যাপিত জীবন - ২: আমার গত সপ্তাহের অপরাধসমূহ (যা মানুষ হিসাবে আমাকে কয়েকস্তর নীচে নামিয়ে দিয়েছে)

০২ রা মে, ২০০৭ রাত ২:১১

শেয়ার করুন:                   Facebook


দিনশেষে মনটা খুব ভার ভার লাগে।

সারাদিন কাজের চাপে বুঝতে পারিনি, কোথায় যেন একটা আঘাত লেগেছে। গুরুতর আঘাত!
ব্যান্ডেজ, মালিশ, ওষুধে এ আঘাত যাবার নয়।

ছোট ছোট অনেকগুলো বাচ্চা। ক্যামেরা, লাইট, অ্যাকশন বোঝে না। রোল দেবার পর হা করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। আপদ!

অনেক বুঝিয়ে শুনিয়ে, কখনও বকা দিয়ে ওদেরকে অন্যদিকে ফেরাতে হয়। তার মধ্যে একজন আবার কানে শোনে না - নাম ময়না। ওকে বুঝিয়েও লাভ নেই। ইশারায় কথা বললে একটু আধটু বোঝে। আমি আবার ধৈর্য্য ধরে ইশারায় বোঝাতে পারি না। অল্পতেই বিরক্ত হই।

আরো আছে-
'বাবু' - হাঁটতে পারে না। হুইল চেয়ারে বসে কাস করে।
'আনোয়ার' - চার হাত পা এক করে পশুর মত হেঁটে ব্ল্যাক বোর্ডে যায়।
ঝলসে যাওয়া মুখের একটা মেয়েও আছে। কতই বা বয়স !!! ৭ /৮। অথচ কে যেন মুখটা ঝলসে দিয়েছে।

ওদের এই মুখগুলোকে কত বেদনার্তভাবে পরিবেশন করা যাবে সেই চেষ্টাতে আমার ঘাম ছুটে যায়।
বাবু যে পা ডলে ডলে হাঁটে, এই শটটা একটা প্যারালাল ট্রলিতে নিতে হবে।
ময়নার হিয়ারিং এইড এর একটা কোজ আপ চাইই চাই।
এই ডকুমেন্টারী দেখিয়ে এনজিও বিদেশ থেকে টাকা আনবে। ভালমত ছবি না বানালে বিদেশীরা দেখবেই না।

সারাটা দিন গাধার মত খাটি। অযথা চিত্কার করি:

- 'নিয়াজ, ওয়াইড আঙ্গেলটা অর্ধেক করেন। পুরোটা দরকার নাই'।

- 'মাল্টি টেনটা দিয়েন না। সোলার দিয়ে ফিল লাইট দেন। কী বললেন, সোলার দিয়ে ফিল দেয় না। ঠিকাছে, আমরা আজ থেকে শুরু করলাম। কেউ না দিলেও আমরা দেব। লুমিয়ের ব্রাদারের আগে মুভি ক্যামেরাও তো কেউ আবিষ্কার করেনি - তাই না? কাউকে না কাউকে তো শুরু করতেই হবে।'

-'এখন লাইটটা বেশ ভাল। গোল্ডেন লাইট। ভাল দেখে একটা প্রতিবন্ধী বাচ্চা দেন তো আপা, বেশ খুড়িয়ে খুড়িয়ে হাঁটে। গোল্ডেন লাইটে লো অ্যাংগেল থেকে শট ধরলে খুব হৃদয় কাড়া একটা ব্যাপার হবে। বাচ্চাটার খুড়িয়ে হাঁটা হেভী আর্টিস্টিক লাগবে।'

বাজেটের সাথে পাল্লা!
ঘড়ির সাথে পাল্লা!
শিল্পের সাথে আপোষহীনতা!
রোলিং ---ফাইভ, ফোর, থ্রী, টু, ওয়ান, জেরো- অ্যাকশন।

সন্ধ্যায় হোটেলে এসে কেন যেন নিজেকে খুব সুবিধাবাদী মনে হয়।
আমার দু' দুটো হাত চোখের সামনে মেলে ধরি। ওগুলো ঠিক আছে।
দুটো পা, দুটো আস্ত চোখ, শ্রবণক্ষম কান, সুবিধাবাদী মস্তিষ্ক -সব, সব ঠিক আছে।
শুধু মনটাই মরে গেছে।

