somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কবিতা.. রাতের আঁধারেই রয়ে যাবো!!
জীবন কি কষ্টের বীজ?
ফুটাবে শুধু শোকের মুকুল?

এক ফোঁটা সুখের সুধা
পড়বেনা শোকের শেকড়ে!
শুকাবেই জীবনের পাতা?
পড়ে রবে অথই আঁধারে!


]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28869172 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28869172 2008-11-14 23:44:11
ভোট ভাবনা বুকের ভেতর আগ্নেয়গীরির লাভা
তবু আমি ভয় পাচ্ছি থাবা
টাকার থাবায় থাকছি আমি চুপ
টাকার মায়ায় নিবলো আগুন, ধুপ!

সব চোরেরা পাচ্ছে আবার গদি
কুছ পাবেনা জিন্দা থাকি যদি
জানের মায়া আমারো বুঝি আছে
আর বলিনা, শুনতে পাবে পাছে

চোর পুলিশে মিলে হচ্ছে জোট
এবার আমি কাউকে দেবনা ভোট
এত টাকার লোভ থামানো দায়
ডাকাতও যদি ভোট কিনতে চায়

বিদ্ধে বুদ্ধি আর হবেনা লোকের
দেখাতে চায় মস্ত পাটা বুকের
বুলেট প্রুফ বুকটাতো আর নয়
একটা জীবন, কেমনে করে ক্ষয়

দূর্নীতিটা গরম তেলে ভেজে
কোট কাচারি জেলে ঘষে মেজে
কি রূপ পেলো বুঝতে দেরি নাই
কেমনে বলি, অতীত ফিরে চাই... ]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28862806 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28862806 2008-11-01 02:04:56
বন্ধু! তোমার জন্য খেলার মাঠে, খেয়া ঘাটে,
আমাদের স্বপ্ন চাষের চারন ভূমে

আসবি কিন্তু!
কাল বিকেলে, অশ্বথ তলে
মেলার মাঝে হারিয়ে যেতে

পড়েকি মনে
বিলের জলে, রোজ সকালে
ভেলায় চড়া ন্যাংটা ভুতুম

বন্ধু! তোমার জন্য
জমিয়ে রাখি, জাগিয়ে রাখি
ভোরের শিশির, উদাস দুপুর





]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28859673 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28859673 2008-10-25 21:13:41
কবিতা।। ঠিক বিপরীত স্রোতে
জীবন চালানোর

কাকের কাকা আর কত কাল
কত কাল রবে মিথ্যা মায়াজাল

মুখের মধুর দিন কি আর আছে!

কাজের বিচার শিখেছে সবাই
জীবনের কর চষে


]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28857892 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28857892 2008-10-21 21:53:51
পাথর সম্পর্ক পাথর জমিনে সোনা ফলিল বুকের জমানো শোকে
এই শোক যে দিকে বয়
মরু প্রান্তরও সবুজের মায়ায় কলতানে মুখরিত হয়

আমি দুখের কাঁকন পরি
সেই কাঁকন বাজিয়ে পাথরের বুকে সোনার মহল গড়ি
সেই মহলের প্রতি দ্বারে
দুঃখ ভুলে সব মানুষেরা মত্ত অভীষারে

আমি পাথর ধরে বুকে
মধুময় সব মিলনের গান গাই আত্মসুখে
সেই মিলনের গানখানি
গেয়ে ভুলে সব অতীতের শোক সেঁচি সুখের পানি]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28852857 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28852857 2008-10-10 00:10:49
আমার ভোর যখন রাঙ্গিয়ে দেয় তোমাদের পৃথিবী
তখন ঘন মেঘ কালো
বুনো হয়ে ধেয়ে আসে আমার গগনে

ভাত চাই ভাত...
ঘুম ভাঙ্গার আগে চুল ঝাপটে ধরে জরাজীর্ন ক'টি হাত

কঠিন সে হস্ত মুঠি
কতদিন দেখেনি সে হাত এক টুকরো রুটি
হাতে উঠে রক্তেভেজা চুল
কলি হতে ফুটেনা আর জীবনের সুবাসিত ফুল

