আমার প্রিয় পোস্ট

য়ালোর য়েক্টু পরশ..

অন্ধকার-৪..

১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৫৫

শেয়ারঃ
0 0 0

অতীতের কুয়াশা ভেদ করে ভেসে উঠলো কতো আধভোলা মুখ.. কল্পনায় শুনতে পেলাম সেইসব কন্ঠস্বর যা অনেক দিন আগেই চিরকালের মতো নিরব হয়ে গেছে.. আর সেই সব পরিচিত গান যা এখন আর কেউ গায় না.. আমার জাগ্রত স্বপ্ন যখন ধীরে ধীরে করুণ থেকে করুণতর সূরে নেমে এলো.. তখন বাইরের ঝড়ের হাহাকার পরিনত হলো মূদু বিলাপে.. জানালার কাঁচের উপরে বৃষ্টির ক্রুদ্ধ আঘাত অস্ফুট মৃদু শব্দে পরিণত হলো.. রাস্তার সব শব্দ একে একে থেমে এলো এবং সর্বশেষ বিলম্বিত পথিকের পদশব্দও দূর হতে দূরে মিলিয়ে গেল.. কোথাও একটি শব্দও আর রইলোনা..

একটা ভয়ংকর নির্জনতাবোধ যেন আমাকে জড়িয়ে ধরেছে.. ঘরের মধ্যে চলাফেরা করছি পা টিপে টিপে.. যা কিছু করছি সব চুপি চুপি.. যেন আমার চারপাশে এমন সব শত্রুরা ঘুমিয়ে আছে যাদের ঘুম ভাঙ্গলে মারাত্নক বিপদ হবে..

রাত্রিটার যেন আর শেষ নেই.. আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম.. নিস্তব্ধ, অন্ধকার রাত্রি ঝিম ঝিম করতে করতে আরো নিঝুম অন্ধকার চিলের ডানার মতো একখানা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে.. পৃথিবীর গা থেকে একে একে সব আলোকিতো জিনিস যেন মুছে আসছে..

ঘুম ভেঙ্গে যায়.. জেগে দেখি শরীর আমার কাঁপছে প্রচন্ড.. অন্ধকারে সারা শরীর ঘামে ভেজা.. গলা শুকিয়ে কাঠ.. আর ঘুম আসে না.. সেই নিদ্রাহীন প্রহরগুলোতে জঘন্য অন্ধকারের দিকে তাকিয়ে অতীতের সেই ঘটনা আবার মনে পড়ে যায়.. যা অনেকদিন আগেই ঘটেছিল.. কেন মনে পড়লো আবার?.. ভুলতে পারলাম না তাহলে..

অন্ধকারে বসে আছি.. এত অন্ধকার.. যে নাকের ডগায় মেলে ধরা হাতের অস্তিত্বও যেখানে দেখতে পাওয়া যায়না.. চারদিক ঘিরে থাকা পুরু দেয়ালের মাঝে এত শুণ্যতা যে আর্তচিৎকার, হাহাকার রোজ ব্যাঙ্গ করে প্রতিধ্বনি তুলে তুলে মিলিয়ে যায় একটা সময়.. এই আঁধারেই আমি হাতড়ে চলি রোজ একটুখানি আলোর আশায়.. বাতাসের আশায়.. চার দেয়ালের প্রতিটা ইঞ্চিতে হাত বুলাতে থাকি..এ ক চিলতে ফোঁকড়ের আশায়.. এভাবে এক সময় দম বন্ধ হতে থাকে আমার.. তবু পাগলের মতো উদ্দেশ্যহীনভাবে হাতড়ে চলি.. যদি পাই একটু খানি ফোকড়.. একটু খানি শ্বাস.. একটু খানি প্রাণ.. এক বিন্দু আলো..

তবু খুঁজে পাইনা আমি.. খুঁজে তো পাইনা.. পানি থেকে ডাঙ্গায় তোলা মাছের মতো ছটফট করতে থাকি একটু খানি শ্বাসের জন্য.. আলোর জন্য.. পাগলের মতো চিৎকার করে উঠি আমি.. আর তো পারিনা..পারছি না আমি.. এ দেয়াল ও দেয়ালে কপাল ঠুকে ঠুকে রক্ত ঝরে যায়.. এক বিন্দু আলোর আশায়.. একটুখানি ছোঁয়ার আশায়..

এক সময় সমস্ত আশা ছেড়ে হতাশায় নেতিয়ে পরে দেহ আমার.. চোখ ফেটে পানি ঝরার শক্তিও থাকেনা আর.. দু'চোখের নদীতো শুকিয়ে গেছে সেই কবেই..

হঠাৎ এক স্পর্শ..পবিত্র এক মায়াবি স্পর্শ.. বৈদ্যুতিক শক খাবার মতো ছিটকে উঠি.. এতো অসম্ভব.. না এতো সম্ভব না.. আমি কি ভুল দেখছি.. মায়াবি এক আলো.. তার চারিদিকে দারুন এক মায়াবি আলোর ছটা.. পবিত্র.. সুন্দর সে যে দারুন এক লাল মায়াবি আলো.. আমার দিকে হাত দুটি বাড়ানো.. চোখে, মুখে মৃদু পবিত্র হাসি.. আমি হাত দুটো ধরলাম.. সেও ধরলো.. অন্ধকার কুৎসিত জায়গাটা আলোয় আলোয় ভরে উঠলো.. পবিত্র আলোয়.. এতো আলোতো আগে কখনো ছিলোনা.. আলোইতো ছিলোনা.. পঁচে মরতে ছিলাম এই জঘন্য অন্ধকারে.. অন্ধকারে পঁচে মরা সে যে বড় জঘন্য লজ্জার ব্যাপার.. সে আসলো.. হাত দুটি আমার ধরলো.. আলোয় আলোয় ভরে গেলো চারিদিক.. সারাটা জীবনের জন্য..