সেই হিসেবে, আমিও প্রতিবন্ধী।
সবচেয়ে গুরুতর প্রতিবন্ধী।

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ৩৫৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা মে, ২০০৭ রাত ২:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: হুম,তো করেন কেন?
২. ০২ রা মে, ২০০৭ রাত ২:২৩
comment by: রাহা বলেছেন: খ্যাপ না মারলে যে পেট চলে না ..কি করবেন ভাই !
৩. ০২ রা মে, ২০০৭ রাত ২:২৪
comment by: দ্রোহী বলেছেন: মনটা খারাপ হয়ে গেল.........
জানি না কেন!
৪. ০২ রা মে, ২০০৭ রাত ২:২৯
comment by: আরশাদ রহমান বলেছেন: চাকরি বদলে ফেলেন ভাই। ভালো লাগেনা এমন কাজ করা খুব কঠিন তারউপরে যদি হয় নীতির বিরুদ্ধে।
৫. ০২ রা মে, ২০০৭ রাত ২:৪৫
comment by: মুহম্মদ জুবায়ের বলেছেন: হয়তো এরই নাম দিনযাপনের গ্লানি। আমরা সবাই কমবেশি এই ধরনের গ্লানিতে কখনো না কখনো নিমজ্জিত হই। হাহাকার নিযে ভাববি, আমার কী করার কথা ছিলো আর কী করছি। এই জীবন অন্যরকমভাবে যাপিত হতে পারতো।
৬. ০২ রা মে, ২০০৭ রাত ২:৫৩
comment by: আলভী বলেছেন: মুহম্মদ জুবায়ের > কমেন্টে ৫।
৭. ০২ রা মে, ২০০৭ রাত ২:৫৭
comment by: আরশাদ রহমান বলেছেন: আর আপনার পোস্টে আমি দিলাম পাঁচ .:)
৮. ০২ রা মে, ২০০৭ রাত ৩:০২
comment by: আলভী বলেছেন: আরশাদ ভাই> ৫ দিলে খুব লজ্জা লাগে। জাতে উইঠা যাইতাছি বইলা ভ্রম হয়। থ্যাংকু।

রাহা ভাই আর দ্রোহী ভাই> আপনাদেরও থ্যাংকু।
৯. ০২ রা মে, ২০০৭ রাত ৩:০৪
comment by: আরশাদ রহমান বলেছেন: রাজাকারদের পোস্টে ওরা যদি পাঁচ দেয় তো আপনার পোস্টে পাঁচের কম দেয়ার প্রশ্নই উঠেনা।
১০. ০২ রা মে, ২০০৭ ভোর ৪:০৫
comment by: ধুসর গোধূলি বলেছেন: জুবায়ের ভাইয়ের কমেন্টে আরো ৫, আর আলভী- আপনার পোস্টে সাড়ে পাঁচ।
১১. ০২ রা মে, ২০০৭ ভোর ৪:০৯
comment by: নাদান বলেছেন: এসব পড়ে নিজেকে নিয়ে লজ্জা হয়। ৫
১২. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:২৪
comment by: আলভী বলেছেন: ধূগো আর নাদান> লজ্জা দিলেন। মারাত্মক লজ্জা।
১৩. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:৫৭
comment by: আরিফ জেবতিক বলেছেন: ফারহান দাউদ,
আসলেই পারা যায় না রে ভাই।চাকরি বদলানো যায়,মনটা বদলানো যায় না।

সাংবাদিকতা করতে যাবেন?গ্রামীন ফোনের বিরুদ্ধে লেখা যাবে না,কারন তারা সবথেকে বড়ো বিজ্ঞাপনদাতা।সরকারী চাকরি করেন,অন্যায় বিলটা ছেড়ে দিতে হবে,কারন বড়ো সাহেবের হুকুম।পুলিশে আছেন ,নির্দোষ একটা লোককে ৭ বছরের জন্য লালদালানে পাঠাতে হবে,এম.পি সাহেবের আদেশ।
গার্মেন্টস এ আছেন,শ্রমিককে ঠকানোর মন্ত্র জানা চাই বটে।

আমাদের যাপিত জীবনে এই সব ক্লেদ,হতাশা আর দীর্ঘশ্বাসের গল্প ক্রমাগত জমা হয়ে থাকে।আর তাই রাত গভীরে ব্লগের পাতায় নিজের সাথে কথা বলতে হয় একজন আলভীকে।