দেখিনি মুটের ঘাম, বুঝিনি চালের দাম
ওড়া কোদাল সাবালের ঘাত
ঝলসে যায় যায় ফোসকা পড়ে
রক্তভেজা ফুলেল সে হাত

ভাঙ্গেনি রাতের ঘুম, টুটেনি কুয়াশার কাঁচ
দেখিছি বিস্মিত চোখে বাস্তবের ভয়ঙ্কর নাচ

কচিপাতার জীবন জুড়ে শুকনো পাতার আর্শিবাদের রস
থেমে যায় দেহের কাঁপন, কেঁপে উঠে খোদার আরশ]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28849756 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28849756 2008-09-30 16:57:56
আসবে আমার মা (রিপোষ্ট) শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আমিতো কাঁদতে পারিনা, তাই আমার ঘুম আসেনা। আজ কতদিন দু'চোখের পাতা এক করতে পারিনা, মা যদি এসে চলে যায়! আমি তাকে আর যেতে দেবনা। আপা আমার দিকে তাকিয়ে আছে, আমি জানি আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাববে, আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, দরজা লাগিয়ে দিতে চাইবে। প্রতিদিনের মতো আজও তাকে নিরাশ হয়ে ফিরতে হবে। আমার সজাগ উপস্থিতি জানাতে বলি,' আপা, মরে গেলে মানুষ খুব নিষ্ঠুর হয়ে যায়! দেখলেতো যে মা মাছুমকে ছাড়া একপলকও কোথাও থাকতে পারতো না, সেই মা-ই মাছুমের কান্না শুনে আসছেনা।' এবার আপা আর নিজেকে সামলাতে পারেনি, বালিশে মুখ গুঁজে কাঁদতে থাকে। আমি আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে থাকি আর ভাবি, তারা গোনা শেষ হলেই হয়তো মা আসবে।
আমার কোন কিছুই ভালো লাগেনা, মায়ের হাতের পানি ছাড়া আমার তৃষ্ণা মিটেনা। আপা জোর করে পুকুর ঘাটে নিয়ে গোসল করাতে চাইবে। মাথায় পানি ডাললে যেটুকু পানি ঠোঁটের স্পর্শে আসে, আমি ইচ্ছা করেই গিলে ফেলি, মরতে চাই আমি, কে যেন বলেছিল, মরলে তোর মায়ের সাথে দেখা হবে। আপা বলতো পুকুরের পানি খেলে মানুষ মরে যায়। আমার সকল চিন্তা মাকে ঘিরে, আপা লাঠি দিয়ে পিটিয়ে খাবার গিলিয়ে দিতে চায়, কিন্তু পারেনা। একদিন আপাকে বললাম,' আমার একটা জিনিসি খেতে খুব ইচ্ছে করে', আপা রাজ্যের আগ্রহ নিয়ে বললো, কী? আমি মায়ের মত ঘুমাতে চাই বলে বললাম, বিষ। একথা শুনে সে আমাকে অনেক মারলো, তারপর বুকে নিয়ে অনেক কাঁদলো। আমিও সেদিন কেঁদে ছিলাম, মায়ের মৃত্যুর দুইমাস পর এ আমার প্রথম কান্না, আমার শোকের পাথর গলে অশ্রুতে পরিনত হলো। আমার কান্না যেন আর থামতে চায়না, হঠাৎ হঠাৎ বুকের ভেতর বেদনার ঝড় উঠে, আমার মা যেন কোথাও কোন বিপদে পড়েছে, আসতে পারছেনা, আমি যেন তার আর্তনাদ শুনছি। মা যেন আমার জন্য কাঁদছে, আমার কাছে আসতে চাইছে, কিন্তু পারছেনা।
এখন আর আমাকে পাপোশে ঘুমাতে দেওয়া হয়না। জানালা দিয়ে মায়ের পথ পানে চেয়ে থাকতে হয়। আমার ঘুম হয়না, মাঝে মাঝে মনে হয় দরজা বন্ধ দেখে মা ফিরে চলে যাচ্ছে। আমি দরজা খুলে মা-মা বলে দৌড়াতে থাকি, কিন্তু কোথাও তিনি নেই। মাকে ধরতে না পারার যন্ত্রণা নিয়ে দিন কাটে। এবার আমার ঘরের দরজায় তালা। ওদের তালার কারণে আমার মা আসতে পারেনা ঘরে। আমি প্রায় শুনি, মা আমাকে ডাকছে, বাইরে থেকে তালা দেওয়া, আমি দরজার ফাঁক দিয়ে দেখি মা চলে যাচ্ছে।
তারপর অনেক দিন মা আসেনি, আবার একদিন আসবে, এই বাস্তবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, আমাকে নিয়ে যেতে, সেদিন কেউ আমাকে ঠেকাতে পারবেনা। ]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28848348 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28848348 2008-09-27 01:08:50
আমি শুধু তোমার কারণে বাঁচি আমি তোমার ভেতরেই আছি
তোমারি আড়ালে,

