলো
যখন রাঙ্গিয়ে দেয় তোমাদের পৃথিবী
তখন ঘন মেঘ কালো
বুনো হয়ে ধেয়ে আসে আমার গগনে
ভাত চাই ভাত...
ঘুম ভাঙ্গার আগে চুল ঝাপটে ধরে জরাজীর্ন ক'টি হাত
কঠিন সে হস্ত মুঠি
কতদিন দেখেনি সে হাত এক টুকরো রুটি
হাতে উঠে রক্তেভেজা চুল
কলি হতে ফুটেনা আর জীবনের সুবাসিত ফুল
দেখিনি মুটের ঘাম, বুঝিনি চালের দাম
ওড়া কোদাল সাবালের ঘাত
ঝলসে যায় যায় ফোসকা পড়ে
রক্তভেজা ফুলেল সে হাত
ভাঙ্গেনি রাতের ঘুম, টুটেনি কুয়াশার কাঁচ
দেখিছি বিস্মিত চোখে বাস্তবের ভয়ঙ্কর নাচ
কচিপাতার জীবন জুড়ে শুকনো পাতার আর্শিবাদের রস
থেমে যায় দেহের কাঁপন, কেঁপে উঠে খোদার আরশ
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



