আই অ্যাম ডিজ্যাবলড

২৬ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩২

শেয়ারঃ
0 0 0

শমিতা বসেছিল আমার ঠিক মুখোমুখি ।

একটা টেবিল -
দুদিকে আমরা দুজন।
মাঝখানে কিছু খাবার - যেমনটি সবসময় থাকে।
খাবারটা ছিল বরাবরের মত উপলক্ষ্য।
আসলে আমরা যাচাই করে নিচ্ছিলাম পরস্পরকে।
যেন টেবিলে খাবার নয় -
মাঝখানে সাজানো দাবার ঘুঁটি।

এর আগে ওর সাথে আমার দেখা হয়নি -
কথা হয়েছে শুধু -
মেসেঞ্জারে, টেলিফোনে ।
হয়েছে ছবি বিনিময়।
অবশ্য ছবি বিনিময়ের তেমন কোনো প্রয়োজন ছিল না ।
কথায় কথায় পার করা রাতগুলোতে দুজন দুজনকে এত ভাল চিনে গেছি যে
ছবিটা ছিল বাহুল্য - শুধুই বাহুল্য।

সচেতনভাবে নয় -
অনেকটা অগোচরেই মিলিয়ে নিচ্ছিলাম মনে আঁকা ছবিটাকে।
সেই চোখ -
যে চোখ ছিল বনলতা সেনের,
সেই হাসি -
যে হাসি দেখেননি বলে বোদলেয়ার বিষণ্নতার কবিতা লিখেছেন ভুরি ভুরি,
সেই জীবনের ইংগিত মাখা আবির্ভাব -
যে আবিভর্াবের জন্য পুরুষ ভালবাসে নারীকে।

আবেগ, সৌন্দর্য এবং জ্ঞানের এমন অপরূপ ককটেল আমি আগে আর খাইনি।

ফোনে অনেক কথাই বলা যায় -
যেগুলো বাস্তবে খুব হাস্যকর শোনায়।
ফোনে খুব সহজেই কাউকে চুমুখেতে চাওয়া যায় -

সামনাসামনি এলে চেনা কথার মাঝে অচেনা শংকা আসে।
মুখোমুখি বসে-
আমার একটু যেন লজ্জা লাগছিল।
একই সাথে হচ্ছিল ভয় - নিজেকে ভয়।

ভয় পাবার কারণ আমার অক্ষমতা,
আমি ভালবাসতে অক্ষম।
যখনই মনে করি কারো হৃদয়ের ইঞ্চিদুয়েক দূরত্বে চলে এসেছি-
তখন সিন্দবাদের ভুতের মত আমার ঘাড়ে চেপে বসে কিছু স্মৃতি -
অনেককাল আগে দেখা একটি নিষ্পাপ মুখ,
যে মুখের দিকে কারণ ছাড়া তাকিয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা-
যার সাইনো সয়ডাল ওয়েভের মত বাঁকানো ঠোঁটের হাসি
আমাকে ভালবাসার শীর্ষেতোলে খুব সহজেই।

না থেকেও মানুষ থাকে মানুষের মাঝে-
কত তীব্রভাবেই না থাকে !

আমি বসে আছি - কফিশপে।
সামনে খাবার - এক মগ কফি।
টেবিলের ওধারে এখন আর শমিতা একা নেই-
সাথে আছে আমার স্মৃতির ভূত।

আমি শমিতাকে যেন ঠকাচ্ছি ------
নিজের কাছে নিজে বড্ড ছোট হয়ে যাই।

আমি সত্যিকারের পুরুষ ----
ঠগ, বাটপার এবং স্বভাব ভন্ড,
স্বপ্ন দেখতে আর দেখাতে জানি,
সফল করার তপস্যা জানি না।

[ হয়তবা কথাগুলো বানিয়ে বলেছি -
হয়তবা বোঝাতে পারিনি যা বোঝানোর কথা -
হয়তবা এই আমি আমি নই -
আসল আমি'র ছিন্নভিন্ন কোনো উচ্ছিষ্ট ]

 