কখনও নিজেকে হারালে
খুঁজো, আনমনে
অবহেলায় ভুলে থাকা কাউকে

অথবা নিজেকেই খুঁজো
অসময়ে অকারণে কাউকে
পোড়ালে নিদারুণ যন্ত্রণায়

ভাবতে হবে না, চোখ খোলা রেখেই
শুধু তোমার চোখের পানে একবার
আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়

জেনো, আমি শুধু তোমার কারণে আছি
আমি শুধু তোমার কারণে বাঁচি]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28845905 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28845905 2008-09-21 00:56:05
পাখি ও স্বপ্ন (রিপোষ্ট) আসে হাজার নতুন স্বপ্ন নিয়ে
উড়ার মাঝেই করে স্বপ্ন চাষ
স্বপ্ন ভূমে পাখির বসবাস

একটি পাখি ছোট্ট বাসা বুনে
ডিম পেড়ে দেয় ছোট্ট বাসার কোনে
বাচ্চা ফোটায় বংশধারা ধরে
স্বপ্ন নিয়ে আকাশ পানে উড়ে

একটি পাখি ভোর সকালে গায়
মিষ্টি সুরে খবর দিয়ে যায়
পাখি যখন পাখির প্রেমে পড়ে
সুরে সুরে সুখের স্বর্গ গড়ে

একটি পাখি পাখায় করে ভর
পাড়ি দিয়ে মরু বালুচর
তপ্তরোদেও সবুজ শ্যামল খোঁজে
পাতার কোলেই পাখি দুচোখ বুজে

একটি পাখি ফুলের মধু খায়
ফুলের জন্য দুর দুরান্তে যায়
ফুলের গন্ধে পাখির মন ভরে
সুবাসিত স্বপ্ন পাখি গড়ে]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28842828 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28842828 2008-09-14 01:52:30
সুবাতাস গতি এসেছিল জ্যোতি এসিছিল জীবনের নায়ে
স্তম্বিত জীবন কম্পিত হয়ে নড়ে চড়ে উঠে
লাগাম ধরে আবার সে উর্ধ্ব গতিতে ছুটে

সেই যে চলার শুরু
সেই চলা লেগে পৃথিবীটা আজ কাঁপছে দুরুদুরু



গ্রীষ্মের তাপে চঞ্চল যৌবন বৈশাখী বেগে ছুটে
শীতার্ত সামাজের কুয়াশার চাদর নিতে চায় তারা লুটে
লুটেরার দল আহার কাড়িয়া সন্দুকে রেখেছে পুরে
যৌবন বেগ লাগিয়া আজ পাথরও আকাশে উড়ে

চার পাশের সব পাথরের দেয়াল লুটিয়া পুড়িবে আজ
সুদিনের বায়ু আনিয়া দিবে সুদ্বীপ্ত সুন্দর সমাজ]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28841870 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28841870 2008-09-12 00:30:27
বেশ্যা বন্দনা (রিপোষ্ট) বেড়ায় ফাঁক দিয়ে ডুবন্ত সূর্যের পানে ছেয়েছে অবাক
বেবাক দুনায়াটা রাত করে ডুকেছে যোনীতে
নিরহ খদ্দরের আশা মাগী পুষেছে মনেতে
গনিকারা গুনে যায় পুরুষের শীন্মের ভাঁজ
বেশ্যার তপস্যায় পৃথিবীর বুকে নামে সাঁঝ