এখনও ছাত্র আছেন,অনেক কিছুই হয়তো দেখার বাকী
আছে জীবনে।প্রার্থনা করি,আমাদের মতো দঅপরাধ সমূহ' নিয়ে যেন আপনাদের পথ চলতে না হয়।
--------
আলভী,এই সিরিজটি কন্টিনিউ করুন।আমিও কয়দিন থেকে ভাবছিলাম দকাপুরুষ পর্ব' নামে এরকম একটা জার্নাল আমিও লিখব,কিন্তু ব্লগের পরিবেশ দেখে আর ইচ্ছা জাগে না।

৫ দিলাম,জানান দিয়ে।
১৪. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:৫৯
comment by: আরিফ জেবতিক বলেছেন: *কাপুরুষ পর্ব।
(কোটেশন মার্ক কেন যে আসে না!)
১৫. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:৫৯
comment by: আলভী বলেছেন: আরিফ ভাই> চোখে জল আনলেন।
১৬. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: .
১৭. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:২১
comment by: কনফুসিয়াস বলেছেন: কি বলবো বুঝে পাচ্ছি না। এরকম কত অপরাধে যে আমরা অপরাধী! নিজের কাছেই হিসাব নিতে ভয় করে।

আলভী, মন খারাপ করে দিলো লেখাটা। তবে, এটুকু মনে হয় প্রাপ্য ছিলো।
১৮. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:৩৩
comment by: নজমুল আলবাব বলেছেন: আলভী ব্লগে এই ভেজালের পরও এখানে থাকি তার উত্তর খুজতে গেলেই যে কয়টা নাম মনে আসে তার মাঝে একটা নাম আপনার।
১৯. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:৩৫
comment by: ফ্রুলিংক্স বলেছেন: কিছুই করার নেই জানি। কিন্তু এর শেষ কোথায়??
২০. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:৫০
comment by: আলভী বলেছেন: আরিফ ভাই, পড়বার অপেক্ষায় রইলাম।
কনফু> মনে হয় ঠিক বলছেন। প্রাপ‌্য জিনিস বুঝৈ নেয়াই ভাল।
ফ্রুলিংক্স> জানি না ব্রাদার।
২১. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:৫০
comment by: আলভী বলেছেন: নজমুল ভাই> কৃতজ্ঞ করলেন বরাবরের মত।
২২. ০২ রা মে, ২০০৭ বিকাল ৪:০৭
comment by: ফারহান দাউদ বলেছেন: আরিফ ভাই,জায়গামতো ধরসেন।এখনো ছাত্র আছি বলেই দেশ আর দুনিয়া নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে পারি,আর ৬টা মাস বা ১টা বছর পরেই অবস্থাটা বদলে যাবে,নিজের সবকিছুর সাথে আপোষ করে থাকতে হবে,যে পেশায় যাবো সেটাই হবার কথা। দোয়া করবেন যেন এইভাবে বাঁচতে না হয়,স্বপ্ন দেখার সাহসটা যেন হারিয়ে না ফেলি।
২৩. ০২ রা মে, ২০০৭ বিকাল ৪:১৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: ফারহান,
''আমাকে নয় আমার আপোষ কিনছ তুমি বাচাঁর দামে''...

কেউ কেউ হাল ছেড়ে দেয়,কেউ কেউ কিন্তু ক্রমাগত চেষ্টাটা বজায় রাখে।যতোটুকু না হলেই নয়,ঠিক ততোটুকু আপোষ।

ভালোমানুষ আছে বলেই তো পৃথিবীটা সুন্দর,তাই না?
২৪. ০২ রা মে, ২০০৭ বিকাল ৪:২২
comment by: ফারহান দাউদ বলেছেন: আপোষ বেচতে কি আর ভালো লাগে? ঘাড়ত্যাড়া অপবাদটাও এখন আর গর্ব আনেনা আরিফ ভাই,কে জানে কয়দিন পারি।তবে ভালোমানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে,কথাটা বিশ্বাস করি,নিজের চেষ্টা শুধু মানুষ হবার।
২৫. ০২ রা মে, ২০০৭ বিকাল ৪:৩০
comment by: আরিফ জেবতিক বলেছেন: গুড লাক@ফারহান।
তবে ঘাড়তেড়ামির থেকে মাথা খাটিয়ে মানুষ থাকার চেষ্টাটা বেশি ফলপ্রসূ।ব্যক্তিগত অভিজ্ঞতা।
২৬. ০২ রা মে, ২০০৭ বিকাল ৪:৩৫
comment by: পথচারী বলেছেন: রিয়েলিিট
২৭. ০২ রা মে, ২০০৭ রাত ৮:২০
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম ..
আপোষ সবকিছুর সাথে ..
প্রতিক্ষণ .. প্রতি পল ।