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৪
অতিথি বলেছেন: ঝাকঝকা চিত্রকাব্য!
২. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৫
অতিথি বলেছেন: টাইটেলে একটা 'ড' যোগ হলে ভালো হতো।
৪. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৭
অতিথি বলেছেন: কবিতা ভালৈছে
৫. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৭
আলভী বলেছেন: চোর> সঠিক। কিন্তু 'ড' আর দেব না। থাকুক নাহয় ভুলটা। ভুলে ভরা জীবন আমাদের।
৭. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৮
আলভী বলেছেন: সুমন> আসলে আমি কবি টবি না - কবিতা লিখব বলে লাইনগুলো লিখিনি - কবিতা কিভাবে লেখে - ছন্দ, মাত্রা জানি না।
৮. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:২৫
কনফুসিয়াস বলেছেন: আলভী,
কবি না হইয়াই যদি এইরকম কবিতা আসে, তাহলে আরো বহুদিন এরকম অ-কবিই থেকে যান। আমরাও লাভবান হই।
৯. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৩২
আলভী বলেছেন: কনফুসিয়াস > আমি বিনয় করছি না। কবিতা কিভাবে লেখে আমি আসলেই জানি না। আপনি আমার বন্ধু বলে হয়ত বা নিরপেক্ষভাবে আমাকে বিচার করতে পারছেন না - u r biased .
ব্লগে আপনিও কবি, রাগ ইমনও কবি, মৃন্ময়ও কবি - আবার আপনি আমাকেও কবি বলছেন - আপনি প্রথম তিনটি নামের উপর ফেয়ার judgement করছেন না।
১০. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৫
রাহী বলেছেন: গল্প নাকি কবিতা নাকি গদ্য-কবিতা - তা জানি না... শুধু বলতে পারি, "অসাধারণ" লাগল । . . . চেনা সাধারণ অনুভূতিগুলোর অসাধারণ প্রকাশ . . . .

আরও আরও পোস্ট আশা করছি . .
১১. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৮
রাগ ইমন বলেছেন: কবিতা না লিখতে চাইলেও কবিতা হয়ে গেছে । অনেকেই বোঝে না, শব্দ সাজালে কবিতা হয় না, জীবন যখন শব্দে সাজে , তখন হয় কবিতা , তখন সৃষ্টি হয় সত্যিকারের সাহিত্য।

সেই অর্থে এত জীবন্ত কবিতা অনেক অনেক দিন দেখি নাই । মন ছুঁয়ে গেল।

একটা কথা বলবো? এইটা যদি সত্যি ঘটনা হয়ে থাকে , আপনার ককটেলকে হিংসা হচ্ছে। আর মনে হচ্ছে , সে যদি আপনার বর্ননা মত হয়ে থাকে , তাহলে মনে হয় একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। স্মৃতিকে ভুলে যাওয়াটা মোটেই প্রয়োজনীয় নহে , দরকার শূন্যতাটুকু পূর্ণ করে দেওয়ার সুযোগ কক্টেল জাতীয় কাউকে দেওয়া ।

আবারও, সত্য মিথ্যা যাই হোক, কবিতাটা অসাধারন হয়েছে!

" ভুলে যাওয়া মানে তোমাকে ভুলে যাওয়া নয়।
শুরু করা মানে তোমাকে শেষ করা নয়।
তুমি মানে ভালোবাসার প্রথম পাঠ ।
বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় , গন্ডি পেরোলেই অপু দুর্গার মাঠ -
জীবন কবিতা লিখবো বলে আমরা কি ভুলে যাই বর্ণমালা?
বর্ণমালা আর কবিতা - নয় কেউ কারো প্রতিস্থাপন -
দুটোই আপন! "
১২. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫২
অতিথি বলেছেন: পদ্যা লেখেন আর গদ্য, রিলেট করা গেছে। শেষ আট লাইনের প্রথম চারটা লাইনের তিনটা ঠিকই আছে। চতুর্থটা মোটেও কোন ডিজএ্যাবেলিটি না, একই লেংথে গিয়ে ব্যাট চালানোটা একটু ধৈর্য্য ডাপেক্ষ, এই যাহ্!

আপনি দারুন লেখেন, এটা কি বলা হয়েছে?
১৩. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫২
রাগ ইমন বলেছেন: কবিতা না লিখতে চাইলেও কবিতা হয়ে গেছে । অনেকেই বোঝে না, শব্দ সাজালে কবিতা হয় না, জীবন যখন শব্দে সাজে , তখন হয় কবিতা , তখন সৃষ্টি হয় সত্যিকারের সাহিত্য।

সেই অর্থে এত জীবন্ত কবিতা অনেক অনেক দিন দেখি নাই । মন ছুঁয়ে গেল।

একটা কথা বলবো? ককটেলকে হিংসা হচ্ছে। আর মনে হচ্ছে , সে যদি আপনার বর্ননা মত হয়ে থাকে , তাহলে মনে হয় একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। স্মৃতিকে ভুলে যাওয়াটা মোটেই প্রয়োজনীয় নহে , দরকার শূন্যতাটুকু পূর্ণ করে দেওয়ার সুযোগ কক্টেল জাতীয় কাউকে দেওয়া ।

আবারও, কবিতাটা অসাধারন হয়েছে!