কনডম নেয়না ব্যটা মজা নাই পিচ্ছিল গ্যাঁটে
বদমাশ অফিসার যোনী দিয়ে ডুকে যায় পেটে
অসহায় কিশোরটা এই গাঙ্গে ঠাঁই নাহি পায়
স্বর্গের মধু ফেলে নরকের জলে খাবি খায়
অর্থের বিনিময়ে বেচে দেয় ডালিমের বুক
ঝুলে যাওয়া স্তন চায় মরদের অবাদ সুষুক

কান পেতে শুনে ধ্বরা শ্বাপদের মার্গীয় ডাক
একটি উরুতে নামে অজস্র লীঙ্গের ঝাঁক
একটি নারীর পায়ে লুটে যায় পুরুষের কাম
রাত্রী গভীর হলে নারী জপে বিধাতার নাম
গোনিকার যোনী জুড়ে জগতের স্বর্গীয় সুধা
লুটেপুটে পৃথিবী মিটিয়েছে জন্মের ক্ষুধা]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28841014 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28841014 2008-09-10 01:54:22
বিদায় তবুওতো জানালে বিদায়
যে বিদায়ে বেদনার শুরু
শোক মাঠে বেদনার তরু
তবুওতো করিলে রোপন।

আমি নই তোমার আপন!

জানি রোজ পড়ে রবে মন
যাবো হেঁটে ও পথে কখন
শীষ দিয়ে গাইবো কি গান
জোর তালে উঠবে সে টান
তবু তুমি বলে দিলে মোরে
এই পথে আসাবেনা ফিরে

কি বেদনা কত রাগে পুড়ে
শোক গাঁথা আনন্দ সুরে
গেয়ে গেলে বিদায় বেলায়

বন্ধুকে ভুলে থাকা যায়!

তুমি শুধু বন্ধুতো নও
তার চেয়েও বেশি কিছু হও]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28838460 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28838460 2008-09-04 00:08:23
বিগত মটরের ক্ষেতে শুয়ে আরো দুটি
কচি মটরের স্বাদ
আবার চাঁদের আঢ়ালে
প্রেমের আবাদ

আসুক নবান্নের দিনে
প্রেয়সীর আঁচলের ফুল
বসন্তের ফাগুন কাননে
ভালোবাসার রঙ্গিন মুকুল

আসুক, আবার আগের দিন আসুক
ঘৃনা ভরে হলেও একটু ভালোবাসুক।]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28836507 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28836507 2008-08-30 01:24:11
শাণিত ধারা ও চোখ রক্তজবা লাল
ও পেটে চৈত্রের আকাল
এ বুকে বুলেট সারি সারি
ও হাতে শাণিত তরবারি

ও চোখে স্বপ্ন সাধ আশা
ও বুকে স্বাধীন ভালোবাসা
ও হাতে ভাঙ্গা ভিক্ষা থালা
ও পেটে শোক পাথরের মালা

ও চোখে শত্রু হনন রাগ
ও পেটে খরার বৈশাখ
ও মুখে ভালোবাসার বোল
ও হাতের বাঁধন এবার খোল


২.
ও বাঁধন খোলা যদি হয়
ও বুকে তবে কিসের ভয়
ও মুখে উঠুক শ্লোগান
স্বাধীনের নতুন আহ্বান

আহ্বান ভাঙ্গতে কালো হাত
আহ্বান নাশতে শোকের রাত
আহ্বান জাগতে নতুন করে
আহ্বান ডাকতে নতুন স্বরে

এ স্বর সত্য জয়ের সুর
এ সুর মিথ্যা করে দূর
দূর হোক সকল সর্বনাশা
কাছে থাক নিত্য ভালোবাসা
]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28829846 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28829846 2008-08-11 22:18:07
সন্ধ্যা কালী মন্দিরে ঘন্টাধ্বণি- পূজা- আর্চণা
দূর মসজিদে মুয়াজ্জিন সুমধুর আযান
আকাশ, প্রসূত শিশুকে রঙ্গে রঙ্গে সাজান
বন জুড়ে চলছে পাখিদের শেষ বেলা গান
এ সময়ে বন্ধু তোমাকে করি আহ্বান

