আমার প্রিয় পোস্ট
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আত্মার আপোষনামা...(উৎসর্গ :হাসান মোরশেদ--দেখে যা অনির্বান; কি সুখে বেধেছি এ প্রান...) - আরিফ জেবতিক
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- আমার এই যাপিত ব্লগ জীবন - ফাহা
- সহজিয়া দর্শন - ১ - জ্বিনের বাদশা
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
মুগ্ধ পাঠক - ৪ : রাগ ইমন এবং তার অযুত নিযুত পাগলামি (ছাগলামি নয়)
০২ রা মে, ২০০৭ বিকাল ৫:৪৬
মাইয়াডা বদ্ধ পাগল! এক্কেবারে উন্মাদ!!!
দয়া মায়া, করুণা আমার খুব একটা আসে না। তাই, করুণা না কইরাই কই, এইরম বদ্ধ উন্মাদ আমি দ্বিতীয়ডা দেখি নাই। চিন্তা ভাবনা অসংলগ্ন। মাঝে মাঝে মনে হয়, নেশা টেশা করে মনে হয়। কখনও পুরোপুরি শিওর হয়ে যাই, নেশা না করলে এইরকম আউলা কেউ হইতে পারে না।
নেশা তো সে অবশ্যই করে, তয় কফসিরাপ, ডাইল, ফাইল খায় না, গাঞ্জাও খায় না।
কী বললেন, হেরোইন?
আমার মনে হয় না। আমার মনে হয়, মাইয়াডা কবিতার নেশা করে।
বিশ্বাস করলেন না তো?
জানি করবেন না। আপনারা চরম অবিশ্বাসী রে ভাই! প্রেমিকারে বিশ্বাস করেন না, গভমেন্টরে বিশ্বাস করেন না, জলপাই মামুগো বিশ্বাস করেন না, ঈশ্বর বিশ্বাস করেন না।
আপনাগো দিয়া কিছু হইব না!
আমি আবার সবকিছু বিশ্বাস করি এবং যা বিশ্বাস করি, মন থেকেই করি।
আমার দৃঢ় বিশ্বাস, রাগ ইমনের মাথায় সমস্যা আছে। সমস্যাটা তৈরী হইছে কবিতার নেশায়।
নাইলে, জ্বরের ঘোরে স্বপ্নভূখ মাইনষের মত অমন রাত জাইগা কেউ লিখবার পারে, 'কামসূত্র শিখতে চাই?'
মেয়েটা আবার বিশ্বপ্রেমিক। অন্তত: অনেকে তাই মনে করে। আমি তো ব্যাপারটার মধ্যে খারাপ কিছু দেখি না। আমার মইধ্যে যেদিন প্রেম শেষ হইয়া যাইব, সেইদিন তো আমি শ্যাষ (হাসান ভাই আর মারজুক এর মত কইলাম)।
আর বিশ্বপ্রেমিক হইলে, 'আলিঙ্গনে এসো, বৃষ্টির ছাদে দাঁড়িয়ে পূর্ণিমা দেখি' র মত কবিতা যদি লেখা যায় তাহলে আমি এই জনম, পরের জনম, তার পরের শত শত জনম বিশ্বপ্রেমিক হইয়াই থাকব। সমস্যার কিছু দেহি না।
ভাল লাগল না আমার কথা? ঠিক আছে, ঐ কবিতার কয়েকটা লাইন তুইলা দেই। ভাল লাগবোই। লাগবা বাজী?
'মহাকালের পাখা যখন নিরব সমাহিত,
ফোটা ফোটা আকাশ পীযূষ ঝরছে রাতের বুকে
তোমার অধর আমার ঠোঁটে রেখো সমর্পিত।'
ভয়ংকর কবিতাও আছে - 'এখনও তুমি পাড় মাতাল'।
তয় মাইয়াডা মাঝে মইধ্যে মনে হয়, মাথায় তেল দেয় । তখন কয়েকঘন্টা মাথাডা একটু ঠাণ্ডা থাকে। তখন সে লেখে - 'অরূপ ও মাশীদকে : ছন্দ যাদের সাতরায় রক্ত, আমিও ওদের ভক্ত।'
উথাল পাথাল প্রেমে মনে হয় একবার পড়ছিল। তখন একটা লেখা লিখছিল : 'ভালবাসার চাদর।'
লেখাটা পইড়া অনেকক্ষণ কাঠ হয়ে চেয়ারে বইসা ছিলাম। নড়তে চড়তে পারি নাই। কিছু ভাবতেও পারি নাই। এইরম কইরা কেমনে মাইনষে ল্যাখে - এইডা ভাবতে ভাবতেই দিন পার হইছিল।
সেই উথাল পাথাল প্রেম মনে হয় কয়দিন পরে ভাইঙ্গা যায়।
তখন কী কষ্ট নিয়া, চোখভর্তি জল নিয়া সে ল্যাখে : 'আমাকেই আমি ধারণ করি না।'
কবিতাডা পইড়া ইমনের জন্য একটুও কষ্ট হয় না। কষ্ট হয় পোলাডার জন্য। আহারে বেচারা! জানে না, কী জিনিস হারাইল!!!