" ভুলে যাওয়া মানে তোমাকে ভুলে যাওয়া নয়।
শুরু করা মানে তোমাকে শেষ করা নয়।
তুমি মানে ভালোবাসার প্রথম পাঠ ।
বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় , গন্ডি পেরোলেই অপু দুর্গার মাঠ -
জীবন কবিতা লিখবো বলে আমরা কি ভুলে যাই বর্ণমালা?
বর্ণমালা আর কবিতা - নয় কেউ কারো প্রতিস্থাপন -
দুটোই আপন! "
১৪. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫৩
অতিথি বলেছেন: স্যরি, *পদ্য* এবং *সাপেক্ষ* হবে।
১৫. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫৫
অঃরঃপিঃ বলেছেন: কবি হইতে হইলে কোনো বিশেষ স্কুল থাইক্যা পাশ দিতে হইব আমি মানি না। কই য্যান পড়ছিলাম- জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। যোগ করি- অনুভূতির ঝরঝরে প্রকাশও সেই শর্তপূরণ করে। আলভী আপনে সেই হিসেবে অবশ্যই কবি।
১৬. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫৭
রাগ ইমন বলেছেন: চোরের সাথে একমত , কবিতা সাধারনত পড়ি , এই কবিতাটা পড়ার সাথে সাথে চোখে দেখতেও পেলাম । অভিনন্দন ।
আর কনফুরে কি বললেন?
আপনার এবং অন্যান্যদের নামের পাশে আমার নাম -- হে হে হে--- আসলেও মানায় না ভাই । আমি বড় জোর ছড়াকার।
আর চিত্রকাব্য? আমড়াগাছে আম ফলানোর চেষ্টা হয়ে যাবে
১৭. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৩
রাহী বলেছেন: রাগ ইমন আপু, আহ... খাঁটি কথা বলেছেন, " . . জীবন যখন শব্দে সাজে, তখন হয় কবিতা....." ।। ইমনাপু, আপনার কবিতাও কিন্তু খুব ভালো লাগে . .
আর আলভী, কবিতা কিভাবে লিখতে হয় তা জানিস না.. এই কথা আমাকে বিশ্বাস করতে বলিস ?
বিনয়ের বাড়াবাড়ি করবেন না কেউ . . .
১৮. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৬
আলভী বলেছেন: কারেন্ট ছিল না - এবার একে একে উত্তর দিচ্ছি।
ধূগো : ভেজা ধন্যবাদ।
রাহী : বন্ধু আমার--- তুমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছ --- তোমাকেও বাড়াবড়ি রকমের ধন্যবাদ।
১৯. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৮
অতিথি বলেছেন: [link|http://www.somewhereinblog.net/trivuzblog/post/28695241|
২০. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৫
আলভী বলেছেন: রাগাপু> আপনে তো আমারে জাতে উঠায়ে দিলেন ------আপনি আমার মত ছাগলের ব্লগে মাঝে মাঝে আসেন এটাই আমার জন্য যথেষ্ট ছিল - কিন্তু সার্টিফিকেট দিয়া দিলেন - আমি ধন্য।
২১. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১০
আলভী বলেছেন: রাগাপু> একটা কথা বলা হয়নি আমার পোস্টের চেয়ে আপনার কমেন্ট বেশি ভাল ছিল।
২২. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৬
আলভী বলেছেন: অ:র:পি: হিসেবটা আসলেই অনেক সহজ করে দিলেন। থ্যাংকস। আর আপনার কমেন্ট এর লাইনটা আমার খুব প্রিয় কবিতা। আবু জাফর ওবায়েদুল্লাহ আমার প্রিয় একজন কবি।
২৩. ২৬ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪০
অতিথি বলেছেন: আলভী, টাইটেলে একটা ডি যোগ করে নিলে ভালো হয়, হয়তো।
২৪. ২৬ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
আলভী বলেছেন: ধ্রপদী এবং চোর> আপনাদের দাবী মেনে নিলাম। and i love u both
২৫. ২৬ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
অতিথি বলেছেন: we love u too(ক্লোজাফাসি)
২৬. ২৬ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
অতিথি বলেছেন: (ক্লোজাপ হাসি)
চোরেরটাও আমি বলে দিলাম।
২৭. ২৬ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
অতিথি বলেছেন: হাসি হয়না কেন??????????????????????
২৯. ২৬ শে জানুয়ারি, ২০০৭ রাত ৯:১০
ঝরা পাতা বলেছেন: ভিন্ন স্বাদের ভিন্ন কবিতা। আমিও 5 দিলাম।
৩০. ২৭ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:১৫
আলভী বলেছেন: ঝরা> মন্তব্যে 5 দেয়ার অপশন থাকলে আমি আপন সহ সবাইকে 5 দিতাম।
৩১. ২৯ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৫
অতিথি বলেছেন: ভয় পাবার কারণ আমার অক্ষমতা,
আমি ভালবাসতে অক্ষম।
যখনই মনে করি কারো হৃদয়ের ইঞ্চিদুয়েক দূরত্বে চলে এসেছি-
তখন সিন্দবাদের ভুতের মত আমার ঘাড়ে চেপে বসে কিছু স্মৃতি -
অনেককাল আগে দেখা একটি নিষ্পাপ মুখ,
যে মুখের দিকে কারণ ছাড়া তাকিয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা-
যার সাইনো সয়ডাল ওয়েভের মত বাঁকানো ঠোঁটের হাসি
আমাকে ভালবাসার শীর্ষেতোলে খুব সহজেই।