দেখে যাও দিন গেলে রাতের আঁধারে
কোট খোলে সভ্যরা সভ্যতা কোন হাতে ধরে
দেখে যাও গলি জুড়ে ফুল আর বালিকার পাল
এক হাত সূরা আর এক হাতে পিপিলিকা চাল
চাল চলে মুখ আর বুক জুড়ে দেহের গহীনে
সভ্যতা চলে না মদ আর রমনী বিহনে]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28829193 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28829193 2008-08-10 00:28:56
আটটি লাশ চায়ের কাপের পাশে
পত্রিকায় ছাপানো আটটি লাশ
মাতিয়ে তুলেছে, চায়ের বাতাস
লাশের ভিড়ে খুঁজি শত্রুর মুখ
মুখ দেখে মনে জাগে অবারিত সুখ

সুপ্রভাত বাংলাদেশ
রাজনীতির বলিতে আটটি জীবন শেষ

]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28827766 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28827766 2008-08-05 22:38:17
দাদিমা
আমার ছায়া বৃক্ষের শেষ পাতাটিও ঝরে গেলো, আমার শেষ আশ্রয় আমার অতি আপন, আমার জীবনের শেষ সম্পদ আমার অতি আদরের দাদিমা আমার কাছ থেকে জলে গেলো, আমার হাজার কান্না আর্তনাদ তাকে ধরে রাখতে পারলো না। আমি আর কোন দিন এই অসহায় আমাকে সান্তনা দিতে কারো কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, বিমর্ষ আমাকে একটু আশা, একটু সাহস দিতে আর কেউ নেই আমার ..... বড় কষ্ট হয় এ কথা ভাবতে।

মনে পড়ে... আমাদের কেউ ছিলনা তখন, মা মারা যাবার পর বোনের আশ্রয় টুকুও হরালাম, ভাইটা এক মুঠো অন্নের যোগান দিতে কোথায় যেন চলে গেল, আমার বয়স তখন ১২, আমার ছোট দুই বোন এক ভাই। বাবা নিখোঁজ। আমাদের কান্না ছাড়া আর কোন উপায় ছিল না, বড় অসহায় সেই দিনের এক মাত্র সঙ্গীটিকে আজ হারালাম। আমাদের জন্য জীবনের প্রতিটি ক্ষণ তিনি ভেবেছেন, আমাদের মঙ্গলের জায়নামাজ ভিজিয়েছেন। আমার মনে পড়ে সেই দুঃসহ বেদনার দিনগুলো.....

সপ্তাহে একদিনও আমাদের চুলোয় আগুন জ্বলে নি!!! কি দারুন বেদনার সেই দিন, মানুষের ভাতের মাড়ের অপেক্ষায় কেটে যাওয়া বেদনাভরা ক্ষণ, ছোট ভাইবোনের চোখের পানি আর নিজের অসহায়ত্ব সব মিলিয়ে এক কঠিন জীবনের বড় কঠিন পেষণ, আমি বলতাম....

ও বু.. বু গো..... হেডো বোগে ধইরছে
তো আঁই অন কিত্তাম,
খানা দেন....
আঁরে চোলাই খা,

আমার দাদি কান্নায় ভেঙ্গে পড়তো, আমাদেরকে বলতো কুত্তারছা, আর আমাদের জন্য যে কোন উপায়ে খাবারের ব্যবস্থা করতো। আমার চাচাদের অনেক আছে, তাদের ছিল, তবে আমরা মনে রাখার মতো কোন সহযোগিতা পেয়েছি কিনা মনে করতে পারিনা। আমার দাদি আমার চাচাদের ঘরে খেতো, আমাদের এই অসহায়ত্বের দিনে তার খাবার টুকু আমাদের মুখে তুলে দিত, তবে একজন বৃদ্ধের খাবার চার জন বাচ্চা ক্ষুধা নিবারণের জন্য কতটুকু সহয়ক আমার জানা নেই, জানা আছে আমাদের জন্য আমার দাদির অসীম ত্যাগের অনন্য দৃষ্টান্ত্।

আমি দেখেছি, একটুকরো রুটিও আমাদের ছাড়া মুখে পুরতেন না তিনি। বড় বেশি ভালোবাসতেন আমাদের। আমি সব সময় কাঁদতাম, আমার কষ্ট বেশি সহ্য হয়না, আমার দাদি আমাকে শক্ত করে বুকে চেপে ধরে রাখতো আর বলতো, বাবা আইবো অনেক জিনিস আইনবো......

আমার বাবা এসেছিল, অনেক কিছু নিয়ে, তবে সেই অসহায় দিনের দাদিকে ভোলাতে পারেনি বাবার লাখ টাকার সামগ্রী,,,


]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28827480 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28827480 2008-08-05 00:49:29
শুন্য আগে কেন এক মূহুর্তেই হতো
তুমি আমার আমি তোমার
এখন যে যার মতো

আমরা কেন এমন হলাম
র্নিলজ্জ স্বার্থপর
অথচ
তোমার পাশেই আমার ঘর

পাতা আছে, থাকবে জনম ভর
হাজার চেষ্টাও কি সরবে
অথবা নড়বে একটু খানি
তবুও কি ভরবে

তোমার আঁচল আমার ফুলে
জানি, শুন্যই রবে
আমার হাত, তোমার আঁচল
শুন্যই পাবো মোরা ভবে..]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28826153 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28826153 2008-08-01 00:46:04
পলায়ন জানি অশ্রুর ঠাঁই হয়নি
পরাজিত জীবনের
সম্ভুক স্রোতে......

হাহাকার নিয়ে বেঁচে থাকা

অদ্ভুত মনোবিকার
বিকাশ অহমিকার
মিথ্যাই যার অহং
পলায়ন, শ্রেষ্ট উপহার

একটুকরো খড় নিয়ে পলায়ন
এক সাগর স্বর্ণ্ চুরির সমান
একবুক ভালোবাসা নিয়ে পলায়ন
মনের কাছে জীবনকে অপমান]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28822728 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28822728 2008-07-21 21:00:02
মন থেকে ঝরে ঝাটা দিয়ে কাঁটা তুলি
সুঁই চলেনা তাই....
সাবাল দিয়ে মনের দরজা খুলি

খুলেই দেখি!!
পঁচে গেছে সব..
আগের মত নেই কলরব....
মনের গাঙ্গ পাড়ে
ফুল ঝরার দিন পঁচে গেছে
এখন রক্ত ঝরে....

প্রতি রক্ত কণায়
আঁকা যার আল্পনা....
তার মন থেকে ঝরে গেছে
আমার নাম.....]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28820352 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28820352 2008-07-15 00:52:01
অন্তরালের আলো খর যৌবনের পাতা পাট ক্ষেতে চটের বিছানা
ভরে দেয়, প্রসারিনি ললনার ভরা দেহ খানা
চেয়ে দেখি জীবনের কাছে হারা যৌবনের জ্বালা
শীন্মের কাছে হারা জীবনের উদ্যেম খেলা
যৌবন বেঁচে চলা জীবনের কঠিন চাকা
যৌবন প্রখরতায় জীবনকে বিকিয়ে রাখা

২.
যার স্তনে মিটে মোর রোজকার যৌবন ক্ষুধা
টাকায় বেচে যে অমূল্য যৌবন সুধা
যে কপালে চুম দিয়ে বুকটাকে বুকে চেপে ধরি
আরেকটু.. বলে যার পদতলে গড়াগড়ি করি
অন্তরালে যার কাছে ভিক্ষা চাই এক ফোঁটা রস
আলোতে অনুরোধ- মাগীকে আরেকটি চড় কষ!]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28817212 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28817212 2008-07-06 01:26:31
প্রথম লেখা.... ২০০১ সালের শেষের দিকের কোন এক সময়ে লেখা

হুর নয় পরি নয়
মাটির মানুষ
আপরূপ রূপ দেখে
হারিয়েছি হুঁশ.....]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28816864 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28816864 2008-07-05 01:06:54
এখনও আমারি দুখের নীড়ে
স্বাগত তোমায়
আমাকে দুঃখ দিয়ে
সুখ টুকু কেড়ে নিয়ে
ভুলনা আমায়

আমি তো তোমারি হতে
আজো প্রতি প্রভাতে
পার্থণা করি
নয়নের বারি রাশি
এখনও নিয়ত আসি
তোমাকেই স্মরে....