তয় মাইয়াডা একেবারে পোলাপাইন। প্রোফাইলে যে বয়স সে লিখত, তার ধারেকাছেও বয়স না। নয়তো - 'আপনারাই কন, আমি কী মুখোশ খুলে দেব?' - এই লেখা লিখতে পারে? লিখলেও কমেন্ট করার সময় একটু বুঝে শুনে করবে না। ব্লগের যারা পুরনো- তাগো আজাইরা খ্যাপাইয়া দিল!!!
ইমনরে কী আর কমু? কিছুই বাকি রাখি নাই। ওর তারছিড়া, স্ক্রু ঢিলা। ও ফাউল, পুরা ফাউল।
'কী কইলেন?'
ও আচ্ছা, এই তারছিড়া মাইয়ডার মুগ্ধ পাঠক আমি ক্যামনে হইলাম, এইডাই তো আপনাগো প্রশ্ন।
আছে, কারণ আছে:
আমি পাগল হইয়া মাইনষের পায়ের কাছে বইসা থাকি, তাগো ভেতরের পাগলডারে দেখব বইলা , যখন দেখি তখন মুগ্ধ হই।
আমি এইরকম!!!
হোসেইন বলেছেন:
খাইসে রে!
আলভী বলেছেন:
ক্যান কী হইছে? @ হোসেইন ভাই
তীরন্দাজ বলেছেন:
অন্যরা কি বলবে জানিনা। আমার কাছে আপনার এই প্রকাশভঙ্গীর নিটোল অবেগ, আপনারই অতি কাছাকাছি কায়াহীন ছায়া হিসেবে পুরোপুরি স্বার্থক।
ফ্রুলিংক্স বলেছেন:
হায় আল্লা !!
হোসেইন বলেছেন:
পাগল ছুইটা গেলে এমনিতেই সমস্যা।ব্লগে ছাগলগুলা আগে থাইকা আছে,আপনি এখন পাগলী খ্যাপান।
সাকোঁ নাড়াইস না কইলে কী আর শুনব?@আলভী ভাই।
(তয় চুপেচুপে কই ,হের কবিতা আমিও বালা পাই।হেরে আবার কইতে যাইয়েন না।)
সুমন চৌধুরী বলেছেন:
আলভী একটা ভালো ট্রেডিশান চালু করছেন। ভালো লাগছে।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
হু, আমিও লেখা পইড়া তল পাই না ।
সুনীল সমুদ্র বলেছেন:
রাগ ইমন শুধু নিজেই কবিতা লেখেন না, তার জন্য বা তাকে কেন্দ্র করে লেখা কবিতাও আছে ব্লগে...।তার বিষয়ে আমার একটা লেখার কথা বলি। খুব সম্ভবতঃ গত বছরের জুন মাসের কথা। রাগ ইমন হঠাত ঘোষণা দিলেন, তিনি আর ব্লগে আসবেন না। পুরোপুরি ব্লগ ছেড়ে দেবেন।... ব্যস, রাগ ইমনের সেই পোষ্টে একের পর এক মন্তব্য আসতে লাগলো..। প্রায় ৭০-৮০ জন ব্লগার নানা অনুরোধ , অনুনয় করলেন । কেউ কেউ জানতে চাইলেন , আসলে তিনি কোথায় যাচ্ছেন বা কি করবেন। কিংবা ঠিক কি কারণে তিনি ব্লগ ছাড়ছেন!..ইত্যাদি, ইত্যাদি।... মোটকথা তার চলে যাওয়া নিয়ে ব্লগে কয়েকদিন বেশ সশব্দ আলোচনা চললো...।
এরপর সত্যি সত্যিই প্রায় মাসখানেক ব্লগে আর রাগ ইমনের উপস্থিতি নেই। যেন হঠাত হাওয়ায় উবে গেল মেয়েটা...
একমাস পর জুলাই মাসের এক রাতে হঠাত ব্লগে ঢুকতেই আবার চোখে পড়লো রাগ ইমনের লেখা।
আমি একটু অবাক হলাম এই দেখে যে, যার চলে যাওয়ার কারণে ব্লগে খুব হৈ চৈ পড়ে গিয়েছিলো --- তার ফিরে আসার কারণে ঠিক ততোটা যেন হৈ চৈ বা শোরগোল হচ্ছেনা। যেন তিনি নিঃশব্দে ফিরে এসে বসে গেছেন আবার ব্লগের লেখার জগতে...।
তো তার সেই সশব্দে চলে যাওয়া এবং নিঃশব্দে ফিরে আসার ব্যাপারটিকে একটি প্লট হিসাবে নিয়ে আমি ঐ মুহূর্তে পোষ্ট করেছিলাম নিচের কবিতাটিঃ
ফিরে আসা 'নিঃশব্দ' হতে নেই...
...........................................
