সঠিক পরিসংখ্যান জানি না। তবে আমার ধারণা - মিরপুর, মোহাম্মদপুরে ঢাকা শহরের মোট মানুষের একটা বিরাট অংশ বাস করে।
এই মানুষগুলোর একটা বিশাল অংশ আবার চাকরি করে গুলশান, বনানী, বারিধারায়। প্রতিদিন সকালে বাস, সি এন জি, প্রাইভেট কারে তারা অফিস যায়। আবার বিকেলে ফিরে আসে।
খুব সৌভাগ্যবান - যারা ক্যান্টনমেন্ট এর ভেতর দিয়ে যাতায়াত করতে পারেন, তারা ছাড়া এই অসহায় মানুষগুলোর অফিস যাবার জন্য একটিমাত্র পথ আছে - র্যাংগস বিল্ডিং থেকে মহাখালী পর্যন্ত তাই অসহায় যানজট।
বিষফোঁড়ার মত বিকল্প পথ জুড়ে আছে ক্যান্টনমেন্ট। অসাধারণ সব ব্যাপার ঘটে সেখানে। তাই, সাধারণের প্রবেশ নিষেধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