আমি তো তোমার মাঝে
এখনও সকাল সাঁঝে
তোমাকেই ভাবি
আমাকে উজার করে
আমিতো তোমর পরে
রেখেছি সবি....
]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28814761 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28814761 2008-06-28 23:59:58
ঠাট্টা স্মৃতির গোলায় ভরে
কোন নিঝুম দুপুরে
একটা তুলে এনে পড়ে
যদি কাঁদিস
অথবা হাসিস
অথবা আমায় ভালোবাসিস

সেদিন পেয়ে যাবি সব পরিচয়
কান্নার অন্তরালে
কত বেদনার বাণ ছিল
কত কষ্টের গান ছিল
কত ব্যাথিত প্রাণ ছিল
তোর মুখে ছিল হাসি
অথবা ঠাট্টার বাঁশি


তুই যা-ই করিস
আজো ভালোবাসি
বড় বেশি ভালোবাসি
]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28809518 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28809518 2008-06-14 20:16:25
অকারণ
আঁধারের ভেলায় চড়ে কোথায় চলেছি
আপনাকে কার ভীড়ে ভুলিতে বসেছি
এ কাননে এত ফুল
কেন তবে এত ভুল
কিসের কারনে!!!
ফুলের পাঁপড়িগুলি দলিছি চরণে!

]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28809260 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28809260 2008-06-14 00:10:13
বড় বেশি ভালোবাসি..... দুপুরে সকালে সাঁঝে
আছি
তোমাকে হৃদয়ে পুরে
তোমার মনের ঘরে
বাঁচি

তুমিতো আমাকে নিয়ে
হাজারো স্বপ্ন দিয়ে
সাজো
অনাদি-অনন্ত হয়ে
আমারি হৃদয়ে রয়ে
বাজো

প্রেয়সী, বড় বেশি ভালোবাসি.....]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28808930 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28808930 2008-06-12 19:10:53
বাড়ি বাবা তোর ঘামটা মুছে দিই....
বাবা নেই, আর একমুঠু খা...
আমার বাবারে লেবুর সরবত দে
আহারে রোদে জ্বলে গেলো বাচা

আছে শ্রমের শেষে স্মৃতি নিয়ে কান্নার দিন।

আমি চারপাশে সবুজ খুঁজি
একটি দোয়েলে শীষ
আমি তারে বড় ভালোবাসি

আমার জামরুলের কোলে বেড়ে উঠা দোয়েলের গান
দীঘির জল কি ভুলেছে আমার নাম
এমন সাঁতার কাঁটবেনা আর কেউ

আমি ভালোবাসি তোমারেই বেশি
বড় ভালোবাসি...]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28808647 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28808647 2008-06-11 23:27:14
তাই ভেবোনা, তোমার আমি নই
আমি এখন তোমার ছবি আঁকছিনা
তবুও তোমার রই....

তোমায় ভুলে তোমার পরে
তোমার স্বপ্ন হৃদয়ে পুরে
তোমায় ভুলে থাকি
মন থেকে সব মুছে ফেলে
তোমায় কোথায় রাখি]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28801499 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28801499 2008-05-22 22:21:52
আমার চোখে এখন তোমার আবাস
ভেবেছিলাম, দুরে গেলে ভুলে যাবো সবি
আসলে কঠিন, কঠিন পরবাস
]]>
http://www.somewhereinblog.net/blog/alipranblog/28801074 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28801074 2008-05-22 00:07:52
প্রবাস-১ লেখাটি দুবাই এয়ারপোর্ট থেকে লেখা।]]> http://www.somewhereinblog.net/blog/alipranblog/28795930 http://www.somewhereinblog.net/blog/alipranblog/28795930 2008-05-09 20:21:00