এইভাবেই তো বেঁচে থাকা ।
২৮. ০৩ রা মে, ২০০৭ দুপুর ১:৫৭
comment by: আলভী বলেছেন: ঠিকাছে @ অনুভূতিময়
২৯. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:৪০
comment by: পুরোটাই দেশী বলেছেন: চারিদিকে শুধু অপদার্থ, মেধাহীন, পা চাটা লেজুড়ের দল । সবাই বল্ল , বিদেশে চলে যাও, সেখানে কাজের পরিবেশ অনেক ভাল। কিন্তু সবখানেই এক অবস্হা। মানুষ বদল হয়, কাজ বদল হয় না।
আসলে আমিই বোকা, আর সবার মত হলেই তো ঝামেলা থাকেনা ।
দু নিয়াটা কখনই আদর্শ জায়গা না, যেখানে সবাই নির্ভুল বা ভুল স্বীকার করে । সুতরাং শুধু্‌ আমি ভাল হয়ে কি হবে ?
বিবেক - তাকে রাখতে হবে লোহার খাচায় বন্দী। আর যখন ফ্ল্যাশব্যাক হবে, তখন কোনও ভাল কাজ, হোক সে লোক দেখানো, করতে হবে । তাতে দুদিকেই লাভ - দুই দুনিয়াতেই -এই সুখ-স্বপ্নেই জীবন কেটে যাবে।
৩০. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:৫৬
comment by: আলভী বলেছেন: পুরোটাই দেশী> পুরোটাই ভাবালেন।
৩১. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:৩২
comment by: রাগ ইমন বলেছেন: আলভী ,

পৃথিবী পুরোটাই কি পঁচে গেছে বলে মনে হচ্ছে ? তাহলে আমরাই পঁচেছি । একটা সাদা মাটা ছবি ছাড়া "মানবিক আবেদন" দেখে তুমি আমি টাকা পাঠাই না । এই মনোভাব সারা দুনিয়ার মানুষের ।
আমরা কষ্টকেও কিনতে , বেঁচতে শিখেছি । সবাই পন্য । সব কিছুই পন্য ।

একটা মোবাইলের বিজ্ঞাপনে বলা "ভাই এর কথায় " তুমি আমি কাঁদি । অথচ সচেতন মাথা জানে , এই ভাই যখন গাড়ির জানালার বাইরে টোকা দেয় , ১টা টাকার আশায় , তখন আমরাই খেঁকিয়ে উঠি - "ব্যটা , আস্তে টোকা দিতে পারিস না? জানিস এই কাঁচের দাম? "

আমাদের কাঁচের দাম বেশি , আলভী । নিজেকে শক্ত করো । তুমি এখনো কল্পনাবিলাসী । ওয়েলকাম টু দা রিয়েল ওয়ার্ল্ড !
৩২. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:৫৮
comment by: আলভী বলেছেন: রিয়েল ওয়ার্ল্ড এর অধিবাসী হতে চাই না বলেই কর্পোরেট পয়সার চাকরি ছেড়েছি। আপনি ওয়েলকাম করলেও আমি রিফু্জ করলাম।
৩৩. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:১৪
comment by: রাগ ইমন বলেছেন: তোমার ওয়ার্ল্ড ও কর্পোরেট নিয়ম কানুনের বাইরে বলতে চাও? হা হা হা
হাসাইলা , আলভী ।
তুমি সমাজের পঁচনের বাইরে থাকতে পারবে পুরোপুরি যখন তুমি জঙ্গলে গিয়ে গুহায় বাস করবে ।

কর্পোরেটের চাকুরীটা ছেড়ে দেওয়াটা তোমার সান্তনা । ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এর বানিজ্য নীতির বাইরে গিয়ে ছবি বানাবে ? অস্কার জিতবে?

অস্কার কতটা বানিজ্য জানা নাই?

তোমার নীতি যতটুকু বাঁচাতে পারো বাঁচাও , যত গুলা স্বপ্ন পূরন করতে পারো করো - কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের বাইরে থাকার চেষ্টা করলে ফিকশন হবে , শিল্প হবে না ।
সত্যজিতের মত হও , আলভী , হীরক রাজার দেশে দেখো । বার বার দেখো । হাজার বছরের শ্রেষ্ঠ ছবি । এর চেয়ে রিয়েল ফ্যান্টাসি আর হয় না !
৩৪. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:১৭
comment by: আলভী বলেছেন: ঠিকাছে। তর্ক বাড়াতে চাই না।

 



 


দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৫৯৬