না থেকেও মানুষ থাকে মানুষের মাঝে-
কত তীব্রভাবেই না থাকে
৩২. ২৯ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৮
অতিথি বলেছেন: আমার সাথে চরম মিল খুঁজে পেলাম।

হয়তবা এই আমি আমি নই -
আসল আমি্থর ছিন্নভিন্ন কোনো উচ্ছিষ্ট
৩৩. ২৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৮
আলভী বলেছেন: মৃন্ময়> হয়ত বা আমি আর আপনি একই ব্যক্তি - দুই নিক।
৩৪. ২৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৫
অতিথি বলেছেন: দারুন বলেছেন। কে জানে কার ভেতর কে বসত করে!
ভূতটা তো আমার ঘাড়ে চেপে বসে... যখন তখন।
৩৫. ২৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৩
আলভী বলেছেন: সবগুলো মানুষ অন্তরে এক - শুধুশুধু বিভেদ।
৩৬. ২৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩১
আলভী বলেছেন: মৃন্ময়> ভূত ঘাড়ে চেপে বসা যদি অসুখ হয় - তবে প্রার্থনা কর - আপনার এই অসুখ যেন কোনোদিন না সারে।
আমার নিজের ক্ষেত্রে অন্ত আমি সারাতে চাই না।
৩৭. ২৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:২১
ইমটি বলেছেন: ভালো লাগলো
৩৮. ২৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৯
আলভী বলেছেন: ইমটি> আপনার নামের অর্থ কী?
৩৯. ২৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৯
অতিথি বলেছেন: মনেহয় 'সাইনবোর্ড
৪২. ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:২১
কনফুসিয়াস বলেছেন: আলভী,
অপ্রাসঙ্গিক প্রশ্ন।
আপনি কোন সি.সি.? কোন ইনটেক?
৪৩. ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১২
আলভী বলেছেন: কনফু> আপনকেও একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন: আপনে কেমনে জানলেন?
আমি বি. সি. সি. - 16 তম।
আপনি?
৪৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:২৮
মধুমতি বলেছেন: ওরে বাবা, চোরের বন্ধুবান্ধবও তো কবি - দেখা যায়।
৪৬. ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৩১
তাসনিম নুসরাত বলেছেন: "না থেকেও মানুষ থাকে মানুষের মাঝে-
কত তীব্রভাবেই না থাকে !"
কিভাবে লিখেন এতো সুন্দর করে?
৪৭. ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৩
কালপুরুষ বলেছেন: আলভী,
প্রথমদিন পড়েই মন্তব্য করেত যেয়ে মন্তব্য করতে পারিনি। খুব ভাল লেগেছে লেখাটা। আমি পড়ে মুগ্ধ। আর কিছু বলার নেই। বাকিটা ভাবার।
৪৮. ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১২
অন্ধকার বলেছেন: আমার কথা আপনি লিখলেন কেমনে? এই গোপন কথা তো আপনারে বলি নাই! অদ্ভুত মানবজীবন!!
৪৯. ১৯ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
আলভী বলেছেন: তাসনিম, কালপুরুষ ও অন্ধকার> অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতেছি না, এই পুরনো পোস্ট হুট করে কার চোখে পড়ল। ধন্যবাদটা মনে হয় তাসনিম একটু বেশিই পাবে।
৫০. ১৯ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
প্রিজম বলেছেন: আই অ্যাম ডিজ্যাবলড কথাটা কী ঠিক হলো?

 

মোট সময় লেগেছে ১.০৩১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