অনেক বছর পরের কথা.. দুজন যুবক-যুবতী বসে আছে চুপচাপ কোন এক জায়গাতে.. হঠাৎ তাদের ভিতর থেকে একজন আরেক জনকে বলছে মৃদু স্বরে, মুখে এক দারুন তৃপ্তির হাসি নিয়ে.. 'এই তুমি কি জানো? আমার আব্বু না এখনো আমার আম্মুকে সোনামনি বলে ডাকে!'..

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অন্ধকার-৪..অন্ধকার-৪.. ;
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৫৮
দুরের পাখি বলেছেন: হায় হায় আপনে দেখি নর্মাল লেখতে পারেন । ক্যাম্নে কি ?


সবগুলা পইড়া লই । তারপর কমেন্টামু ।
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে..আমি পারি তো!:)

২. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১০
রাজর্ষী বলেছেন: সুন্দর হইসে। বিডি আইডলকে উৎসর্গ কইরা দিতারেন।
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: রাজর্ষী, ধন্যবাদ আপনাকে।
কাকে উৎসর্গ করতে হবে নাকি না হবে সেটা আমার একন্তই ব্যক্তিগত থাকুক। আপনার থেকে আমার জ্ঞান নিতে হবেনা। নিজের খালি চর্কায় তেল দেন আমাকে দিতে হবেনা। :)

অনটপিক: আপনাকে আমি দুই চোখের কিনারে দেখতে পারিনা। আমার এলাকায় না আসলে খুশি হই অনেক । :)

৩. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৬
অ্যালন বলেছেন: বিশেষ কারণে পূর্বে পোস্টটি মুছে ফেলা হয়েছিল।
পোস্টটিতে আগে যারা কমেন্টস করেছিলেন:

২. ১৫ ই মে, ২০০৯ রাত ৩:৩৪
comment by: ইউনুস খান বলেছেন: শেষটায় আরো সুন্দর হয়েছে। ভালো লাগলো। ভালো থাকুন।

৩. ১৫ ই মে, ২০০৯ রাত ৩:৫৫
comment by: কেল্টূ দা বলেছেন: কিছ্যে মন কারাপ ?

৫. ১৫ ই মে, ২০০৯ ভোর ৫:২৫
comment by: ~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা ... মাইরা য়াসেন, আমি মার্ছিলাম, মুইছা দেয় ;)

লেখা ভাল লাগছে আর ... একটানে পড়তে পারছি, ধন্যবাদ :D
৫. ১৬ ই মে, ২০০৯ রাত ৮:২৯
রাজর্ষী বলেছেন: এইডা অ্যালন না, অ্যালনে পাসওয়ার্ড হ্যাক হইসে।
২০ শে মে, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: মাম্মা..কেউ কি কিসু কইলোনা..আপনে এসে আজাইরা কথা শুরু করলেন..
বাইদা ওয়ে- চোরটা কি আপনে নাকি..নাইলে এত কিসু জানেন কেমনে..

:)

৬. ২১ শে মে, ২০০৯ রাত ১২:৪৬
ঝুমী বলেছেন: লেখাটা জটিল অ্যালন ভাই। তবে সহজ ভাষায় লিখার জন্য +++++++++:)
৭. ২৩ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
চানাচুর বলেছেন: ওই রিশ্কা বামে জাও বামে.. /:)
৮. ২৬ শে মে, ২০০৯ ভোর ৬:৫৬
আবু সালেহ বলেছেন: 'এই তুমি কি জানো? আমার আব্বু না এখনো আমার আম্মুকে সোনামনি বলে ডাকে!'..


সহজ ভাষায় ...সুন্দর করে লিখেছেন....
৯. ৩০ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: বেশ ভাল লাগল পড়ে। চমৎকার হয়ছে।
১০. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
চানাচুর বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: এটা কি ক্যাগাই লেখছেন? :-/



আপনার ডাক নাম ক্যাগা?
১১. ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৩০
রাগ ইমন বলেছেন: আবার কিসের অন্ধকার ?

ভালোই তো প্রেম চলিতেছে দেখি ।

ভালু ভালু
১২. ০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৫৭
মিঞা ভাই বলেছেন: ক্যাগার কিবুডের তোতলামি সার্ছে।
১৩. ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৯
শাওন বলেছেন: য়ামী কিচুই বুজিনি । আন্ধার দেখচি । :-/
১৫. ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:২৬
নিবিড় বলেছেন: ঢিসটিক ঢিসটিক ........:)
১৬. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:১৫
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: অফটপিকি- হাওয়া!!!!! গেলেন কই? পরফাইল পিক ও দেখি বদলাইলো!!! জেডির সাথে ব্রেকাপ হয়া গেছে নাকি? এই কারনেই কি পরফাইল পিক বদলাইলেন;)?
১৭. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫
রোবোট বলেছেন: য়্যালন্সাহেব গেলেন্কৈ? য়াপ্নারে মিস্করি।
১৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭
রোবোট বলেছেন: য়্যালন্সাহেব, য়াপ্নারে য়নেকদিন পর্দেখ্লাম। খবর্কি?




 

মোট সময় লেগেছে ০.৯৭৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই