প্রেম, পরকীয়া অথবা বিয়ে - বেছে নাও।

২৮ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০৯

শেয়ার করুন:                   Facebook

প্রেম, পরকীয়া এবং বিয়ে - তিনটিতেই একজন ছেলে এবং একজন মেয়ের উপস্থিতি জরুরী। তারপরও তারা কত ভিন্ন:
ক) প্রেম: যখন 'ভালবাসি' এই অর্থহীন কথাটি বলবার জন্য আমি অসংখ্যবার দিনে ফোন করি।
খ) পরকীয়া : যখন আমি তার হাসবেণ্ড কখন অফিসে যাবে এটা জানার জন্য ফোন করি।
গ) বিবাহ : যখন আমি ফোন করি, ছেলেকে স্কুল থেকে কে আনবে এই তর্ক জুড়ে দেবার জন্য।

ক) প্রেম: যখন আমি আমার প্রেমিকার সাথে সবকিছূ শেয়ার করতে চাই।
খ) পরকীয়া : যখন উদ্দেশ্য সিদ্ধির পর আমি তাকে ট্যাক্সি ভাড়া দেবার কথা দু'বার চিন্তা করি।
গ) বিয়ে: যখন আমার চিন্তা করার কোনো সুযোগই নেই।

ক)প্রেম: যখন আমি প্রেমিকার জন্য পাতার পর পাতা কবিতা লিখি।
খ) পরকীয়া : যখন পার্টনারের ফোন নাম্বারটা লেখার পর কবিতা টবিতা আর লেখা হয় না।
গ) বিয়ে: যখন আমি ব্যাংকের চেক লিখে লিখে কান্ত।

ক) প্রেম: বিদায়ের সময়, মন খারাপ করে বলি, আই উইল মিস ইউ অল থ্রু।
খ) পরকীয়া : বিদায়ের সময় বলি, সেইম টাইম, সেইম প্লেস, নেক্সট উইক, অনলি অন ইওর হাউস।
গ) বিয়ে : কিছূই বলি না, একধরণের স্বস্তি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই।

ক) প্রেম: ভার্সিটিতে প্রেমিকার সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিতে গর্ববোধ করি।
খ) পরকীয়া: যখন আমি বন্ধুদের কাছে বিষয়টা গোপন রাখি এবং বদ্ধ রুমের ভেতরই বেশি সাবলীল বোধ করি।
গ) বিবাহ: গর্ব, লজ্জা, ভয়, সাবলীলতা এসব কিছুর উধের্্ব যখন আমি - বেঁচে থাকাটাই বড় ব্যাপার, তাই না?

ক) প্রেম : বুকে বোকার মত একধরণের সাহস কাজ করে, এবং আমি কাউকে কেয়ার করি না --- আই আম দ্যা লর্ড।
খ) পরকীয়া : বুকে সাহস থাকে না, এবং কেউ জেনে গেল কি না এই চিন্তায় আমি সবাইকে কেয়ার করি।
গ) বিয়ে : আই আম নো মোর লর্ড------- জাস্ট এ slave।

ক) প্রেম: যখন ব্রেক আপ এমন এক স্মৃতি ---- আমি ভুলতে পারি না।
খ) পরকীয়া: যখন একসঙ্গে থাকার স্মৃতি আমি দৈনন্দিন জীবনে মনে করতে চাই না।
গ)বিয়ে: যখন আমি গাইছি: দিনগুলো মোর সোনার খাচায় ---------।

ক) প্রেম: যখন প্রেমিকার সাথে বসে রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হয়, আহা রবীন্দ্রনাথ বুঝি গানটা কেবল আমার জন্যই লিখেছেন।
খ) পরকীয়া: যখন পার্টনারের সাথে রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হয়, রবীন্দ্রনাথ লোকটার মধ্যে কোনো ভেরিয়েশেন নেই।
গ)বিয়ে: আরে ভাই, বউয়ের প্যানপ্যানানি শুনবো না মিউজিক শুনবো??????

ক) প্রেম: যখন আমার প্রেমিকার সব কিছুই আমাকে আকর্ষণ করে।
খ) পরকীয়া: যখন আমার আকষর্ণের কেন্দ্রবিন্দু কেবল একটি জায়গা।
গ) বিয়ে: যখন একটি জায়গা বাদে সারা পৃথিবী আমার কাছে অদ্ভুত আকষর্ণীয় মনে হয়।

[এই লেখার প্রতিটি চরিত্র কাল্পনিক। উপরোক্ত তিনটি অভিজ্ঞতার মধ্যে মাঝে মধ্যে প্রেমের স্বাদ লাভ করার কিঞ্চিত অভিজ্ঞতা আমার হয়েছে। উত্তম পুরুষে লেখা দেখে আপনারা দয়া করে মনে করবেন না ----- আমি তিনটিতেই সিদ্ধহস্ত। সেেেত্র আমার চরিত্রের উপর কালো দাগ পড়বে এবং শুধু প্রেমের অভিজ্ঞতা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে----- বাকি দুটো পাওয়া হবে না।]

 

 

  • ১২ টি মন্তব্য
  • ২৭২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৯
comment by: অতিথি বলেছেন: নো কমেন্টস।
২. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩১
comment by: আলভী বলেছেন: ফুলেরও জলসায় নীরব কেন আপনি কবি ?
৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৬
comment by: অতিথি বলেছেন: বেদম মজার।
পরকীয়া জিন্দাবাদ।
৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৬
comment by: অতিথি বলেছেন: হাছানি চুর ভাই?
৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৬
comment by: অতিথি বলেছেন: 0_o
৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৬
comment by: অতিথি বলেছেন: শরম লাগে তারপরেও সহমত@চুনি্ন

হি হি হি
৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৪
comment by: অতিথি বলেছেন: হেজাব কী দেইখা তেজাবী হাসি দ্যায়?
আর অই মিয়া পোস্টার - আপনের লেখায় চরিত্রতো খুঁইজ্যা পাইলাম না, চারিত্রিক সাট্টিফিকেট দিলেন কার লাইগ্যা?

জয় ফরকীয়া।
৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৮
comment by: অতিথি বলেছেন: গোধূ দেইখা নাচু চুনি্ন ভাবীর কতা ভাইবা..............হি হি হি
৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:২০
comment by: আলভী বলেছেন: গোধুলী : চরিত্রের সার্টিফিকেট ভীষণ দরকার ------ আফটার অল -------একদিন না একদিন তো -------
১০. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১১
comment by: একজন ব্লগার বলেছেন: মাঝখানেরটা বাইছা নিলাম!:D
১১. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৬
comment by: সাঈফ শেরিফ বলেছেন: প্রেম নয়, পরকীয়া নয়, বিয়ে নয়, নিভৃতচারী সন্ন্যাসবাদই প্রশ্ন ও ঝামেলা মুক্ত শ্রেষ্ঠ সমাধান।
১২. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০০
comment by: একজন ব্লগার বলেছেন: হাহাপগে!:)

 



 


দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৫৭১