অদ্ভুত আঁধার এক (মুছে দেয়া এবং সংশোধনের পর)

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৩৪

শেয়ারঃ
0 0 0

পিতার মৃত্যুর পর-
শান্তিপুরের মাটি জলে লেগে গেল অশান্তির দাবানল।
ক্ষুধার্ত সন্তানকে ছুঁড়ে ফেলে
মা ছুটলেন উটের পিঠে, খদ্দের ধরবেন বলে।

রক্ত যেন মৃত সঞ্জীবনী,
রক্তের নোনতা গন্ধে প্রাণ পেল মৃত শকুনের দল -
পায়ে হেঁটে,
বাসে চেপে,
এ্যরোপ্লেনে উড়ে
ছেয়ে ফেলল শান্তিপুরের আশ্চর্য সুন্দর আকাশ ।

সোনাঝরা ভোর শুরু হতে না হতেই,
সূর্যের বুকে কে যেন এক পোঁচ কালি ছুঁড়ে দিল।
হঠাত্ গোধূলিতে চেনা মুখগুলি কী আশ্চর্য রকম বদলে গেল!

স্বর্গ হতে নেমে আসা
শিশুর মুখ ফসকে বেরিয়ে এলো দুর্বোধ্য কোনো খিস্তি।
যুবক শশব্দে চড় কষাল যুবতীর গালে।
ক্যানভাস কুঁচি কুঁচি করে ছিঁড়ে শিল্পী বললেন-
'দেখি কন্ট্রাকটারি করে যদি কিছু পয়সা করা যায়!'

নির্বাসনে গেল-
সত্য,
কবি ও দ্রষ্টা,
নারী ও ভ্রষ্টা।

তবু বেঁচে রইল কিছু মানুষ।
বেঁচে রইল,
তবু যেন বেঁচে নেই -
বেঁচে থাকার প্রতি এমনই ঘৃণা তাদের ।

ক্ষমা করো হে সভ্যতা,
ক্ষমা করো হে ঈশ্বর।
আমি এক অসময়ের কবি-
ভুলে যাই এর সবটুকুই নিয়তি...

 

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৭ রাত ১০:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৭
অতিথি বলেছেন: সাবাশ আলভী, সাবাশ!
সুন্দর লেখা...।
২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৮
নজমুল আলবাব বলেছেন: খুব খুব ভাল লাগল, খুব
৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৭
আলভী বলেছেন: তীরন্দাজ > ধন্যবাদ অনেক।

নজমুল আলবাব> আপনার দেয়ালের দাগ পড়ে আমার যতটা ভাল লেগেছে , সে তুলনায় কিছুই না।

পথিক> হবে হয়ত। আপনার বইগুলো পড়ব। আমার ফ্রেন্ডে র কাছে আছে।
৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৯
অতিথি বলেছেন: ভালো লাগছে...
৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৩০
আলভী বলেছেন: ভাস্করদা এবং ধুগো> ধন্যবাদ।
৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
অতিথি বলেছেন: জব্বর হইছে...
বিশেষকরে উপলব্দিটা ভালো লেগেছে......
৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:১৩
অসীম বলেছেন: অন্তরে কান্দে জন্মের পাপ, মরি না কইয়া কি তার তাপ!
১০. ০১ লা মার্চ, ২০০৭ সকাল ৮:২১
অতিথি বলেছেন: আগ্রাসন...
আক্ষেপ...
আকাংক্ষা...
আবিভর্াব---- প্রস্থান।
১১. ১০ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
আলভী বলেছেন: কিছুদিন পর ব্লগে এলাম।
আবু সালেহ, মৃন্ময় এবং অসীম ধন্যবাদ।
১২. ১১ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
নজমুল আলবাব বলেছেন: হ, কিছুদিন না বেশ কিছুদিন। কি হইছেরে ভাই? না দেখলেতো মন কেমন করে। ভাল আছেনতো?
১৩. ১১ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
আলভী বলেছেন: ভাল আছি নজমুল ভাই। খুব ভাল। ঢাকার বাইরে কিছু কাজ পড়ছিল। গ্রামে ----- ঐখানে ছিলাম। আপনি কেমন আছেন, আপনার কবিতারা কেমন আছে?
১৪. ১১ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
নজমুল আলবাব বলেছেন: আছি কোন মতে! কবিতারাও আছে। অপুষ্টিতে ভোগতাছে!!!
১৫. ১১ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
আলভী বলেছেন: সত্যিকারের কবির কবিতা অপুষ্টিতে ভুগলে আমাদের মত অকবিদের কী হবে?
শিগগির পুষ্টির ব্যবস্থা করেন।
১৬. ১১ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
নজমুল আলবাব বলেছেন: হা...হা...হা... সত্যিকারের কবি!!! কিযে বলেন। মিথ্যাকারের কবি বলে কিছু আছে নাকী? যে সত্যিকারের কবি হবে!!! বাংলাদেশে কোন অকবি নাই, এদেশে সবাই কবি। মায় হু.মু. এরশাদ পর্যন্ত
১৭. ১১ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
রাগ ইমন বলেছেন: হ, ভাবছি কবিতা আর লিখুম না ।
কবিরা সব খারাপ লোক!
১৮. ১৪ ই মার্চ, ২০০৭ রাত ৮:১৪
আলভী বলেছেন: ইমন আপু> অনেকদিন পর এলেন আমার ব্লগে।
২০. ১১ ই মে, ২০০৭ রাত ১০:২১
আলভী বলেছেন: কৃতজ্ঞতা @ অনুভূতিময়।
২১. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৩৬
ধূসর ছায়া বলেছেন: আগুন....ফায়ার বিগ্রেড কই ????
২২. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৪৮
আরিফ জেবতিক বলেছেন: প্রশ্নবিহীন,দ্বিধাবিহীন ৫!
২৩. ১১ ই মে, ২০০৭ রাত ১১:২৭
সুনীল সমুদ্র বলেছেন: গত বছরের তুলনায় এ বছর ব্লগে ঢুকেছি খুব কম। তাই, ঠিক জানা নেই, এ মুহূর্তে ব্লগের 'একটিভ' কবি কে কে আছেন....।

তবে, আলভী যে কবিতা লেখায় যথেষ্ট পারদর্শী তা' বোঝা গেল তার কবিতার আধুনিকতা, শব্দ চয়ন ও শব্দের গাঁথুনীর পরিপক্কতা দেখে।

ভাবছি সময় পেলে তাঁর অন্যান্য লেখাগুলোও পড়বো। ভাল কবিতার জন্য অনেক ধন্যবাদ।
২৪. ১২ ই মে, ২০০৭ রাত ১২:৫৩
আলভী বলেছেন: ধূসর ছায়া, জেবতিক আরিফ, সুনীল সমুদ্র> কৃতজ্ঞতা।
২৫. ১২ ই মে, ২০০৭ রাত ১:০৪
ফাহা বলেছেন: বার বার পড়ি-
"ভুলে যাই এর সবটুকুই নিয়তি..."

 

মোট সময় লেগেছে ০.৯৪৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