চলে যাওয়া 'সশব্দ' হলে ফিরে আসা 'নিঃশব্দ' হতে নেই-
চলে যাওয়া 'আবেগ-অশ্রুপূর্ণ' হলে
ফিরে আসা 'আনন্দ-অশ্রুবিহীণ' হতে নেই-
তুমি ফিরে আসছো জানা থাকলে
অজস্র ফুলের তোড়া আমি
বিছিয়ে দিয়ে আসতাম
তোমার আসার পথে পথে-
তুমি ফিরে আসছো জানা থাকলে
একটি পাখীর কাছে মিনতি জানাতাম
জীবনের সবচেয়ে সেরা সুন্দর গানটিই আজ শোনাও সুকণ্ঠী
নিশ্চয়ই তুমি জানো -মনটা এক লাফে হলো- কতোটা 'ভাল' আজ !
তুমি ফিরে আসছো জানা থাকলে
খুব যত্ন করে সাজিয়ে রাখতাম সেই কবিতার খাতা-
যেখানে তোমার না থাকা দিনগুলো
ফুটে আছে কষ্টে, নীরবতায়।
.....................
কবিতাটি পড়ার পর কে কেমন মন্তব্য করেছিলেন তা’ পাওয়া যাবে নিচের লিংকে....
[লিংক=http://www.somewhereinblog.net/blog/sunilsamudrablog/13935]ফিরে আসা 'নিঃশব্দ' হতে নেই...... [/লিংক]
আলভী বলেছেন:
সরি, অযুত, নিযুত বানান ভুল ছিল। ঠিক করে দিলাম।
দ্রোহী বলেছেন:
রাগ ইমন, মানুষ হিসাবে ভাল (কিঞ্চিত রাগী)। তাঁর লেখা কবিতা গুলো চমৎকার। কিন্তু রম্য রচনায় তিনি জঘন্যতম! "একদিন রাম রবীন্দ্র সংগীত লিখেছিল" তার জীবনের জঘন্যতম সাহিত্যকর্ম।
রাগ ইমন বলেছেন:
কি যে বলি তোমাকে ! আলভীর মুগ্ধ পাঠক এবং দর্শকের সংখ্যা যেই হারে বাড়িতেছে , এর পর তোমাকে নিয়ে লিখতে গেলে বিডিং প্রক্রিয়ায় আসতে হবে ।
ধূসর ছায়া বলেছেন:
আলভী সাহবের সাথে একমত ।
আলভী বলেছেন:
সরি, লগ ইন করতে পারছিলাম না।আনোয়ার সাদাত শিমুল, ধূসর ছায়া, অনুভূতিময় ভাইয়া, বদ্দা, তীরন্দাজ, ফ্রলিংক্স > অসংখ্য ধন্যবাদ।
সুনীল সমুদ্র> কবিতাটা ভাল লাগছে অনেক।
আলভী বলেছেন:
দ্রোহী> পুরোপুরি সহমত।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
আমি যখন আমার বন্ধুদের সামহোয়্যারে আসতে বলি তখন কয়েকজনের নাম সাজেস্ট করি ... বলি এদের লেখাগুলি আগে পড়বি তারপর কথা ... সেই লিস্টে রাগ ইমন সব সময়েই থাকেন ...বাকি কারা থাকেন তাদের নাম দেয়ার দরকার নাই, এই সিরিজে তাদের নাম আসবে আমি নিশ্চিত ... যেমন কুংফু আর শিমুলে নাম আসছে ...
আপাতত রাগ ইমনের প্রতি একগুচ্ছ শ্রদ্ধান্জলি ...
আলভী বলেছেন:
সেটাই@ কিংকর্তব্যবিমূঢ়
তাহলে বোধহয়, আমার ব্লগটাও স্হান পাবে। (ঠাট্টা)
keep going man!
দ্বিতীয়নাম বলেছেন:
সেলিব্রিটি।
অমিত আহমেদ বলেছেন:
রাগ ইমনকে নতুন করে চেনাবার জন্য ধন্যবাদ আলভী ভাই। আপনার লিস্টের সবার লেখা আমি আর্কাইভ ঘেঁটে ঘেঁটে পড়বো অবশ্যই... কটা দিন পর থেকে।চলতে থাকুক...
আলভী বলেছেন:
ফাহা, দ্বিতীয় নাম, অমিত> ধন্যবাদ।
জ্বিনের বাদশা বলেছেন:
আমি উনার ছড়ার ভক্ত। ভীষন প্রতিভাবান।
কালপুরুষ বলেছেন:
এখানেও মূল্যায়নটা যথার্থ হয়েছে এবং প্রকাশটাও হয়েছে সাবলীল।
রাগ ইমন বলেছেন:
আবার নতুন করে লজ্জা পেলাম । আমার মত " খেয়াল" এবং "হেয়ালী " পূর্ণ ব্লগারকে কি যে করলা আলভী ! সবার কাছে কৃতজ্ঞতা ।
মাহিন্দ্র রায় বলেছেন:
@আলভী আপনাকে দেখলাম অনেকদিন পর


















